JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৫:২৭ এএম
Breaking
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

৩০ ধরনের কন্ডোম মান পরীক্ষায় ফেল, ফ্রান্সে ২.৬ লক্ষ কন্ডোম প্রত্যাহার

৩০ ধরনের কন্ডোম মান পরীক্ষায় ফেল, ফ্রান্সে ২.৬ লক্ষ কন্ডোম প্রত্যাহার

ফ্রান্স, নিউজ ডেস্ক: ফ্রান্সে বাজার থেকে সরানো হলো আড়াই লক্ষাধিক কন্ডোম।বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। ব্যবহারের সময় ফেটে যাওয়া এবং অতিসূক্ষ্ম ছিদ্র থাকার অভিযোগে ফ্রান্সে তীব্র স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছে।

বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষায় সুরক্ষার উপযুক্ত মান বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বাজার থেকে প্রায় ২ লক্ষ ৬০ হাজার কন্ডোম প্রত্যাহারের কড়া নির্দেশ দিয়েছে ফরাসি প্রশাসন। তবে উদ্বেগের বিষয় হলো, সরকারি এই পদক্ষেপ নেওয়ার আগেই আনুমানিক ৪০ হাজার অনিরাপদ কন্ডোম সাধারণ গ্রাহকদের হাতে পৌঁছে গিয়েছে।

দেশটির উপভোক্তা বিষয়ক নজরদারি সংস্থা ‘ডিজিসিসিআরএফ’ এবং স্বাস্থ্য নিয়ামক সংস্থা ‘ডিজিএস’-এর একটি যৌথ তদন্তে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। পর্যবেক্ষণে ধরা পড়ে, ফ্রান্সের সাধারণ ওষুধের দোকান ও অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হওয়া বেশ কিছু কন্ডোম ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া সুরক্ষা নীতি পূরণ করতে পারেনি। মূলত কন্ডোমে খালি চোখে না দেখা যাওয়া সূক্ষ্ম ফুটো এবং ব্যবহারের সময় আচমকা ছিঁড়ে যাওয়ার মতো দুটি গুরুতর ঝুঁকির কারণেই এই পণ্যগুলি মান পরীক্ষায় বাতিল ঘোষিত হয়।

এই পরিস্থিতিতে স্বাস্থ্য আধিকারিকরা সংশ্লিষ্ট লটের পণ্য ব্যবহারকারী নাগরিকদের অবিলম্বে যৌনরোগ বা এসটিডি পরীক্ষা করানোর কড়া পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অনিচ্ছাকৃত গর্ভধারণ রুখতে নারীদের দ্রুত প্রেগন্যান্সি টেস্ট করানোরও আহ্বান জানানো হয়েছে।

জানা গিয়েছে, অনলাইনে বিক্রি হওয়া অন্তত ৩০ ধরনের কন্ডোম এই সুরক্ষা পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। এর মধ্যে প্রায় এক হাজারটি বাক্সে থাকা বিপুল পরিমাণ কন্ডোম ইতিমধ্যেই বিক্রি হয়ে যাওয়ায় প্রশাসন দ্রুত সেগুলি বাজার থেকে পুরোপুরি সরিয়ে ফেলার অভিযানে নেমেছে। 

মান পরীক্ষায় ব্যর্থ হওয়া সংস্থাগুলির তালিকায় জাপানের বিখ্যাত প্রস্তুতকারক ‘ওকামোটো ইন্ডাস্ট্রিজ’-এর দুটি মডেল ছাড়াও স্থানীয় ফরাসি ব্র্যান্ড ‘ফ্রাইডে বে’ ও ‘মাই লুবি’ রয়েছে। অবশ্য মাই লুবির শীর্ষ আধিকারিক দাবি করেছেন যে, তাদের সামগ্রিক পণ্যে কোনও সমস্যা নেই, ত্রুটিটি ছিল কেবল একটি নির্দিষ্ট ব্যাচেই সীমাবদ্ধ। বর্তমানে গোটা ফ্রান্সে বাকি সমস্ত ত্রুটিপূর্ণ স্টক বাজেয়াপ্ত করার কাজ জোরকদমে চলছে।

193 Views 0 Likes 0 Comments

Related News

দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্বজুড়ে অনুপ্রেরণা
বিদেশ

দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম...

বিশেষ প্রতিবেদন: ছোটবেলায় বই, সংবাদপত্র কিংবা রেডিও, কোনওটাই ছিল না বাড়িতে। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সমাজব্যবস্থায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বড় হয়ে ওঠা এক কৃষ্ণাঙ্গ মেয়ে একদিন পৌঁছে গেলেন আন্তর্জাতিক বিচারব্...

০৯ অক্টো ২০২৬, ১১:০২ পিএম · 3 মিনিট
নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ
বিদেশ

নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ

নাভি পিল্লাই পুরস্কার পাওয়ার পর জার্মানির নুরেমবার্গে তাঁকে অভিনন্দন জানানোর সময় মজার ছলে বলেছিলেন, দর্শকরা আরও জোরে হাততালি দিলে তিনি ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে পারেন।

০৯ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট
জাপান ছেড়ে মুম্বইয়ে এসে ভারতকে নতুন চোখে দেখছেন হিকারু
বিদেশ

জাপান ছেড়ে মুম্বইয়ে এসে ভারতকে নতুন চোখে দেখছেন হিকারু

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় ভারতের নানা দিক নিয়ে নিজের মতামত জানিয়েছেন হিকারু। তাঁর কথায়, সমাজমাধ্যমে এমন কিছু ভিডিয়ো তাঁর চোখে পড়েছে, যেখানে ভারতকে শুধু দারিদ্র এবং অপরিচ্ছন্নতার ছবি দিয়ে তুলে ধরা হচ্ছে। কিন্তু তাঁর অভিজ্ঞতায়, কোনও দেশেরই সবটা এক রকম নয়।

০৯ অক্টো ২০২৬, ০৬:৩৩ পিএম · 2 মিনিট
আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতি, কেন তাঁকেই বেছে নিল নোবেল কমিটি?
বিদেশ

আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতি, কেন তাঁকেই বেছে নিল নোবেল কমিটি?

নোবেল কমিটির মতে, আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা দুর্বল হয়ে পড়া এবং আইনের শাসনের উপরে ক্ষমতার রাজনীতির প্রভাব বাড়ার এই সময়ে পিল্লের কাজ বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে জবাবদিহি ও ন্যায়বিচারের গুরুত্বও তুলে ধরা হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.