JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০৬:৪৭ পিএম
Breaking
New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপচার চিকি... El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ্রেফতার বেলেঘাটার ৫ স্কুলের ভাগ্যবদলে বড় ঘোষণা! এক ধাক্কায় ৪১ লক্ষের বেশি টাকা বরাদ্দ কুণাল ঘোষের জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই চুক্তিতে! ইউরোপীয় ইউনিয়নের আপত্তিতে ভেস্তে গেল COP31 H1B Visa: ট্রাম্পের ভিসা নীতির চাপে দেশ ছাড়ছেন গুগলের ভারতীয় ইঞ্জিনিয়ার ব্যবসার আড়ালে কালো টাকা সাদা? ইডির স্ক্যানারে সব্যসাচী দত্তের ১০ ঘনিষ্ঠ ব্যবসায়ী Sugar Price: উৎপাদন বাড়লেও চিনির দামে স্বস্তি নেই! বাজারে আগুন, কেন্দ্রের নীতি নিয়ে উঠছে... টাকা তোলা থেকে অনলাইন পেমেন্ট, বিপদ এড়াতে আগাম প্রস্তুতির পরামর্শ New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপচার চিকি... El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ্রেফতার বেলেঘাটার ৫ স্কুলের ভাগ্যবদলে বড় ঘোষণা! এক ধাক্কায় ৪১ লক্ষের বেশি টাকা বরাদ্দ কুণাল ঘোষের জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই চুক্তিতে! ইউরোপীয় ইউনিয়নের আপত্তিতে ভেস্তে গেল COP31 H1B Visa: ট্রাম্পের ভিসা নীতির চাপে দেশ ছাড়ছেন গুগলের ভারতীয় ইঞ্জিনিয়ার ব্যবসার আড়ালে কালো টাকা সাদা? ইডির স্ক্যানারে সব্যসাচী দত্তের ১০ ঘনিষ্ঠ ব্যবসায়ী Sugar Price: উৎপাদন বাড়লেও চিনির দামে স্বস্তি নেই! বাজারে আগুন, কেন্দ্রের নীতি নিয়ে উঠছে... টাকা তোলা থেকে অনলাইন পেমেন্ট, বিপদ এড়াতে আগাম প্রস্তুতির পরামর্শ

El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ্রেফতার

El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ্রেফতার
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: আকাশে চক্কর কাটছে সামরিক হেলিকপ্টার। সেখান থেকে মাটিতে থাকা সশস্ত্র দুষ্কৃতীদের লক্ষ্য করে চলছে মুহুর্মুহু গুলিবর্ষণ। নীচে জ্বলছে একের পর এক গাড়ি, রাস্তায় তৈরি হয়েছে অবরোধ। আতঙ্কে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন সাধারণ মানুষ। হলিউডের কোনও অ্যাকশন সিনেমার দৃশ্য নয়, মেক্সিকোর সিনালোয়া প্রদেশে কুখ্যাত মাদক সম্রাটকে গ্রেফতার করতে গিয়ে এমনই রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। FBI-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা মাদক কারবারি ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস ওরফে ‘এল চাপো ইসিদ্রো’কে গ্রেফতার করেছে মেক্সিকোর সেনাবাহিনী।

শুক্রবার রাতে সিনালোয়ার গুয়াসাভে এলাকায় বিশেষ অভিযান চালায় মেক্সিকোর সেনা ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী। অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যও কাজে লাগানো হয়েছিল বলে জানা গিয়েছে। ৪৪ বছর বয়সি মেজা ফ্লোরেসের পাশাপাশি তাঁর অপরাধচক্রের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্যকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন সংগঠনের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী বলে পরিচিত জার্মান এন এবং অন্যজন সংগঠনের আর্থিক লেনদেনের দায়িত্বে থাকা হোসে এন।

তবে অভিযান সহজ ছিল না। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, অভিযুক্তদের আস্তানায় পৌঁছনোর পর নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হয় UH-60 ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, আকাশে চক্কর কাটতে কাটতে হেলিকপ্টার থেকে নীচের লক্ষ্যবস্তুতে লাগাতার গুলি চালানো হচ্ছে। এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪ জন মেক্সিকান সেনা এবং ৭ জন সন্দেহভাজন দুষ্কৃতী। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১১। অভিযানের পর ধৃতদের সামরিক বিমানে করে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়েছে।

কে এই এল চাপো ইসিদ্রো?

মাদক পাচারের আন্তর্জাতিক জগতের অন্যতম কুখ্যাত নাম ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস। তিনি মেজা-ফ্লোরেস অপরাধচক্র বা লস মাজাতলেকোসের নেতৃত্ব দিতেন বলে মার্কিন প্রশাসনের অভিযোগ। দীর্ঘদিন ধরে মেক্সিকো থেকে আমেরিকায় বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন, ফেন্টানিল এবং মারিজুয়ানা পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

তাঁকে ধরিয়ে দিতে ৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৪২ কোটি টাকারও বেশি পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকার প্রশাসন। FBI-এর ১০ জন সর্বাধিক ওয়ান্টেড পলাতক অপরাধীর তালিকাতেও ছিল তাঁর নাম। ২০১২ সালে মাদক পাচারের অভিযোগে এবং ২০১৯ সালে মাদক সংক্রান্ত অপরাধ ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল।

মার্কিন ট্রেজারি দফতরের দাবি, মেজা ফ্লোরেসের অপরাধচক্রের সঙ্গে কুখ্যাত সিনালোয়া কার্টেলের দীর্ঘদিনের সংঘাত ছিল। একসময় জোয়াকিন ‘এল চাপো’ গুজ়মানের নেতৃত্বাধীন সিনালোয়া কার্টেলের সঙ্গে তাদের ভয়াবহ ক্ষমতার লড়াই চলেছে। পরবর্তী সময়ে সিনালোয়া কার্টেলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের সুযোগ নিয়ে নিজেদের প্রভাব বাড়ায় মেজা ফ্লোরেসের সংগঠন।

গুলি চলল বেসবল ম্যাচের মাঝেও

অভিযানের পর গুয়াসাভে শহরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন রাস্তায় গাড়িতে আগুন লাগিয়ে অবরোধ তৈরি করে সশস্ত্র দুষ্কৃতীরা। ব্যাহত হয় যান চলাচল। আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। এমনকি একটি পেশাদার বেসবল ম্যাচও বন্ধ করে দিতে হয়। কুরোদা পার্ক স্টেডিয়ামে খেলা চলাকালীন গুলির শব্দ শুনে মাঠ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান খেলোয়াড়রা। 

আতঙ্কিত দর্শকদের মধ্যেও হুড়োহুড়ি শুরু হয়। মেক্সিকোর প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। অবরোধ সরানোর পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

আমেরিকা-মেক্সিকো যৌথ গোয়েন্দা তৎপরতা

এই গ্রেফতারিকে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে দেখছে দুই দেশের প্রশাসন। মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদানপ্রদানের ভিত্তিতেই মেজা ফ্লোরেসের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছিল বলে জানা গিয়েছে। মেক্সিকোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসনও অভিযানের প্রশংসা করেছেন।

তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, কুখ্যাত কার্টেল নেতাদের গ্রেফতার করলেই মাদক পাচারের আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে পড়ে না। বরং নেতৃত্বের শূন্যতা থেকে নতুন করে ক্ষমতার লড়াই এবং হিংসার আশঙ্কা তৈরি হতে পারে। ফলে এল চাপো ইসিদ্রোর গ্রেফতার মেক্সিকোর মাদকবিরোধী লড়াইয়ে বড় পদক্ষেপ হলেও সিনালোয়া প্রদেশে হিংসা কতটা কমবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপচার চিকিৎসকদের!
বিদেশ

New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপ...

নিউজ ডেস্ক: বমি করার চেষ্টা করতে গিয়ে বিপত্তি! মুখের ভিতরে কাঁটাচামচ ঢুকিয়ে বমি করাতে গিয়েছিলেন 27 বছরের এক মহিলা। কিন্তু অসাবধানতাবশত গিলে ফেললেন আস্ত একটি ডিনার ফর্ক। এক্স-রে করতেই চিকিৎসকদের চোখ কপালে! পেটের ভিতরে আটক...

২২ নভে ২০২৬, ০৬:৪৪ পিএম · 3 মিনিট
জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই চুক্তিতে! ইউরোপীয় ইউনিয়নের আপত্তিতে ভেস্তে গেল COP31
বিদেশ

জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই চুক্তিতে! ইউরোপীয় ইউনিয়নের আপত্তিতে ভেস্তে গেল COP31

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তন রুখতে বিশ্বজুড়ে যখন দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে, তখনই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মঞ্চে তৈরি হল নজিরবিহীন অচলাবস্থা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো বা তা থেকে বেরিয়ে আসার ক...

২২ নভে ২০২৬, ০৬:৩৫ পিএম · 4 মিনিট
H1B Visa: ট্রাম্পের ভিসা নীতির চাপে দেশ ছাড়ছেন গুগলের ভারতীয় ইঞ্জিনিয়ার
বিদেশ

H1B Visa: ট্রাম্পের ভিসা নীতির চাপে দেশ ছাড়ছেন গুগলের ভারতীয় ইঞ্জিনিয়ার

নিউজ ডেস্ক: আমেরিকার প্রযুক্তি শিল্পে কাজ করার স্বপ্ন নিয়ে একদিন দেশ ছেড়েছিলেন। সিলিকন ভ্যালির অন্যতম বড় সংস্থা গুগলে চাকরি, মোটা বেতন, আন্তর্জাতিক পরিচিতি—পেশাগত জীবনে সাফল্যের প্রায় সব উপকরণই ছিল তাঁর হাতে। অথচ 6 বছর...

২২ নভে ২০২৬, ০৬:৩২ পিএম · 4 মিনিট
Bangladesh: শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পরিচ্ছন্নতা অভিযান
বিদেশ

Bangladesh: শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পরিচ...

সরেজমিনে সমাধি কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, শিশু থেকে শুরু করে নানা বয়সী সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ধোয়া-মোছার কাজে হাত লাগিয়েছেন। এ সময় স্থানীয় নারীদেরও গান গেয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে দেখা যায়।

২২ নভে ২০২৬, ০৫:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.