JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০৫:৫৯ পিএম
Breaking
টাকা তোলা থেকে অনলাইন পেমেন্ট, বিপদ এড়াতে আগাম প্রস্তুতির পরামর্শ Siliguri to Mayapur Bus : এবার এক বাসেই শিলিগুড়ি থেকে মায়াপুর, কবে কবে চলছে এই বাস? Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা Dilip Ghosh: সবজির দাম বাড়লে আলু খান, পরামর্শ দিলীপ ঘোষের অভিযোগ প্রমাণিত হলেই মোটা অঙ্কের জরিমানা, চিকিৎসকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ Koffee With Karan Season 9: ‘যৌ*নতাই কি সেরা ওয়ার্কআউট?’ করণের প্রশ্নে অক্ষয়ের বেফাঁস জবাব... Terahvi Ceremony : মেয়ের কাঁধে চাপাতে চাননি দায়িত্ব, অভিনব উদ্যোগ বাবার Adani Group: রাজ্যের বিদ্যুৎ মানচিত্রে নয়া সমীকরণ, দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজ্যে আসছে আদানির... টাকা তোলা থেকে অনলাইন পেমেন্ট, বিপদ এড়াতে আগাম প্রস্তুতির পরামর্শ Siliguri to Mayapur Bus : এবার এক বাসেই শিলিগুড়ি থেকে মায়াপুর, কবে কবে চলছে এই বাস? Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা Dilip Ghosh: সবজির দাম বাড়লে আলু খান, পরামর্শ দিলীপ ঘোষের অভিযোগ প্রমাণিত হলেই মোটা অঙ্কের জরিমানা, চিকিৎসকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ Koffee With Karan Season 9: ‘যৌ*নতাই কি সেরা ওয়ার্কআউট?’ করণের প্রশ্নে অক্ষয়ের বেফাঁস জবাব... Terahvi Ceremony : মেয়ের কাঁধে চাপাতে চাননি দায়িত্ব, অভিনব উদ্যোগ বাবার Adani Group: রাজ্যের বিদ্যুৎ মানচিত্রে নয়া সমীকরণ, দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজ্যে আসছে আদানির...

Durgapur: ভাঙা জানলা দিয়ে পালালেন গাড়ি চুরিতে ধৃত ব্যক্তি

Durgapur: ভাঙা জানলা দিয়ে পালালেন গাড়ি চুরিতে ধৃত ব্যক্তি
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: থানার ভিতরেই বন্দি আসামির এমন কাণ্ডে কার্যত চাঞ্চল্য ছড়াল আসানসোলে। গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যক্তি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলেন। অভিযোগ, থানার শৌচাগারের ভাঙা জানলা দিয়েই রাতের অন্ধকারে চম্পট দেন তিনি। রবিবার বেলা পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। ঘটনার পর থানার নিরাপত্তা ব্যবস্থা এবং কর্তব্যরত পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মনোজ চক্রবর্তী। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায়। একটি টাটা সুমো গাড়ি চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করে আসানসোলের কোকওভেন থানার পুলিশ। শনিবার গ্রেফতারের পর তাঁকে থানাতেই রাখা হয়েছিল।

জানা গিয়েছে, শনিবার রাতে থানায় থাকাকালীন শৌচাগারে যাওয়ার প্রয়োজনের কথা জানান মনোজ। সেই অনুযায়ী কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে থানার শৌচাগারে নিয়ে যান। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তাতে সন্দেহ হয় পুলিশকর্মীদের। পরে শৌচাগারের দরজা খুলতেই দেখা যায়, সেখানে নেই অভিযুক্ত।

প্রাথমিক অনুমান, শৌচাগারের একটি ভাঙা জানলা দিয়েই পালিয়ে গিয়েছেন তিনি। ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকা ছাড়াও রেলস্টেশন, বাসস্ট্যান্ড-সহ বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হচ্ছে। বাগদায় অভিযুক্তের বাড়িতেও খোঁজ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

তবে থানার ভিতরে পুলিশের নজরদারির মধ্যেই কী ভাবে একজন গ্রেফতার হওয়া ব্যক্তি পালিয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। শৌচাগারের জানলা ভাঙা অবস্থায় ছিল কি না, নিরাপত্তার ঘাটতি ছিল কি না এবং কর্তব্যরত পুলিশকর্মীদের কোনও গাফিলতি রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখছেন আধিকারিকেরা।

একজন অভিযুক্তের থানার ভিতর থেকে এ ভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পুলিশ প্রশাসন। এখন একটাই প্রশ্ন, কোথায় গেলেন মনোজ চক্রবর্তী? তাঁকে দ্রুত ধরতে তল্লাশি জারি রয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Siliguri to Mayapur Bus : এবার এক বাসেই শিলিগুড়ি থেকে মায়াপুর, কবে কবে চলছে এই বাস?
রাজ্য

Siliguri to Mayapur Bus : এবার এক বাসেই শিলিগুড়ি থেকে মায়াপুর, কবে কবে চলছে এই ব...

উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ধর্মীয় পর্যটনের যোগাযোগ আরও মজবুত করতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্যের পরিবহন দফতর।

২২ নভে ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
Durgapur: ডিএমসি মোড়ে স্থায়ীভাবে বসছে বজরংবলীর মূর্তি
রাজ্য

Durgapur: ডিএমসি মোড়ে স্থায়ীভাবে বসছে বজরংবলীর মূর্তি

নিউজ ডেস্ক: দুর্গাপুরের শহরের প্রাণকেন্দ্রে বদলে যাচ্ছে পরিচিত ছবি। একসময় যেখানে শোভা পেত বিশ্ব বাংলার লোগো, এবার সেই জায়গাতেই স্থায়ীভাবে বসতে চলেছে ৩০ ফুটের বিশাল বজরংবলীর মূর্তি। দুর্গাপুরের ডিএমসি মোড় সংলগ্ন এলাকায় ই...

২২ নভে ২০২৬, ০৩:১২ পিএম · 2 মিনিট
Uttar Dinajpur: তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের ভাই গ্রেপ্তার, ঘিরে রাজনৈতিক চাপানউতোর
রাজ্য

Uttar Dinajpur: তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের ভাই গ্রেপ্তার, ঘিরে রাজনৈতিক চাপানউতো...

নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুরের ইটাহারে তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের ভাই মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলা এবং জমি সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে এই ...

২২ নভে ২০২৬, ০২:৪১ পিএম · 2 মিনিট
Nabadwip Development : নবদ্বীপে একগুচ্ছ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর, কী কী বদল ঘটতে চলেছে!
রাজ্য

Nabadwip Development : নবদ্বীপে একগুচ্ছ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর, কী কী বদল ঘটতে চল...

নবদ্বীপের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

২২ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.