JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৯:২৬ পিএম
Breaking
ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

১৫ দিনে লোকসভা চলল মাত্র ১৫ ঘণ্টা ৩৬ মিনিট, তবু পাস ১৯ বিল, হতবাক সকলে!

১৫ দিনে লোকসভা চলল মাত্র ১৫ ঘণ্টা ৩৬ মিনিট, তবু পাস ১৯ বিল, হতবাক সকলে!

বিগত কিছুদিনে বারংবার উত্তপ্ত হয়েছে সংসদ। বিরোধীদের স্লোগান, একাধিকবার বিক্ষোভ আর ওয়াকআউট। সবমিলিয়ে যেন সরগরম দিল্লি। বারংবার কেন্দ্রকে নিশানা করেছে বিরোধীরা। এই অচলাবাস্তার মধ্যেই বেশ কিছু বিল পাসে রীতিমতো নজির গড়েছে কেন্দ্রীয় সরকার। বাদল অধিবেশনের এখনো দুদিন বাকি রয়েছে। এরই মধ্যে সংসদে ১৯ টি বিল পাস করা হয়েছে।

সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছে মাত্র ৩৬ মিনিটে পাস হয়েছে সাতটি বিল। অর্থাৎ প্রতিটি বিলের জন্য গড়ে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট বলে সংসদ সুত্রে জানা গিয়েছে। তবে এ বিষয়ে একাধিক অভিযোগ তুলেছে বিরোধীরা। তাদের দাবি, দ্রুত বিল পাস হলেও সেগুলি নিয়ে পর্যাপ্ত আলোচনা বা বিতর্কের সুযোগ মেলেনি। কিছু বিলের ক্ষেত্রে সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে পরিসংখ্যান বলছে অন্য কথা। প্রতিদিন গড়ে ৬ ঘন্টা করে সংসদ চললে ১৫ দিনে মোট ৯০ ঘণ্টা অধিবেশন হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত লোকসভা চলেছে মাত্র ১৫ ঘণ্টা ৩৬ মিনিট। রাজ্যসভায় কার্যকর সময় ২৪ ঘণ্টা ২১ মিনিট। অর্থাৎ অধিবেশনের বড় অংশই কেটেছে বিক্ষোভ ও অচলাবস্থায়। তবে বেশ কিছু বিলের ক্ষেত্রে সময়ও নেওয়া হয়েছে। যেমন পাবলিক এগ্জ়ামিনেশনস সংশোধনী বিল নিয়ে লোকসভায় ১১ ঘণ্টা এবং রাজ্যসভায় ৭ ঘণ্টা ১৪ মিনিট আলোচনা হয়েছে।

তবে সংসদের অন্যতম বড় সংকট প্রকাশ্যে এসেছে। তা হল প্রশ্নোত্তর পর্ব। অষ্টাদশ লোকসভার প্রায় প্রতিটি অধিবেশনেই বিক্ষোভের জেরে এই পর্বের সময় কমেছে। ২০২৪ সালের বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের ৩ শতাংশ সময় নষ্ট হয়েছিল। শীতকালীন অধিবেশনে তা বেড়ে দাঁড়ায় ৫৬ শতাংশ। 

২০২৫ সালের বাদল অধিবেশনে নষ্ট হয় ৭৭ শতাংশ সময়। আর বর্তমান বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব হয়নি বললেই চলে। আর এই কারনে সাংসদদের প্রশ্ন করারও সুযোগ মেলেনি।‌ এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

একাধারে সংসদের অচলাবস্থা অন্যদিকে দ্রুত বিল পাশ। এই দুই বিপরীত ছবি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সংসদের এই বিল।

133 Views 0 Likes 0 Comments

Related News

রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ
দেশ

রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ

গড়ল এলাকার ‘Rudra's Kitchen' নামের একটি হোমস্টেতে তল্লাশি চালিয়ে নিমিষার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দেহ দিয়ে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

২৬ সেপ্টে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব
দেশ

অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব

নিউজ ডেস্ক: পাঞ্জাবের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিজেপিতে নিজের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না,এমন অভিযোগ করেছেন তিনি। তাঁর মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি পু...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা
দেশ

মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের একসঙ্গে বসতে চলেছে বিরোধী দলগুলি। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব আনার পাশাপাশি ভোটার তালিকা সংশোধন এবং আগামী দিনের...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে
দেশ

উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে

নিউজ ডেস্ক: কোনও বিধায়ক নির্বাচিত হওয়ার পরপরই পদত্যাগ করলে এবং সেই কারণে সংশ্লিষ্ট আসনে উপনির্বাচন হলে, সেই নির্বাচনের খরচ কি ওই বিধায়ককেই বহন করতে হবে? এই প্রশ্নকে সামনে রেখে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল মাদ...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.