JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ১০:০৭ পিএম
Breaking
Gold Price : হু হু করে কমছে সোনার দাম, নেপথ্যে কী কারণ গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স Rekha Patra : খাবারে কী মিশেছিল? ভেন্টিলেশনে রেখা পাত্র, হাসপাতালে ছুটে এসে বড় মন্তব্য স্... Student Death : তিন বছর পর জেলমুক্ত বাবা, তারপরেই মেয়ের চরম পরিণতি ব্রাত্যর বিজেপির সঙ্গে যোগাযোগ? ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন দাবি সুকান্তর গুরু নানক জয়ন্তীতে রাতেও মিলবে মেট্রো! ২৩ ও ২৪ নভেম্বর কোন স্টেশন থেকে কখন ছাড়বে শেষ ট্রে... Samik Bhattacharya: মোদীর মন্ত্রিসভায় শমীক ভট্টাচার্য! কোন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেত... Suvendu Adhikari: চাষিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ২০৫ কোটির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ম... Gold Price : হু হু করে কমছে সোনার দাম, নেপথ্যে কী কারণ গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স Rekha Patra : খাবারে কী মিশেছিল? ভেন্টিলেশনে রেখা পাত্র, হাসপাতালে ছুটে এসে বড় মন্তব্য স্... Student Death : তিন বছর পর জেলমুক্ত বাবা, তারপরেই মেয়ের চরম পরিণতি ব্রাত্যর বিজেপির সঙ্গে যোগাযোগ? ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন দাবি সুকান্তর গুরু নানক জয়ন্তীতে রাতেও মিলবে মেট্রো! ২৩ ও ২৪ নভেম্বর কোন স্টেশন থেকে কখন ছাড়বে শেষ ট্রে... Samik Bhattacharya: মোদীর মন্ত্রিসভায় শমীক ভট্টাচার্য! কোন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেত... Suvendu Adhikari: চাষিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ২০৫ কোটির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ম...

গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স

গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স
গোয়ায় সবুজ-মেরুন ঝড় ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গল যখন পয়েন্ট খুইয়ে চলেছে, তখন জয়ের রাস্তায় যেন ঝড়ের গতিতে ছুটছে মোহনবাগান। প্রতিপক্ষ বদলাচ্ছে, মাঠ বদলাচ্ছে, কিন্তু মেরিনার্সদের দাপট কমছে না। রবিবার গোয়ার ফতোরদার মাঠে চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল সবুজ-মেরুন। আরব সাগরের তীরে গোয়ার ক্লাবকে কার্যত ডুবিয়ে দিয়ে লিগের শীর্ষস্থান দখলের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল কলকাতার প্রধান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল মোহনবাগান। তিন মিনিটের মাথায় দ্রাজিচের সামনে গোল করার সুযোগ এসেছিল। কিন্তু তাঁর শট আটকে দেন চার্চিল গোলরক্ষক অনুজ কুমার। ২১ মিনিটে ছাংতের ক্রস থেকে লিস্টন কোলাসোর হেডও আটকে যায় অনুজের হাতে। তবে ২৬ মিনিটে আর কোনও বাধাই সবুজ-মেরুনের গোলযাত্রা থামাতে পারেনি। প্রথম গোলটি ছিল নিখুঁত দলগত বোঝাপড়ার ফসল। লিস্টন, শুভাশিস ও দ্রাজিচের পা ঘুরে বল পৌঁছয় বক্সে থাকা জেমি ম্যাকলারেনের কাছে। অস্ট্রেলীয় স্ট্রাইকারের বাড়ানো বলে পা ছুঁইয়ে মোহনবাগানের জার্সিতে নিজের প্রথম গোল করেন লালরিয়ানজুয়ালা ছাংতে। এগিয়ে যায় বাগান।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করে চার্চিল। ৪৮ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ওয়েড লেকের দূরপাল্লার শট বাঁচিয়ে দেন বিশাল কাইথ। কিন্তু আক্রমণে উঠতে গিয়ে নিজেদের রক্ষণ ফাঁকা করে ফেলছিল গোয়ার দল। তারই সুযোগ নেয় মোহনবাগান। ৬১ মিনিটে দুরন্ত প্রতি আক্রমণ থেকে দ্বিতীয় গোল। ম্যাকলারেনের নিখুঁত পাস থেকে বল জালে ঠেলে দেন পরিবর্ত অনিরুদ্ধ থাপা। ২-০ ব্যবধানে এগিয়ে যায় মেরিনার্সরা।

তবে শেষদিকে কিছুটা চাপে পড়ে বাগান। ৮৪ মিনিটে বক্সের মধ্যে ভিন্সি ব্যারেটোকে ফাউল করেন মনবীর সিং। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান সেবাস্তিয়ান গুতিয়েরেজ। শেষ ছয় মিনিটে সমতা ফেরানোর চেষ্টা করলেও সফল হয়নি চার্চিল।

এ বারের লিগে প্রথম পাঁচ ম্যাচে তিন গোল করে নজর কেড়েছেন দ্রাজিচ। জেমি ম্যাকলারেনের প্রত্যাবর্তনও দলের আক্রমণে নতুন ধার যোগ করেছে। চার ম্যাচের জয়ের পর পঞ্চম জয়, অর্থাৎ ছন্দে কোনও বিরতি নেই মোহনবাগানের। ইস্টবেঙ্গল যখন ধারাবাহিকভাবে পয়েন্ট খুইয়ে চলেছে তখন জয়ের পর জয় দিয়ে পাল্টা বার্তা দিচ্ছে মেরিনার্স।

 

4 Views 0 Likes 0 Comments

Related News

Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা
ময়দান

Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা

স্পোর্টস ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পরপর জয়ের পর ধাক্কা খেল বাংলা। বরোদার বিরুদ্ধে ব্যাট হাতে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হল অভিমন্যু ঈশ্বরণের দলকে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উই...

২২ নভে ২০২৬, ০৪:৫৭ পিএম · 2 মিনিট
Lionel Messi: কেরলে মেসির না আসা বিতর্কে নতুন মোড়, শরাফ আলির অ্যাকাডেমিতে স্পনসরের ২ কোটি বিনিয়োগ
ময়দান

Lionel Messi: কেরলে মেসির না আসা বিতর্কে নতুন মোড়, শরাফ আলির অ্যাকাডেমিতে স্পনসরে...

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দলের প্রস্তাবিত কেরল সফর ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলছে। তারই মধ্যে নতুন করে চর্চায় উঠে এল প্রাক্তন কেরল রাজ্য ক্রীড়া পরিষদের সভাপতি ইউ শরাফ আলির ফুটবল ...

২২ নভে ২০২৬, ০৩:১৯ পিএম · 2 মিনিট
Rishabh Pant: পন্তের শতরানে চালকের আসনে ভারত, জয়ের পথে আরও এক ধাপ এগোল গিলের দল
ময়দান

Rishabh Pant: পন্তের শতরানে চালকের আসনে ভারত, জয়ের পথে আরও এক ধাপ এগোল গিলের দল

স্পোর্টস ডেস্ক: চোট সারিয়ে প্রত্যাবর্তনেই শতরান। ঋষভ পন্তের বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে চতুর্থ দিনের শেষে চালকের আসনে শুভমন গিলের ...

২২ নভে ২০২৬, ০৩:১৬ পিএম · 1 মিনিট
India vs New Zealand: টেস্ট ক্রিকেটে নজির গড়ল ভারত, প্রথম সাত উইকেটেই পঞ্চাশ পেরনো জুটি!
ময়দান

India vs New Zealand: টেস্ট ক্রিকেটে নজির গড়ল ভারত, প্রথম সাত উইকেটেই পঞ্চাশ পেরন...

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে যা আগে কখনও হয়নি, ওয়েলিংটনে সেটাই করে দেখাল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথম সাতটি উইকেটের প্রতিটিতেই অন্তত ৫০ রানের পার্টনারশিপ গড়লেন ভা...

২২ নভে ২০২৬, ০৩:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.