JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম
Breaking
Lionel Messi: কেরলে মেসির না আসা বিতর্কে নতুন মোড়, শরাফ আলির অ্যাকাডেমিতে স্পনসরের ২ কোটি... Rishabh Pant: পন্তের শতরানে চালকের আসনে ভারত, জয়ের পথে আরও এক ধাপ এগোল গিলের দল India vs New Zealand: টেস্ট ক্রিকেটে নজির গড়ল ভারত, প্রথম সাত উইকেটেই পঞ্চাশ পেরনো জুটি! TMC: ঋতব্রতর শিবিরেও ভাঙনের জল্পনা, বিদ্রোহী তৃণমূল বিধায়কদের নিয়ে বিস্ফোরক দাবি আটওয়ালের Aizawl: যানজট আছে, নেই হর্নের শব্দ! আনন্দ মহিন্দ্রার প্রশংসায় ভারতের ‘নীরব শহর’ আইজল PT Usha: অলিম্পিকের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ ভারতের! আইওসির সামনে দেশকে তুলে ধরবেন পিটি উষা Private Bus: সরকারি নির্দেশ কাগজেই! তিন মাসেও মিলল না ছাড়, ১৫ বছরের পুরনো বাসের ফিটনেস ফি... Canada: কানাডায় ফের রক্তাক্ত ভারতীয় বংশোদ্ভূত পরিবার! Lionel Messi: কেরলে মেসির না আসা বিতর্কে নতুন মোড়, শরাফ আলির অ্যাকাডেমিতে স্পনসরের ২ কোটি... Rishabh Pant: পন্তের শতরানে চালকের আসনে ভারত, জয়ের পথে আরও এক ধাপ এগোল গিলের দল India vs New Zealand: টেস্ট ক্রিকেটে নজির গড়ল ভারত, প্রথম সাত উইকেটেই পঞ্চাশ পেরনো জুটি! TMC: ঋতব্রতর শিবিরেও ভাঙনের জল্পনা, বিদ্রোহী তৃণমূল বিধায়কদের নিয়ে বিস্ফোরক দাবি আটওয়ালের Aizawl: যানজট আছে, নেই হর্নের শব্দ! আনন্দ মহিন্দ্রার প্রশংসায় ভারতের ‘নীরব শহর’ আইজল PT Usha: অলিম্পিকের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ ভারতের! আইওসির সামনে দেশকে তুলে ধরবেন পিটি উষা Private Bus: সরকারি নির্দেশ কাগজেই! তিন মাসেও মিলল না ছাড়, ১৫ বছরের পুরনো বাসের ফিটনেস ফি... Canada: কানাডায় ফের রক্তাক্ত ভারতীয় বংশোদ্ভূত পরিবার!

India vs New Zealand: টেস্ট ক্রিকেটে নজির গড়ল ভারত, প্রথম সাত উইকেটেই পঞ্চাশ পেরনো জুটি!

India vs New Zealand: টেস্ট ক্রিকেটে নজির গড়ল ভারত, প্রথম সাত উইকেটেই পঞ্চাশ পেরনো জুটি!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে যা আগে কখনও হয়নি, ওয়েলিংটনে সেটাই করে দেখাল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথম সাতটি উইকেটের প্রতিটিতেই অন্তত ৫০ রানের পার্টনারশিপ গড়লেন ভারতের ব্যাটারেরা। শুভমন গিলের দলের এই নজিরবিহীন কীর্তির নেপথ্যে রয়েছে ব্যাটিং বিভাগের সম্মিলিত দাপট। রবিবার ৭২০/৯ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। প্রথম উইকেটে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল যোগ করেন ১৩০ রান। জয়সওয়াল ৮৫ রানে ফিরলেও রাহুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন দেবদত্ত পাড়িক্কল। রাহুল করেন ১৩৬, পাড়িক্কলের সংগ্রহ ৮০।

এর পর শুভমন গিল ও রাহুলের মধ্যে তৃতীয় উইকেটে ৯১ রান যোগ হয়। রাহুল ফেরার পরে গিল ও ঋষভ পন্ত চতুর্থ উইকেটে তোলেন ১০০ রান। গিল ৯৮ রানে আউট হলেও পন্তের ব্যাটে ঝড় চলতে থাকে। পঞ্চম উইকেটে অংশুল কম্বোজের সঙ্গে ৬৮ এবং ষষ্ঠ উইকেটে ধ্রুব জুরেলের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন পন্ত। তাঁর সংগ্রহ ১২৮ রান। জুরেল ও ওয়াশিংটন সুন্দর সপ্তম উইকেটে যোগ করেন ৫৪ রান।

এই সাতটি জুটির প্রত্যেকটিই ৫০ রানের গণ্ডি পেরিয়েছে। টেস্ট ক্রিকেটে প্রথমবার কোনও দল এক ইনিংসে প্রথম সাতটি উইকেটের প্রতিটিতে এমন কৃতিত্ব দেখাল।

এর আগে এক ইনিংসে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব পার্টনারশিপের নজির ভারতেরই। ২০০৭ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে আটটি এমন জুটি গড়েছিল ভারত। এ বার ওয়েলিংটনে সাতটি জুটি গড়ে নতুন ইতিহাস লিখল গিলের দল।
শুধু এই নজিরই নয়, ভারতের ৭২০/৯ রান নিউ জিল্যান্ডের মাটিতে টেস্টের সর্বোচ্চ ইনিংস। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কোনও দলের সর্বোচ্চ রানও এটি।

2 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: কেরলে মেসির না আসা বিতর্কে নতুন মোড়, শরাফ আলির অ্যাকাডেমিতে স্পনসরের ২ কোটি বিনিয়োগ
ময়দান

Lionel Messi: কেরলে মেসির না আসা বিতর্কে নতুন মোড়, শরাফ আলির অ্যাকাডেমিতে স্পনসরে...

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দলের প্রস্তাবিত কেরল সফর ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলছে। তারই মধ্যে নতুন করে চর্চায় উঠে এল প্রাক্তন কেরল রাজ্য ক্রীড়া পরিষদের সভাপতি ইউ শরাফ আলির ফুটবল ...

২২ নভে ২০২৬, ০৩:১৯ পিএম · 2 মিনিট
Rishabh Pant: পন্তের শতরানে চালকের আসনে ভারত, জয়ের পথে আরও এক ধাপ এগোল গিলের দল
ময়দান

Rishabh Pant: পন্তের শতরানে চালকের আসনে ভারত, জয়ের পথে আরও এক ধাপ এগোল গিলের দল

স্পোর্টস ডেস্ক: চোট সারিয়ে প্রত্যাবর্তনেই শতরান। ঋষভ পন্তের বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে চতুর্থ দিনের শেষে চালকের আসনে শুভমন গিলের ...

২২ নভে ২০২৬, ০৩:১৬ পিএম · 1 মিনিট
PT Usha: অলিম্পিকের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ ভারতের! আইওসির সামনে দেশকে তুলে ধরবেন পিটি উষা
ময়দান

PT Usha: অলিম্পিকের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ ভারতের! আইওসির সামনে দেশকে তুলে ধরবেন...

স্পোর্টস ডেস্ক: ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নপূরণে আরও এক ধাপ এগোতে চলেছে ভারত। আগামী ২৬ নভেম্বর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ভবিষ্যৎ আয়োজক কমিশনের সামনে নিজেদের প্রস্তাবনা পেশ করবে ভারত। আর এই গুরুত্বপূর্ণ উ...

২২ নভে ২০২৬, ০২:৪৭ পিএম · 2 মিনিট
India vs New Zealand Hockey: শেষ ম্যাচে ড্র করেও কিউয়িদের ঘরের মাঠে সিরিজ জিতল ভারতের হকি দল
ময়দান

India vs New Zealand Hockey: শেষ ম্যাচে ড্র করেও কিউয়িদের ঘরের মাঠে সিরিজ জিতল ভার...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বাইশ গজে যখন দাপট দেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা, ঠিক তখনই কিউয়িদের দেশে হকির ময়দানেও সাফল্যের পতাকা ওড়াল ভারত। তিন ম্যাচের শতবর্ষ ক্রীড়া ঐক্য হকি সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল ভারতীয় পুরুষ হ...

২২ নভে ২০২৬, ০২:৩৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.