JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০৯:২৮ পিএম
Breaking
ব্রাত্যর বিজেপির সঙ্গে যোগাযোগ? ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন দাবি সুকান্তর গুরু নানক জয়ন্তীতে রাতেও মিলবে মেট্রো! ২৩ ও ২৪ নভেম্বর কোন স্টেশন থেকে কখন ছাড়বে শেষ ট্রে... Samik Bhattacharya: মোদীর মন্ত্রিসভায় শমীক ভট্টাচার্য! কোন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেত... Suvendu Adhikari: চাষিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ২০৫ কোটির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ম... Alka Yagnik: দুই বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে বিশে... Karala Valley Tea Garden : পলিথিন সরাতেই চক্ষু চড়কগাছ, পিকআপ ভ্যানে একি মিলল? TMC: দলের প্রতীক দখলের লড়াইয়ে ভুয়ো হলফনামার অভিযোগ, ঋতব্রত-অরূপদের বিরুদ্ধে কালীঘাট থানায়... বছরে ৩০ লক্ষ টাকা আয়, তবু বিয়েতে নারাজ যুবক! ব্রাত্যর বিজেপির সঙ্গে যোগাযোগ? ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন দাবি সুকান্তর গুরু নানক জয়ন্তীতে রাতেও মিলবে মেট্রো! ২৩ ও ২৪ নভেম্বর কোন স্টেশন থেকে কখন ছাড়বে শেষ ট্রে... Samik Bhattacharya: মোদীর মন্ত্রিসভায় শমীক ভট্টাচার্য! কোন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেত... Suvendu Adhikari: চাষিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ২০৫ কোটির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ম... Alka Yagnik: দুই বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে বিশে... Karala Valley Tea Garden : পলিথিন সরাতেই চক্ষু চড়কগাছ, পিকআপ ভ্যানে একি মিলল? TMC: দলের প্রতীক দখলের লড়াইয়ে ভুয়ো হলফনামার অভিযোগ, ঋতব্রত-অরূপদের বিরুদ্ধে কালীঘাট থানায়... বছরে ৩০ লক্ষ টাকা আয়, তবু বিয়েতে নারাজ যুবক!

গুরু নানক জয়ন্তীতে রাতেও মিলবে মেট্রো! ২৩ ও ২৪ নভেম্বর কোন স্টেশন থেকে কখন ছাড়বে শেষ ট্রেন? জানুন পুরো সময়সূচি

গুরু নানক জয়ন্তীতে রাতেও মিলবে মেট্রো! ২৩ ও ২৪ নভেম্বর কোন স্টেশন থেকে কখন ছাড়বে শেষ ট্রেন? জানুন পুরো সময়সূচি
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: গুরু নানক জয়ন্তী উপলক্ষে কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বিশেষ পরিষেবার ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। উৎসবের দিন যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে ব্লু লাইনে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৩ ও ২৪ নভেম্বর রাতে নির্ধারিত সময়ের পরেও মিলবে মেট্রো পরিষেবা। রবিবার কলকাতা মেট্রো রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর সোমবার এবং ২৪ নভেম্বর মঙ্গলবার ব্লু লাইনে একটি অতিরিক্ত আপ ও ডাউন মেট্রো চালানো হবে। সাধারণত রাত ১০টা ৩০ মিনিটে শেষ পরিষেবা থাকলেও ওই দু’দিন রাত ১০টা ৫০ মিনিটে অতিরিক্ত মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম এবং দমদম স্টেশন থেকে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। ফলে রাতের দিকে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের সুবিধা হবে।

অন্যদিকে, ২৪ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী উপলক্ষে ছুটির দিন হওয়ায় মেট্রোর পরিষেবা সংখ্যাতেও কিছু পরিবর্তন থাকছে। ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৫৪টি মেট্রো চলবে। এর মধ্যে ১২৭টি আপ এবং ১২৭টি ডাউন পরিষেবা। অতিরিক্ত রাতের মেট্রোও এই সংখ্যার অন্তর্ভুক্ত। তবে প্রথম মেট্রো ছাড়ার সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

গ্রিন লাইনে ওই দিন মোট ২১২টি মেট্রো চালানো হবে। এর মধ্যে ১০৬টি আপ এবং ১০৬টি ডাউন পরিষেবা থাকবে। এই লাইনে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। ইয়েলো লাইনেও মোট ৯২টি মেট্রো চলবে। আপ ও ডাউন মিলিয়ে ৪৬টি করে পরিষেবা পাওয়া যাবে। এখানেও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না। অন্যদিকে, পার্পল ও অরেঞ্জ লাইনে ২৪ নভেম্বর স্বাভাবিক মেট্রো পরিষেবাই চালু থাকবে। অর্থাৎ, গুরু নানক জয়ন্তীর দিন বিভিন্ন লাইনে পরিষেবা চালু রাখার পাশাপাশি ব্লু লাইনে রাতের দিকে অতিরিক্ত ট্রেন চালিয়ে যাত্রীদের সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

4 Views 0 Likes 0 Comments

Related News

ব্রাত্যর বিজেপির সঙ্গে যোগাযোগ? ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন দাবি সুকান্তর
মহানগর

ব্রাত্যর বিজেপির সঙ্গে যোগাযোগ? ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন দাবি সুকান্তর

কলকাতা, নিউজ ডেস্ক: ধর্ষণের চেষ্টা ও যৌন হেনস্তার অভিযোগে জিরো এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে। এবার এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ‘যৌন হেন...

২২ নভে ২০২৬, ০৯:২২ পিএম · 1 মিনিট
Samik Bhattacharya: মোদীর মন্ত্রিসভায় শমীক ভট্টাচার্য! কোন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেতে চলেছেন বাংলার বিজেপি সভাপতি?
মহানগর

Samik Bhattacharya: মোদীর মন্ত্রিসভায় শমীক ভট্টাচার্য! কোন গুরুত্বপূর্ণ দফতরের দায়...

কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রিসভায় কি এবার নতুন দায়িত্ব পেতে চলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনাকে ঘিরে জাতীয় রাজনীতিতে যখন জোর চর্চা চলছে, ঠিক...

২২ নভে ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট
বেলেঘাটার ৫ স্কুলের ভাগ্যবদলে বড় ঘোষণা! এক ধাক্কায় ৪১ লক্ষের বেশি টাকা বরাদ্দ কুণাল ঘোষের
মহানগর

বেলেঘাটার ৫ স্কুলের ভাগ্যবদলে বড় ঘোষণা! এক ধাক্কায় ৪১ লক্ষের বেশি টাকা বরাদ্দ কুণ...

কলকাতা, নিউজ ডেস্ক: বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের পাঁচটি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নে মোট ৪১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই বরাদ্দ...

২২ নভে ২০২৬, ০৬:৩৭ পিএম · 1 মিনিট
ব্যবসার আড়ালে কালো টাকা সাদা? ইডির স্ক্যানারে সব্যসাচী দত্তের ১০ ঘনিষ্ঠ ব্যবসায়ী
মহানগর

ব্যবসার আড়ালে কালো টাকা সাদা? ইডির স্ক্যানারে সব্যসাচী দত্তের ১০ ঘনিষ্ঠ ব্যবসায়ী

কলকাতা, নিউজ ডেস্ক: সব্যসাচী দত্তকে ঘিরে আর্থিক দুর্নীতির তদন্তে আরও সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যবসায়ী ও প্রোমোটার। সূত্রের খবর, সব্যসাচীর সঙ্গে ...

২২ নভে ২০২৬, ০৬:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.