JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০৭:০৯ পিএম
Breaking
India vs New Zealand: ঘুরে দাঁড়ানো কিউয়িদের বিরুদ্ধে ওয়েলিংটনে ‘ওয়াটারলু’ তকমা কি ঘোচাতে... Vaibhav Sooryavanshi: টাইমের সেরা ১০০-র তালিকায় বৈভব, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান New Exam Schedule 2027: জনগণনার কাজের জেরে পিছোচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ২০২৭ সালের পরীক... Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐতিহাসিক স... বাড়ল মেয়াদ, ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বিমানের জন্য বন্ধ পাকিস্তানের আকাশসীমা ৩০ বছর ধরে ৩৩১ একর পারিবারিক জমিতেই বাস, তবু শেষরক্ষা হল না অশীতিপর বৃদ্ধের Ravichandran Ashwin: বাদ সিরাজ! ভারতীয় দলের নির্বাচনকে ‘নিউ নরমাল’ বললেন ক্ষুব্ধ অশ্বিন Pancreatic Cancer: অম্বল ভেবে দিনের পর দিন ওষুধ খাচ্ছেন? পেটের ব্যথা হতে পারে অগ্ন্যাশয়ের... India vs New Zealand: ঘুরে দাঁড়ানো কিউয়িদের বিরুদ্ধে ওয়েলিংটনে ‘ওয়াটারলু’ তকমা কি ঘোচাতে... Vaibhav Sooryavanshi: টাইমের সেরা ১০০-র তালিকায় বৈভব, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান New Exam Schedule 2027: জনগণনার কাজের জেরে পিছোচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ২০২৭ সালের পরীক... Peru: বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল আমাজনের হুলবিহীন মৌমাছি, পেরুর ঐতিহাসিক স... বাড়ল মেয়াদ, ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বিমানের জন্য বন্ধ পাকিস্তানের আকাশসীমা ৩০ বছর ধরে ৩৩১ একর পারিবারিক জমিতেই বাস, তবু শেষরক্ষা হল না অশীতিপর বৃদ্ধের Ravichandran Ashwin: বাদ সিরাজ! ভারতীয় দলের নির্বাচনকে ‘নিউ নরমাল’ বললেন ক্ষুব্ধ অশ্বিন Pancreatic Cancer: অম্বল ভেবে দিনের পর দিন ওষুধ খাচ্ছেন? পেটের ব্যথা হতে পারে অগ্ন্যাশয়ের...

India vs New Zealand: ঘুরে দাঁড়ানো কিউয়িদের বিরুদ্ধে ওয়েলিংটনে ‘ওয়াটারলু’ তকমা কি ঘোচাতে পারবে ভারত?

India vs New Zealand: ঘুরে দাঁড়ানো কিউয়িদের বিরুদ্ধে ওয়েলিংটনে ‘ওয়াটারলু’ তকমা কি ঘোচাতে পারবে ভারত?
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ভারতের টেস্ট ক্রিকেটের অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়। সেই মাঠেই প্রথম টেস্টের প্রথম দিন ফের কঠিন পরিস্থিতির মুখে পড়ল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। শুরুতে সেই সিদ্ধান্ত সঠিক বলেই মনে হচ্ছিল। দুরন্ত বোলিং করে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামান জসপ্রীত বুমরাহ। কিন্তু দিনের শেষ দিকে হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপসের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় কিউয়িরা। প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৪৩ রান।

বেসিন রিজার্ভের পিচ বরাবরই পেসারদের জন্য সহায়ক বলে পরিচিত। সেই কথা মাথায় রেখেই চারজন পেসার নিয়ে প্রথম একাদশ সাজায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজকে দলে রাখা হয়। অন্যদিকে, অভিজ্ঞ মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশে জায়গা দেওয়া হয়নি। স্পিনার হিসেবে সুযোগ পান ওয়াশিংটন সুন্দর।

ম্যাচের শুরুতেই নিজের দক্ষতার পরিচয় দেন বুমরাহ। তাঁর নিয়ন্ত্রিত লাইন ও লেংথ এবং সুইং সামলাতে সমস্যায় পড়েন নিউজিল্যান্ডের ব্যাটারেরা। প্রথম সেশনে দু'টি উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় সেশনেও আরও একটি উইকেট পান ভারতীয় পেসার। ফলে মাত্র ৭০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।

তবে সেখান থেকেই ম্যাচের ছবি বদলে দেন নিকোলস ও ফিলিপস। একদিকে ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নিয়ে যান নিকোলস, অন্যদিকে পাল্টা আক্রমণ চালান ফিলিপস। দু'জনের অপরাজিত জুটি দিনের শেষে ১৭৩ রান যোগ করে। নিকোলস ২২১ বলে ১১৩ রান করে অপরাজিত রয়েছেন। ফিলিপসের সংগ্রহ ১৮১ বলে ৯৪ রান। তাঁদের ব্যাটিংয়ের সৌজন্যেই বিপর্যয় কাটিয়ে সম্মানজনক জায়গায় পৌঁছে যায় নিউজিল্যান্ড।

ভারতের দল নির্বাচন নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে মহম্মদ সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, সিরাজ কখনও ভারতকে হতাশ করেননি। গত ইংল্যান্ড সফরেও বুমরার অনুপস্থিতিতে দলের পেস আক্রমণের নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

প্রথম দিনের খেলা শেষে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ দ্বিতীয় সকালে দ্রুত উইকেট তুলে নেওয়া। নতুন বল হাতে বুমরারা কতটা সাফল্য পান, তার উপরই অনেকটা নির্ভর করছে ম্যাচের গতিপথ। ওয়েলিংটনে অতীতের হতাশা কাটিয়ে ভারত ঘুরে দাঁড়াতে পারে কি না, এখন সেটাই দেখার।

2 Views 0 Likes 0 Comments

Related News

Vaibhav Sooryavanshi: টাইমের সেরা ১০০-র তালিকায় বৈভব, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান
ময়দান

Vaibhav Sooryavanshi: টাইমের সেরা ১০০-র তালিকায় বৈভব, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে ব্যাট হাতে একের পর এক নজির গড়ছে সে। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক। তার পর আন্তর্জাতিক ক্রিকেটেও একের পর এক রেকর্ড। এ বার আরও এক সম্মান জুটল বৈভব সূর্যবংশীর মুকুটে। টাইমের প্রকাশিত ‘টাইম১০...

১৯ নভে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
Ravichandran Ashwin: বাদ সিরাজ! ভারতীয় দলের নির্বাচনকে ‘নিউ নরমাল’ বললেন ক্ষুব্ধ অশ্বিন
ময়দান

Ravichandran Ashwin: বাদ সিরাজ! ভারতীয় দলের নির্বাচনকে ‘নিউ নরমাল’ বললেন ক্ষুব্ধ অ...

নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের একাদশ নির্বাচন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীদের একাংশ।...

১৯ নভে ২০২৬, ০৬:৩৭ পিএম · 2 মিনিট
Bhaichung Bhutia: ভারতীয় ফুটবলের বেহাল দশা নিয়ে ক্রীড়ামন্ত্রীর  দ্বারস্থ বাইচুংরা, ফেডারেশনের নেতৃত্ব বদলের দাবি
ময়দান

Bhaichung Bhutia: ভারতীয় ফুটবলের বেহাল দশা নিয়ে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ বাইচুংরা,...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের ক্রমাবনতিতে এবার সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন দেশের প্রাক্তন জাতীয় ফুটবলাররা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে কেন্দ্...

১৯ নভে ২০২৬, ০৪:৫৮ পিএম · 2 মিনিট
Dewald Brevis: ধোনির অবসরে আবেগে ভাসলেন ব্রেভিস
ময়দান

Dewald Brevis: ধোনির অবসরে আবেগে ভাসলেন ব্রেভিস

স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে মহেন্দ্র সিং ধোনির অবসরের ঘোষণায় আবেগপ্রবণ চেন্নাই সুপার কিংসের তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়াকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করছেন দক্ষি...

১৯ নভে ২০২৬, ০৪:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.