JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০৭:২৭ পিএম
Breaking
GTA 6: জিটিএ ৬-এর উন্মাদনায় মোদীর উন্নয়নের প্রচার! পাল্টা কটাক্ষ কংগ্রেসের India Japan Relations: ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর, প্রকাশিত বিশেষ লোগো Saina Nehwal: ৫ ডিসেম্বর নির্বাচন, আইওএ-র সভাপতি পদে লড়তে প্রস্তুত সাইনা নেহওয়াল India vs New Zealand: ঘুরে দাঁড়ানো কিউয়িদের বিরুদ্ধে ওয়েলিংটনে ‘ওয়াটারলু’ তকমা কি ঘোচাতে... Vaibhav Sooryavanshi: টাইমের সেরা ১০০-র তালিকায় বৈভব, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান New Exam Schedule 2027: জনগণনার কাজের জেরে পিছোচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ২০২৭ সালের পরীক... Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐতিহাসিক স... বাড়ল মেয়াদ, ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বিমানের জন্য বন্ধ পাকিস্তানের আকাশসীমা GTA 6: জিটিএ ৬-এর উন্মাদনায় মোদীর উন্নয়নের প্রচার! পাল্টা কটাক্ষ কংগ্রেসের India Japan Relations: ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর, প্রকাশিত বিশেষ লোগো Saina Nehwal: ৫ ডিসেম্বর নির্বাচন, আইওএ-র সভাপতি পদে লড়তে প্রস্তুত সাইনা নেহওয়াল India vs New Zealand: ঘুরে দাঁড়ানো কিউয়িদের বিরুদ্ধে ওয়েলিংটনে ‘ওয়াটারলু’ তকমা কি ঘোচাতে... Vaibhav Sooryavanshi: টাইমের সেরা ১০০-র তালিকায় বৈভব, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান New Exam Schedule 2027: জনগণনার কাজের জেরে পিছোচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ২০২৭ সালের পরীক... Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐতিহাসিক স... বাড়ল মেয়াদ, ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বিমানের জন্য বন্ধ পাকিস্তানের আকাশসীমা

India Japan Relations: ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর, প্রকাশিত বিশেষ লোগো

India Japan Relations: ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর, প্রকাশিত বিশেষ লোগো
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হচ্ছে ২০২৭ সালে। সেই উপলক্ষে বৃহস্পতিবার টোকিওতে প্রকাশিত হল বিশেষ স্মারক লোগো। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি যৌথ ভাবে এই লোগোর উদ্বোধন করেন। ২০২৭ সালকে ‘ভারত-জাপান ইয়ার অফ শেয়ার্ড হরাইজনস’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে দু’দেশ।

লোগোটিতে ‘৭৫’ সংখ্যার মধ্যে ভারত ও জাপানের সংস্কৃতির বিভিন্ন প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘৭’ সংখ্যাটিতে রয়েছে ভারতীয় অলঙ্করণের নকশা। অন্য দিকে, ‘৫’ সংখ্যার মধ্যে রয়েছে জাপানের উদীয়মান সূর্য এবং ঐতিহ্যবাহী ‘সেইগাইহা’ ঢেউয়ের নকশা। সূর্যের নীচের বাঁকানো অংশটি ভারতীয় প্রদীপ বা দিয়ার আদলে তৈরি। সূর্যকে দেখানো হয়েছে প্রদীপের শিখা হিসাবে। দুটি প্রবাহমান ফিতের মাধ্যমে সংখ্যাগুলিকে যুক্ত করা হয়েছে, যা দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ ও দিগন্তের প্রতীক। পাশাপাশি রয়েছে ভারতের পদ্মফুল।

গেরুয়া, সবুজ, লাল এবং নেভি ব্লু রঙে তৈরি এই লোগোর সঙ্গে রয়েছে ‘শেয়ার্ড হরাইজনস’ স্লোগান। লোগোটির নকশা করেছেন ভারতীয় শিল্পী অখিল ক্লিটাস। তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে ইন্টারঅ্যাকশন ডিজাইনে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন।

এই স্মারক লোগো তৈরির জন্য চলতি বছরের ১৭ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে নকশা আহ্বান করেছিল ভারত ও জাপান সরকার। জমা পড়েছিল ৮৫০টিরও বেশি নকশা। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত যৌথ কমিটি সেগুলির মধ্যে থেকে অখিলের নকশাটি বেছে নেয়।

টোকিওতে চতুর্থ ভারত-জাপান ‘টু প্লাস টু’ বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকের পার্শ্ব অনুষ্ঠান হিসাবে লোগো প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জয়শঙ্কর ও মোতেগি ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি।

1 Views 0 Likes 0 Comments

Related News

Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐতিহাসিক সিদ্ধান্তে নজির বিশ্বে
বিদেশ

Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐত...

জীববৈচিত্র্য রক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল পেরু। বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার লাভ করেছে পেরুর আমাজন অঞ্চলের স্থানীয় হুলবিহীন মৌমাছি বা স্ট্রিঙ্গলেস বিস। ২০২৫ ও ২০২৬ সালে পেরুর সাতিপো এবং নওতা প্রদেশের স্থানীয় প্রশাসন এই মৌমাছিদের আইনি স্বীকৃতি দিয়ে বিশেষ অধ্যাদেশ পাস করেছে। পরিবেশবাদী সংগঠন, বিজ্ঞানী এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘ প্রচারাভিযানের পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এই আইনের ফলে মৌমাছিগুলো এখন থেকে অস্তিত্ব রক্ষা, বংশবিস্তার, দূষণমুক্ত পরিবেশে বসবাস এবং কোনো ক্ষতির সম্মুখীন হলে আদালতে আইনি প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার রাখবে।

১৯ নভে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাড়ল মেয়াদ, ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বিমানের জন্য বন্ধ পাকিস্তানের আকাশসীমা
বিদেশ

বাড়ল মেয়াদ, ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বিমানের জন্য বন্ধ পাকিস্তানের আকাশসীমা

নিউজ ডেস্ক: ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়াল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির জারি করা নোটিস অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থা...

১৯ নভে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট
৩০ বছর ধরে ৩৩১ একর পারিবারিক জমিতেই বাস, তবু শেষরক্ষা হল না অশীতিপর বৃদ্ধের
বিদেশ

৩০ বছর ধরে ৩৩১ একর পারিবারিক জমিতেই বাস, তবু শেষরক্ষা হল না অশীতিপর বৃদ্ধের

নিউজ ডেস্ক: উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিতে তিন দশকেরও বেশি সময় ধরে বসবাস। চেয়েছিলেন, বিশাল সম্পত্তি বিক্রি না করে মালিকদের মধ্যে ভাগ করে দেওয়া হোক, যাতে শেষ বয়সে নিজের বাড়িতেই থাকতে পারেন। কিন্তু আত্মীয়দের দায়ের করা মাম...

১৯ নভে ২০২৬, ০৬:৪০ পিএম · 5 মিনিট
Bangladesh: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক
বিদেশ

Bangladesh: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর...

হাবিবুর রহমান, ঢাকা: জাতিসংঘের সংস্কার এবং বহুপাক্ষিক সংস্থাটির কার্যক্রম নিয়ে পররাষ্ট্রমন্ত্রক খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরর...

১৯ নভে ২০২৬, ০৬:৩১ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.