JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০২:০৩ পিএম
Breaking
Trinamool Congress: ভুয়ো এফিডেভিট কাণ্ডে এবার থানায় তৃণমূলের অভিযোগ! India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি বিশ্ব তীর্থযাত্রা সেরে ফেরা হল না বাড়ি! রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের বরফের ব্যবসায় ব্রিটিশদের বিলাস, আর বাইরে মৃত্যুমিছিল! Police Corruption: জমি বিবাদে ১০ হাজার টাকা ঘুষ! দুর্নীতি দমন শাখার জালে গোয়ালপোখরের পুলিশ... Mamata Banerjee: তৃণমূল কর্মীদের কড়া বার্তা মমতার Odisha: আলপনা-কোলামের মতোই অনন্য, ওড়িশার লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী শিল্প ‘ঝোতি চিতা’ Shah Rukh Khan: মঞ্চে অভিনেতার বিনয়ে মুগ্ধ বলিউড বাদশা Trinamool Congress: ভুয়ো এফিডেভিট কাণ্ডে এবার থানায় তৃণমূলের অভিযোগ! India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি বিশ্ব তীর্থযাত্রা সেরে ফেরা হল না বাড়ি! রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের বরফের ব্যবসায় ব্রিটিশদের বিলাস, আর বাইরে মৃত্যুমিছিল! Police Corruption: জমি বিবাদে ১০ হাজার টাকা ঘুষ! দুর্নীতি দমন শাখার জালে গোয়ালপোখরের পুলিশ... Mamata Banerjee: তৃণমূল কর্মীদের কড়া বার্তা মমতার Odisha: আলপনা-কোলামের মতোই অনন্য, ওড়িশার লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী শিল্প ‘ঝোতি চিতা’ Shah Rukh Khan: মঞ্চে অভিনেতার বিনয়ে মুগ্ধ বলিউড বাদশা

India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি বিশ্ব

India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি বিশ্ব
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়ল ভারত। একদিকে রানের পাহাড়, অন্যদিকে একের পর এক রেকর্ড। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এটাই ভারতের সর্বোচ্চ ইনিংস। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মাটিতে কোনও দলের করা সর্বোচ্চ টেস্ট রানও এখন ভারতের দখলে। 

এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৭১৫ রান করেছিল নিউজিল্যান্ড। সেই রেকর্ডও ভেঙে দিলেন বিরাটরা। টেস্ট ক্রিকেটে এটি ভারতের পঞ্চম ৭০০-র বেশি রানের ইনিংস। এই তালিকায় ভারতের উপরে রয়েছে একমাত্র শ্রীলঙ্কা। তাদের এমন ইনিংসের সংখ্যা সাত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের আগের সর্বোচ্চ রান ছিল ৫৮৩। এবার সেই নজির অনেকটাই পিছনে ফেলে দিলেন ভারতীয় ব্যাটাররা।

তবে শুধু রানের পাহাড় গড়েই থামেনি ভারতের দাপট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনও দল এক ইনিংসে প্রথম সাতটি উইকেটের প্রতিটির জন্য ৫০ বা তার বেশি রানের জুটি গড়ল। ভারতের ব্যাটিংয়ের গভীরতা আরও স্পষ্ট হয়েছে এই পরিসংখ্যানে। দলের প্রথম পাঁচ ব্যাটারের প্রত্যেকের ৮০ বা তার বেশি রান করার ঘটনাও টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার। এর আগে ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েছিল পাকিস্তান।

ব্যাট হাতে আলাদা করে নজর কেড়েছেন ঋষভ পন্থ। ১২৮ রানের ঝকঝকে ইনিংসে একাধিক ছক্কা হাঁকিয়ে টেস্টে তাঁর মোট ছক্কার সংখ্যা পৌঁছে গিয়েছে ১০৮-এ। এই তালিকায় তাঁর সামনে রয়েছেন একমাত্র বেন স্টোকস। টেস্টে নবম শতরান করে উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে শতরানের সংখ্যায় তিন নম্বরে উঠে এসেছেন পন্থ। 

পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া— চার দেশেই টেস্ট শতরান করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। উইকেটরক্ষক হিসেবে এই নজির গড়া একমাত্র ব্যাটারও পন্থ।

অন্যদিকে, দিনটি একেবারেই ভালো যায়নি নিউজিল্যান্ডের বোলার জ্যাকব ডাফির। ২০১ রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে টেস্টের এক ইনিংসে এত রান দেওয়ার নজির রয়েছে শুধু স্টিফেন বকের। অধিনায়ক টম ল্যাথামও দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন। দুইবারই তাঁকে প্রথম ওভারে ফিরিয়েছেন জশপ্রীত বুমরাহ। 

দুই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় বোলার হিসেবে নজির গড়েছেন বুমরা। ফলে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েলিংটন টেস্টে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ভারত।

1 Views 0 Likes 0 Comments

Related News

মেলবোর্নের গ্যালারিতে বাবা-মা! অজিদের জয়ের নায়ক দিল্লির নিখিল
ময়দান

মেলবোর্নের গ্যালারিতে বাবা-মা! অজিদের জয়ের নায়ক দিল্লির নিখিল

দিল্লিতে জন্ম, ক্রিকেটের টানে পাড়ি অস্ট্রেলিয়ায়। আর সেই অস্ট্রেলিয়ার জার্সিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়লেন নিখিল চৌধুরী। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৬৬ র...

২১ নভে ২০২৬, ১১:০২ পিএম · 2 মিনিট
দিনের বেলা কলেজ, রাত ১০টা পর্যন্ত পেট্রল পাম্পে কাজ!
ময়দান

দিনের বেলা কলেজ, রাত ১০টা পর্যন্ত পেট্রল পাম্পে কাজ!

মুম্বই: দিনের বেলা কলেজে পড়াশোনা, আর সন্ধ্যা নামলেই পেট্রল পাম্পে কাজ। রাত ১০টা পর্যন্ত চলে সেই কাজ। পরের দিন সকালে আবার কলেজ। সপ্তাহান্তে তো আরও কঠিন রুটিন—ছুটির বদলে সকাল ও সন্ধ্যা, দু’সময়েই কাজ। নিজের পড়াশোনার খরচ ন...

২১ নভে ২০২৬, ১০:৪৭ পিএম · 2 মিনিট
ধারাভাষ্য থেকে আপাতত সরানো হল খোয়াজা, ওয়ার্নারকে! সিরিশকাগজ কাণ্ডে নতুন বিতর্কের জের
ময়দান

ধারাভাষ্য থেকে আপাতত সরানো হল খোয়াজা, ওয়ার্নারকে! সিরিশকাগজ কাণ্ডে নতুন বিতর্কের জ...

সিরিশ কাগজ কাণ্ডের পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিতেই তার প্রভাব পড়ল অস্ট্রেলিয়ার ক্রিকেটে। এ বার তার আঁচ এসে লাগল উসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নারের উপরেও। আপাতত ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়...

২১ নভে ২০২৬, ১০:৩৮ পিএম · 2 মিনিট
ছেলেকে নিজের ছাঁচে গড়েননি সেহবাগ! দ্রাবিড়ের কোন পরামর্শ বদলে দিল আর্যবীরের ক্রিকেট ভাবনা?
ময়দান

ছেলেকে নিজের ছাঁচে গড়েননি সেহবাগ! দ্রাবিড়ের কোন পরামর্শ বদলে দিল আর্যবীরের ক্রিক...

বীরেন্দ্র সেহবাগের ব্যাটিং মানেই আগ্রাসন, ভয়ডরহীন ক্রিকেট আর বড় রান করার অদম্য খিদে। বাইশ গজে তাঁর ব্যাটিংয়ের ধরন ছিল বরাবরই অন্যদের থেকে আলাদা। কিন্তু ছেলের ক্রিকেটীয় ভবিষ্যৎ গড়তে গিয়ে নিজের সেই ব্যাটিংয়ের ছাঁচে আর্যব...

২১ নভে ২০২৬, ১০:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.