JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০২:০৩ পিএম
Breaking
Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গ... India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারতের Indonesia: ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, ৩৪ কর্মী কি এখনও ধ্বংসস্তূপের নীচে? India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দিলেন গিল চার সপ্তাহের ঊর্ধ্বগতিতে ছেদ, এক দিনেই উধাও ৩ লক্ষ কোটির বেশি Abhishek banerjee: ফের স্বস্তি অভিষেকের, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলক... Viral Video: গঙ্গার ঘাটে প্লাস্টিক কুড়োচ্ছেন বিদেশিনিরা! পুণ্যভূমি পরিষ্কারে এগিয়ে এলেন ব... Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গ... India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারতের Indonesia: ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, ৩৪ কর্মী কি এখনও ধ্বংসস্তূপের নীচে? India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দিলেন গিল চার সপ্তাহের ঊর্ধ্বগতিতে ছেদ, এক দিনেই উধাও ৩ লক্ষ কোটির বেশি Abhishek banerjee: ফের স্বস্তি অভিষেকের, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলক... Viral Video: গঙ্গার ঘাটে প্লাস্টিক কুড়োচ্ছেন বিদেশিনিরা! পুণ্যভূমি পরিষ্কারে এগিয়ে এলেন ব...

Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা

Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: তিব্বতের আধ্যাত্মিক নেতা ১৪তম দলাই লামার উত্তরসূরি নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করল আমেরিকার কংগ্রেসের একটি প্যানেল। তাদের আশঙ্কা, দলাই লামার উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়াকে আন্তর্জাতিক বৈধতার লড়াইয়ে পরিণত করতে পারে চিন। সেই প্রক্রিয়ায় নিজেদের প্রভাব খাটাতে চাপ সৃষ্টি-সহ নানা কৌশল নিতে পারে বেজিং।

মার্কিন কংগ্রেসের কাছে জমা দেওয়া এক রিপোর্টে এই সুপারিশ করেছে ইউএস-চায়না ইকনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন। দ্বিদলীয় এই কমিশনের বক্তব্য, দলাই লামার ভবিষ্যৎ পুনর্জন্ম বা উত্তরসূরি চিহ্নিত ও স্বীকৃতি দেওয়ার একমাত্র বৈধ কর্তৃপক্ষ হিসাবে গাদেন ফোদরাং ট্রাস্টকে মান্যতা দেওয়া উচিত। ২০১১ সালে স্বয়ং দলাই লামা এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর পরবর্তী পুনর্জন্মকে স্বীকৃতি দেওয়ার একমাত্র অধিকার থাকবে এই সংস্থার।

রিপোর্টে মার্কিন কংগ্রেসকে সুপারিশ করা হয়েছে, চিনের বেছে দেওয়া বা নিয়োগ করা কোনও উত্তরসূরিকে স্বীকৃতি না দেওয়ার নীতি গ্রহণ করতে হবে আমেরিকাকে। সেই নীতি কার্যকর করতে এবং দলাই লামার উত্তরসূরি নির্বাচনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ গড়ে তোলার দায়িত্ব দেওয়া হোক মার্কিন বিদেশসচিবকে। চিনের প্রভাব বিস্তারের চেষ্টা সংক্রান্ত গোয়েন্দা তথ্যও ভারতের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি, উত্তরসূরি নির্বাচন ঘিরে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন সংস্থার মধ্যে মহড়ার আয়োজন করার সুপারিশ করেছে কমিশন। তাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় গোয়েন্দা বিভাগের ডিরেক্টর এবং প্রতিরক্ষা সচিবকে সামিল করার কথা বলা হয়েছে।

ভারতের সঙ্গে কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পাশাপাশি মিত্র দেশগুলির সঙ্গেও সমন্বয় বাড়াতে চায় কমিশন। চিনের পছন্দের কোনও উত্তরসূরিকে আন্তর্জাতিক স্বীকৃতি না দেওয়ার জন্য যৌথ কূটনৈতিক অবস্থান তৈরির পরামর্শও দেওয়া হয়েছে। একই সঙ্গে চিনের সাইবার হামলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়ো তথ্য ছড়ানোর মোকাবিলায় সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করার কথা বলেছে মার্কিন প্যানেল।

1 Views 0 Likes 0 Comments

Related News

Indonesia: ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, ৩৪ কর্মী কি এখনও ধ্বংসস্তূপের নীচে?
বিদেশ

Indonesia: ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, ৩৪ কর্মী কি এখনও ধ্বংসস্তূপের নীচে?

নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ ৩৪ জন কর্মীর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। সোমবারও জোরকদমে চলছে উদ্ধারকাজ। শনিবার জাকার্তার পশ্চিমে বানতেন প্রদেশের পিটি ফনুসা ...

২৩ নভে ২০২৬, ০১:৪৫ পিএম · 1 মিনিট
New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপচার চিকিৎসকদের!
বিদেশ

New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপ...

নিউজ ডেস্ক: বমি করার চেষ্টা করতে গিয়ে বিপত্তি! মুখের ভিতরে কাঁটাচামচ ঢুকিয়ে বমি করাতে গিয়েছিলেন 27 বছরের এক মহিলা। কিন্তু অসাবধানতাবশত গিলে ফেললেন আস্ত একটি ডিনার ফর্ক। এক্স-রে করতেই চিকিৎসকদের চোখ কপালে! পেটের ভিতরে আটক...

২২ নভে ২০২৬, ০৬:৪৪ পিএম · 3 মিনিট
El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ্রেফতার
বিদেশ

El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ...

নিউজ ডেস্ক: আকাশে চক্কর কাটছে সামরিক হেলিকপ্টার। সেখান থেকে মাটিতে থাকা সশস্ত্র দুষ্কৃতীদের লক্ষ্য করে চলছে মুহুর্মুহু গুলিবর্ষণ। নীচে জ্বলছে একের পর এক গাড়ি, রাস্তায় তৈরি হয়েছে অবরোধ। আতঙ্কে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে...

২২ নভে ২০২৬, ০৬:৪২ পিএম · 3 মিনিট
জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই চুক্তিতে! ইউরোপীয় ইউনিয়নের আপত্তিতে ভেস্তে গেল COP31
বিদেশ

জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই চুক্তিতে! ইউরোপীয় ইউনিয়নের আপত্তিতে ভেস্তে গেল COP31

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তন রুখতে বিশ্বজুড়ে যখন দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে, তখনই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মঞ্চে তৈরি হল নজিরবিহীন অচলাবস্থা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো বা তা থেকে বেরিয়ে আসার ক...

২২ নভে ২০২৬, ০৬:৩৫ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.