JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০৮:১৪ পিএম
Breaking
Suvendu Adhikari: চাষিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ২০৫ কোটির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ম... Alka Yagnik: দুই বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে বিশে... Karala Valley Tea Garden : পলিথিন সরাতেই চক্ষু চড়কগাছ, পিকআপ ভ্যানে একি মিলল? TMC: দলের প্রতীক দখলের লড়াইয়ে ভুয়ো হলফনামার অভিযোগ, ঋতব্রত-অরূপদের বিরুদ্ধে কালীঘাট থানায়... বছরে ৩০ লক্ষ টাকা আয়, তবু বিয়েতে নারাজ যুবক! New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপচার চিকি... El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ্রেফতার বেলেঘাটার ৫ স্কুলের ভাগ্যবদলে বড় ঘোষণা! এক ধাক্কায় ৪১ লক্ষের বেশি টাকা বরাদ্দ কুণাল ঘোষের Suvendu Adhikari: চাষিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ২০৫ কোটির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ম... Alka Yagnik: দুই বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে বিশে... Karala Valley Tea Garden : পলিথিন সরাতেই চক্ষু চড়কগাছ, পিকআপ ভ্যানে একি মিলল? TMC: দলের প্রতীক দখলের লড়াইয়ে ভুয়ো হলফনামার অভিযোগ, ঋতব্রত-অরূপদের বিরুদ্ধে কালীঘাট থানায়... বছরে ৩০ লক্ষ টাকা আয়, তবু বিয়েতে নারাজ যুবক! New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপচার চিকি... El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ্রেফতার বেলেঘাটার ৫ স্কুলের ভাগ্যবদলে বড় ঘোষণা! এক ধাক্কায় ৪১ লক্ষের বেশি টাকা বরাদ্দ কুণাল ঘোষের

Suvendu Adhikari: চাষিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ২০৫ কোটির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, মাত্র ২ দিনেই মিলবে ক্ষতিপূরণ!

Suvendu Adhikari: চাষিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ২০৫ কোটির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, মাত্র ২ দিনেই মিলবে ক্ষতিপূরণ!
ছবি: সংগৃহীত

 নিউজ ডেস্ক: রবিবার নবান্ন সভাঘর থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫ লক্ষ ৭৩ হাজার কৃষকের অ্যাকাউন্টে আগামী দু’দিনের মধ্যেই ক্ষতিপূরণের টাকা পৌঁছে যাবে। একইসঙ্গে এদিন পিডব্লুডি তাঁবুর সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের ধর্মীয় সম্প্রীতি এবং পার্কস্ট্রিটে আসন্ন বড়দিন উদযাপন নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অতিবৃষ্টিতে রাজ্যের বিস্তীর্ণ এলাকার আমন ধান, শাকসবজি, ফুল, আলুর বীজ এবং ফলের বাগিচা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি প্রাথমিক হিসাব অনুযায়ী, রাজ্যের মোট ১ লক্ষ ৬০ হাজার হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে। মূলত হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের চাষিরা সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সুরাহা দিতে সরকার মোট ২০৫ কোটি টাকা বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সেচসেবিত এলাকার কৃষকরা হেক্টর প্রতি ১৭ হাজার টাকা এবং বৃষ্টিনির্ভর এলাকার কৃষকরা হেক্টর প্রতি ৮ হাজার ৫০০ টাকা করে পাবেন। জমির পরিমাণ ১ কাঠা হলেও ন্যূনতম যথাক্রমে ২ হাজার ও ১ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে হেক্টর প্রতি ২২ হাজার ৫০০ টাকা এবং যেকোনো কৃষি বা উদ্যানপালন জমির মালিকরা ন্যূনতম ২৫০০ টাকা করে পাবেন। এছাড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ক্ষতিগ্রস্ত ৩৮৫ হেক্টর পানবরজের জন্য ৯ হাজার ২৪০ জন চাষিকে ইউনিট প্রতি ২৫০০ টাকা হিসেবে মোট ২ কোটি ৩১ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি, ১১ নভেম্বরের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালদহের গাজল, হবিবপুর ও বামনগোলা ব্লকের ১৯ হাজার কৃষকের জন্য ৮ কোটি ১২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

ক্ষতিপূরণের পাশাপাশি নতুন করে চাষ শুরু করার জন্য ৫ কোটি টাকা ব্যয়ে ৪৮ হাজার কৃষককে বিনামূল্যে বীজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এর মধ্যে ২৯ হাজার কৃষক পাবেন ধান, তিল, চিনাবাদাম ও মুগের বীজ এবং ১৯ হাজার কৃষককে দেওয়া হবে গ্রীষ্মকালীন সবজির বীজ। সোমবার থেকেই সংশ্লিষ্ট বিডিও-দের তত্ত্বাবধানে সেচ দপ্তরের মাধ্যমে বিনা খরচে জমি থেকে জমা জল বের করার কাজ শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, এদিন পিডব্লুডি তাঁবুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড়দিন উদযাপন এবং রাজ্যে ধর্মীয় অধিকার নিয়ে ওঠা বিতর্কের জবাব দেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ধর্মান্তরণ সংক্রান্ত মন্তব্য এবং তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের চিঠি দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পার্কস্ট্রিটে সাত দিনের ক্রিসমাস উৎসব সংক্রান্ত একটি চিঠি তিনি পেয়েছেন। পূর্বতন সরকারের আমলের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে কাউকে ধর্মাচরণের অধিকারের জন্য হাই কোর্টে ছুটতে হয়নি। প্রশাসন তোষণের রাজনীতি করে না এবং সরকারি নিয়ম মেনেই পার্কস্ট্রিটে বড়দিনের অনুষ্ঠান পালিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।

6 Views 0 Likes 0 Comments

Related News

Karala Valley Tea Garden : পলিথিন সরাতেই চক্ষু চড়কগাছ, পিকআপ ভ্যানে একি মিলল?
রাজ্য

Karala Valley Tea Garden : পলিথিন সরাতেই চক্ষু চড়কগাছ, পিকআপ ভ্যানে একি মিলল?

চা শ্রমিকদের প্রাপ্য রেশন সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে।

২২ নভে ২০২৬, ০৭:১৫ পিএম · 2 মিনিট
Siliguri to Mayapur Bus : এবার এক বাসেই শিলিগুড়ি থেকে মায়াপুর, কবে কবে চলছে এই বাস?
রাজ্য

Siliguri to Mayapur Bus : এবার এক বাসেই শিলিগুড়ি থেকে মায়াপুর, কবে কবে চলছে এই ব...

উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ধর্মীয় পর্যটনের যোগাযোগ আরও মজবুত করতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্যের পরিবহন দফতর।

২২ নভে ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
Durgapur: ডিএমসি মোড়ে স্থায়ীভাবে বসছে বজরংবলীর মূর্তি
রাজ্য

Durgapur: ডিএমসি মোড়ে স্থায়ীভাবে বসছে বজরংবলীর মূর্তি

নিউজ ডেস্ক: দুর্গাপুরের শহরের প্রাণকেন্দ্রে বদলে যাচ্ছে পরিচিত ছবি। একসময় যেখানে শোভা পেত বিশ্ব বাংলার লোগো, এবার সেই জায়গাতেই স্থায়ীভাবে বসতে চলেছে ৩০ ফুটের বিশাল বজরংবলীর মূর্তি। দুর্গাপুরের ডিএমসি মোড় সংলগ্ন এলাকায় ই...

২২ নভে ২০২৬, ০৩:১২ পিএম · 2 মিনিট
Durgapur: ভাঙা জানলা দিয়ে পালালেন গাড়ি চুরিতে ধৃত ব্যক্তি
রাজ্য

Durgapur: ভাঙা জানলা দিয়ে পালালেন গাড়ি চুরিতে ধৃত ব্যক্তি

নিউজ ডেস্ক: থানার ভিতরেই বন্দি আসামির এমন কাণ্ডে কার্যত চাঞ্চল্য ছড়াল আসানসোলে। গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যক্তি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলেন। অভিযোগ, থানার শৌচাগারের ভাঙা জানলা দিয়েই রাতের অন্ধকারে চম্প...

২২ নভে ২০২৬, ০২:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.