নিউজ ডেস্ক: নবদ্বীপের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি শিক্ষা, গবেষণা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ জোর দেওয়ার কথা জানানো হয়েছে।
ভক্তদের আর্থিক সহায়তায় তৈরি হতে থাকা নবদ্বীপের অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টার সম্পূর্ণ করার জন্য ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শচীমাতা গোশালার পরিকাঠামো সম্প্রসারণের জন্য আরও ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ, এই দুই প্রকল্পের জন্য মোট ৩ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে।
নবদ্বীপের প্রাচীন শিক্ষা ও সংস্কৃতিচর্চার ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নবদ্বীপে একটি গুরুকুল এবং সংস্কৃত টোল গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে প্রাচীন ভারতীয় শিক্ষাধারা ও সংস্কৃত শিক্ষার প্রসারে নতুন সুযোগ তৈরি হতে পারে। এছাড়াও পরিবহনের কথা চিন্তা করে একটি স্থায়ী ব্রিজ তৈরির পরিকল্পনার কথা জানানো হয়েছে।




