JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৩:৩৮ পিএম
Breaking
Kanchana Nair: দুবাইয়ের রাজপথে সাইকেলও চালালেন ভারতীয় উদ্যোগপতি কাঞ্চনা নায়ার Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্... Bangladesh: নাবালকদের সমাজমাধ্যমে প্রবেশে রাশ টানতে উদ্যোগ বাংলাদেশের হাইকোর্টের Artificial Intelligence: প্রযুক্তির দৌড়ে নয়, সাফল্যের মাপকাঠি হোক মানুষের জীবনে পরিবর্তন Iran US Conflict: মার্কিন নৌ অবরোধ ভাঙতে মরিয়া ইরান! সংঘাতের আশঙ্কা হরমুজে Florida: আট ফুটের কুমিরের পিঠে বসে পড়লেন এক যুবক! কী হল তারপর? ৯ বছরের বালকের এআই ছবি ঘিরে ইতালিতে ৪৮ ঘণ্টার তল্লাশি Suvendu Adhikari: ইংরেজিতেও লেখা যাবে না 'ওয়েস্ট বেঙ্গল', রাজ্যের নাম নিয়ে বড় ঘোষণা মুখ্য... Kanchana Nair: দুবাইয়ের রাজপথে সাইকেলও চালালেন ভারতীয় উদ্যোগপতি কাঞ্চনা নায়ার Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্... Bangladesh: নাবালকদের সমাজমাধ্যমে প্রবেশে রাশ টানতে উদ্যোগ বাংলাদেশের হাইকোর্টের Artificial Intelligence: প্রযুক্তির দৌড়ে নয়, সাফল্যের মাপকাঠি হোক মানুষের জীবনে পরিবর্তন Iran US Conflict: মার্কিন নৌ অবরোধ ভাঙতে মরিয়া ইরান! সংঘাতের আশঙ্কা হরমুজে Florida: আট ফুটের কুমিরের পিঠে বসে পড়লেন এক যুবক! কী হল তারপর? ৯ বছরের বালকের এআই ছবি ঘিরে ইতালিতে ৪৮ ঘণ্টার তল্লাশি Suvendu Adhikari: ইংরেজিতেও লেখা যাবে না 'ওয়েস্ট বেঙ্গল', রাজ্যের নাম নিয়ে বড় ঘোষণা মুখ্য...

PT Usha: অলিম্পিকের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ ভারতের! আইওসির সামনে দেশকে তুলে ধরবেন পিটি উষা

PT Usha: অলিম্পিকের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ ভারতের! আইওসির সামনে দেশকে তুলে ধরবেন পিটি উষা
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নপূরণে আরও এক ধাপ এগোতে চলেছে ভারত। আগামী ২৬ নভেম্বর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ভবিষ্যৎ আয়োজক কমিশনের সামনে নিজেদের প্রস্তাবনা পেশ করবে ভারত। আর এই গুরুত্বপূর্ণ উপস্থাপনায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। সেই তালিকায় রয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা, অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং আইওসি সদস্য নীতা আম্বানি। 

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর নেতৃত্বে এই উপস্থাপনাকে ভারতের অলিম্পিক আয়োজনের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই প্রক্রিয়ায় পিটি উষার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন এবং সভাপতি পদ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। 

এমনকী, ক্রীড়া মন্ত্রকের সঙ্গে উষার সম্পর্কের টানাপোড়েন নিয়েও নানা জল্পনা ছড়ায়। ভারতীয় অলিম্পিক সংস্থার স্বায়ত্তশাসনে হস্তক্ষেপের অভিযোগ তুলে আইওসির দ্বারস্থও হয়েছিল সংস্থাটি। সেই পরিস্থিতিতে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের প্রস্তাবনায় উষার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল। 

তবে শেষ পর্যন্ত দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তাঁকে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সামিল করা হয়েছে। সূত্রের খবর, ভারতের পক্ষে অলিম্পিক আয়োজনের যুক্তিও তুলে ধরবেন তিনি। তাঁর অনুপস্থিতি আন্তর্জাতিক অলিম্পিক মহলে নেতিবাচক বার্তা দিতে পারত বলেই মনে করা হচ্ছে।

এই উপস্থাপনায় থাকবেন পিভি সিন্ধু, নীতা আম্বানি, ক্রীড়া সচিব হরিরঞ্জন রাও, ভারতীয় অলিম্পিক সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রঘু আইয়ার এবং গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব রাহুল গুপ্ত এবং নগরোন্নয়ন সচিব এম থেন্নারাসনও উপস্থিত থাকবেন।

আইওসির সামনে ভারতের ক্রীড়া পরিকাঠামো, ক্রীড়াবান্ধব পরিবেশ এবং খেলাধুলায় নারী-পুরুষের সমান সুযোগের বিষয়গুলি তুলে ধরা হবে। বিশেষ গুরুত্ব পাবে আহমেদাবাদের পরিকাঠামো। ইতিমধ্যে তৈরি হওয়া স্টেডিয়ামগুলির পাশাপাশি ২০৩৬ সালের মধ্যে নতুন ক্রীড়া স্টেডিয়াম এবং গেমস ভিলেজ তৈরির পরিকল্পনাও জানানো হবে। উপস্থাপনার পর আইওসির ভবিষ্যৎ আয়োজক কমিশনের সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন হরিরঞ্জন রাওয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

উল্লেখ্য, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের দাবিদার সাতটি দেশের মধ্যে ভারতও রয়েছে। ২৬ নভেম্বরের এই উপস্থাপনা সেই দীর্ঘ প্রক্রিয়ার প্রাথমিক গুরুত্বপূর্ণ ধাপ। পরবর্তী কয়েকটি পর্যায় পেরিয়ে ২০২৯ সালের মাঝামাঝি সময়ে আয়োজক দেশের নাম ঘোষণা করার কথা আইওসির। ফলে এখন থেকেই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা তুলে ধরতে মরিয়া ভারত।

6 Views 0 Likes 0 Comments

Related News

Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্ছ্বসিত নিকোলস
ময়দান

Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে...

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে একসময় ৭০ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৩৬৮ রান। দ্বিতীয় ইনিংসেও ভারতের ৩৫২ রানের লিডের সামনে মাথা নত না করে ম্যাচ ড্র। সব মিলিয়ে ওয়েলিংটনে...

২৩ নভে ২০২৬, ০৩:১৭ পিএম · 2 মিনিট
WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গিলদের
ময়দান

WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্ত...

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) পয়েন্ট তালিকায় বদল। দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেল নিউজিল্যান্ড। তাদের টপকে দুই নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। ...

২৩ নভে ২০২৬, ০১:৫৭ পিএম · 2 মিনিট
India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারতের
ময়দান

India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারত...

স্পোর্টস ডেস্ক: ৩৫২ রানের বিশাল লিড নিয়েও জয় এল না। শেষ দিনে নিউজিল্যান্ডের ব্যাটারদের প্রতিরোধের সামনে আটকে গেল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট ড্র হল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ বাঁচিয়ে দিলে...

২৩ নভে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দিলেন গিল
ময়দান

India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দি...

স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য তখনও দরকার পাঁচ উইকেট। হাতে বাকি ১৫ ওভার। কিন্তু তার আগেই নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ড্র মেনে নেয় ভারত। অধিনায়ক শুভমান  গিলের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে। কেন শেষ পর্যন্ত চে...

২৩ নভে ২০২৬, ০১:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.