JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০২:১৭ পিএম
Breaking
Mahua Moitra: আজই ভবানীভবনে হাজিরার নির্দেশ সিআইডির Kunal Ghosh: ২০৩৬ পর্যন্ত অপেক্ষা নয়, আরও আগেই মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক! বিস্ফোরক ভবি... Canning: কুয়াশার চাদরে ঢাকা রাস্তা, অটো-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ! প্রাণ গেল ৬৬ বছরের বৃদ্ধে... Kolkata Death: ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা খুলতেই হোটেলের ঘরে বিদেশির নিথর দেহ! কলকাত... Rekha Patra: ভেন্টিলেশন ছাড়াই শ্বাস নেওয়ার পরীক্ষা, কতটা সুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক? Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গ... India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারতের Mahua Moitra: আজই ভবানীভবনে হাজিরার নির্দেশ সিআইডির Kunal Ghosh: ২০৩৬ পর্যন্ত অপেক্ষা নয়, আরও আগেই মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক! বিস্ফোরক ভবি... Canning: কুয়াশার চাদরে ঢাকা রাস্তা, অটো-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ! প্রাণ গেল ৬৬ বছরের বৃদ্ধে... Kolkata Death: ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা খুলতেই হোটেলের ঘরে বিদেশির নিথর দেহ! কলকাত... Rekha Patra: ভেন্টিলেশন ছাড়াই শ্বাস নেওয়ার পরীক্ষা, কতটা সুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক? Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গ... India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারতের

Indonesia: ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, ৩৪ কর্মী কি এখনও ধ্বংসস্তূপের নীচে?

Indonesia: ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, ৩৪ কর্মী কি এখনও ধ্বংসস্তূপের নীচে?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ ৩৪ জন কর্মীর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। সোমবারও জোরকদমে চলছে উদ্ধারকাজ। শনিবার জাকার্তার পশ্চিমে বানতেন প্রদেশের পিটি ফনুসা আগুং মুলিয়া কারখানায় আগুন লাগে। প্রায় ১৪ ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। তিনতলা ভবনটির বড় অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় কারখানার ভিতরে প্রায় ৩০০ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ৬৩ জন ছিলেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায়। মূলত দোতলায় আগুন ছড়িয়ে পড়েছিল। কারখানার একটি কুলিং ইউনিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

https://x.com/IPBreaking/status/2124399533132050851?a=BvctkEDLc_otgQmEq10&s=20

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা বাসারনাস এখনও পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা জানায়নি। তবে উদ্ধারকারীরা ২৪টি দেহের ব্যাগে মানবদেহের অবশেষ সংগ্রহ করেছেন। ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে সেগুলির পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, এখনও পর্যন্ত ২৯ জন কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছেন ৫০০-রও বেশি উদ্ধারকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন সেনা, পুলিশ, ইন্দোনেশিয়ার রেড ক্রসের সদস্য এবং স্বেচ্ছাসেবীরা। প্রায় ২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে চলছে তল্লাশি। উদ্বেগের মধ্যে রয়েছেন নিখোঁজ কর্মীদের পরিবারের সদস্যরা।

ওই কারখানায় তৈরি হয় মিল্কিটা। এটি ইন্দোনেশিয়ার জনপ্রিয় দুধ দিয়ে তৈরি ক্যান্ডি ও স্ন্যাকসের ব্র্যান্ড। বিশ্বের ৪০টিরও বেশি দেশে এই পণ্য রফতানি করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে ইন্দোনেশিয়ায় একাধিক প্রাণঘাতী শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে কারখানার কর্মীদের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা
বিদেশ

Dalai Lama: দলাই লামার উত্তরসূরি বাছাই নিয়ে ভারতের সঙ্গে বসতে চায় আমেরিকা

নিউজ ডেস্ক: তিব্বতের আধ্যাত্মিক নেতা ১৪তম দলাই লামার উত্তরসূরি নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করল আমেরিকার কংগ্রেসের একটি প্যানেল। তাদের আশঙ্কা, দলাই লামার উত্তরসূরি বাছাইয়ের ...

২৩ নভে ২০২৬, ০২:০১ পিএম · 2 মিনিট
New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপচার চিকিৎসকদের!
বিদেশ

New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপ...

নিউজ ডেস্ক: বমি করার চেষ্টা করতে গিয়ে বিপত্তি! মুখের ভিতরে কাঁটাচামচ ঢুকিয়ে বমি করাতে গিয়েছিলেন 27 বছরের এক মহিলা। কিন্তু অসাবধানতাবশত গিলে ফেললেন আস্ত একটি ডিনার ফর্ক। এক্স-রে করতেই চিকিৎসকদের চোখ কপালে! পেটের ভিতরে আটক...

২২ নভে ২০২৬, ০৬:৪৪ পিএম · 3 মিনিট
El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ্রেফতার
বিদেশ

El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ...

নিউজ ডেস্ক: আকাশে চক্কর কাটছে সামরিক হেলিকপ্টার। সেখান থেকে মাটিতে থাকা সশস্ত্র দুষ্কৃতীদের লক্ষ্য করে চলছে মুহুর্মুহু গুলিবর্ষণ। নীচে জ্বলছে একের পর এক গাড়ি, রাস্তায় তৈরি হয়েছে অবরোধ। আতঙ্কে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে...

২২ নভে ২০২৬, ০৬:৪২ পিএম · 3 মিনিট
জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই চুক্তিতে! ইউরোপীয় ইউনিয়নের আপত্তিতে ভেস্তে গেল COP31
বিদেশ

জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই চুক্তিতে! ইউরোপীয় ইউনিয়নের আপত্তিতে ভেস্তে গেল COP31

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তন রুখতে বিশ্বজুড়ে যখন দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে, তখনই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মঞ্চে তৈরি হল নজিরবিহীন অচলাবস্থা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো বা তা থেকে বেরিয়ে আসার ক...

২২ নভে ২০২৬, ০৬:৩৫ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.