JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০২:০৩ পিএম
Breaking
Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গ... India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারতের Indonesia: ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, ৩৪ কর্মী কি এখনও ধ্বংসস্তূপের নীচে? India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দিলেন গিল চার সপ্তাহের ঊর্ধ্বগতিতে ছেদ, এক দিনেই উধাও ৩ লক্ষ কোটির বেশি Abhishek banerjee: ফের স্বস্তি অভিষেকের, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলক... Viral Video: গঙ্গার ঘাটে প্লাস্টিক কুড়োচ্ছেন বিদেশিনিরা! পুণ্যভূমি পরিষ্কারে এগিয়ে এলেন ব... Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গ... India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারতের Indonesia: ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, ৩৪ কর্মী কি এখনও ধ্বংসস্তূপের নীচে? India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দিলেন গিল চার সপ্তাহের ঊর্ধ্বগতিতে ছেদ, এক দিনেই উধাও ৩ লক্ষ কোটির বেশি Abhishek banerjee: ফের স্বস্তি অভিষেকের, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলক... Viral Video: গঙ্গার ঘাটে প্লাস্টিক কুড়োচ্ছেন বিদেশিনিরা! পুণ্যভূমি পরিষ্কারে এগিয়ে এলেন ব...

WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গিলদের

WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গিলদের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) পয়েন্ট তালিকায় বদল। দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেল নিউজিল্যান্ড। তাদের টপকে দুই নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে, চতুর্থ স্থানেই রয়ে গেল ভারত। তবে পয়েন্ট পার্সেন্টেজ কমে যাওয়ায় ২০২৭ সালের ডব্লুটিসি ফাইনালে ওঠার লড়াই আরও কঠিন হয়ে গেল শুভমন গিলদের।

ওয়েলিংটনে প্রথম টেস্টে জয়ের যথেষ্ট সুযোগ তৈরি করেছিল ভারত। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ৩৫২ রানের বিশাল লিড নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ ড্র করে দেয়। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগ করে নিতে হয়।

এই ড্রয়ের পর ভারতের পয়েন্ট পার্সেন্টেজ (পিসিটি) ৫১.৫২ থেকে কমে হয়েছে ৫০। ১২টি টেস্ট খেলে পাঁচটিতে জয়, চারটিতে হার এবং তিনটি ড্র করেছে ভারত। মোট পয়েন্ট ৭২। অন্য দিকে, নিউজিল্যান্ডের পিসিটি কমে হয়েছে ৬৬.৬৭। সাতটি টেস্টে চার জয়, এক হার এবং দু'টি ড্র করে তাদের পয়েন্ট ৫৬।

বর্তমান তালিকায় ৮টি টেস্টে ৬ জয় ও ২ হারের সুবাদে ৭৫ পিসিটি নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ১৩টি টেস্টে ৯ জয় ও ৪ হারে ৬৯.২৩ পিসিটি নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তিনে নিউজিল্যান্ড এবং চারে ভারত।

ডব্লুটিসি পয়েন্ট তালিকা:

১) দক্ষিণ আফ্রিকা — ৮ ম্যাচ, ৬ জয়, ২ হার, ৭২ পয়েন্ট, পিসিটি ৭৫.০০।

২) অস্ট্রেলিয়া — ১৩ ম্যাচ, ৯ জয়, ৪ হার, ১০৮ পয়েন্ট, পিসিটি ৬৯.২৩।

৩) নিউজিল্যান্ড — ৭ ম্যাচ, ৪ জয়, ১ হার, ২ ড্র, ৫৬ পয়েন্ট, পিসিটি ৬৬.৬৭।

৪) ভারত — ১২ ম্যাচ, ৫ জয়, ৪ হার, ৩ ড্র, ৭২ পয়েন্ট, পিসিটি ৫০.০০।

৫) বাংলাদেশ — ৯ ম্যাচ, ৩ জয়, ৪ হার, ২ ড্র, ৪৪ পয়েন্ট, পিসিটি ৪০.৭৪।

ভারতের সামনে এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাকি ম্যাচগুলিতে ধারাবাহিক জয় প্রয়োজন গিলদের। পাশাপাশি অন্য দলগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে।

1 Views 0 Likes 0 Comments

Related News

India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারতের
ময়দান

India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারত...

স্পোর্টস ডেস্ক: ৩৫২ রানের বিশাল লিড নিয়েও জয় এল না। শেষ দিনে নিউজিল্যান্ডের ব্যাটারদের প্রতিরোধের সামনে আটকে গেল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট ড্র হল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ বাঁচিয়ে দিলে...

২৩ নভে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দিলেন গিল
ময়দান

India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দি...

স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য তখনও দরকার পাঁচ উইকেট। হাতে বাকি ১৫ ওভার। কিন্তু তার আগেই নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ড্র মেনে নেয় ভারত। অধিনায়ক শুভমান  গিলের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে। কেন শেষ পর্যন্ত চে...

২৩ নভে ২০২৬, ০১:৪৩ পিএম · 2 মিনিট
গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স
ময়দান

গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স

রবিবার গোয়ার ফতোরদার মাঠে চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল সবুজ-মেরুন।

২২ নভে ২০২৬, ০৯:৪৬ পিএম · 2 মিনিট
Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা
ময়দান

Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা

স্পোর্টস ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পরপর জয়ের পর ধাক্কা খেল বাংলা। বরোদার বিরুদ্ধে ব্যাট হাতে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হল অভিমন্যু ঈশ্বরণের দলকে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উই...

২২ নভে ২০২৬, ০৪:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.