JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫১ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

Age Gap Relationship : ৪৫ বছরের ব্যবধান,৭৫-এর রামসুগর, ৩০-এর রানির পথচলা এক

Age Gap Relationship : ৪৫ বছরের ব্যবধান,৭৫-এর রামসুগর, ৩০-এর রানির পথচলা এক
অন্যরকম প্রেম কাহিনী ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশে, নিউজ ডেস্ক : কথায় আছে,'পিরিতি কাঁঠালের আঠা সে আঠা লাগলে পরে ছাড়ে না'.... এই প্রেমের সামনে কোনও প্রতিবন্ধকতাই যেন বাধা হয়ে দাঁড়ায় না। তা সে বয়সের ব্যবধান হোক আর সামাজিক বাধা। এই কথারই যেন জলজ্যান্ত উদাহরণ মিলল উত্তরপ্রদেশে। একজনের বয়স ৭৫, অন্যজনের ৩০। মাঝখানে ৪৫ বছরের ব্যবধান। জীবনের অভিজ্ঞতা, প্রজন্মের ফারাক, সামাজিক দৃষ্টিভঙ্গি সবকিছুতেই তাঁদের মধ্যে বিস্তর পার্থক্য। তবু সেই ব্যবধান পেরিয়েই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের ঔরাইয়া জেলার রামসুগর ও রানি রাজপুত। তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

উত্তরপ্রদেশের ঔরাইয়া জেলার সহার ব্লকের আরিয়ারি গ্রামের বাসিন্দা রামসুগর। অপরদিকে রানি রাজপুত ঔরাইয়া শহরের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় তার বিরাট ফ্যান ফলোয়ার। রামসুগরের মেয়ে রাধাও ইউটিউবে কনটেন্ট তৈরি করেন। ভিডিও শুটিংয়ের সূত্রে রানি তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। রামসুগরের বক্তব্য অনুযায়ী, প্রায় দু’বছর ধরে পরিচিতির সুবাদে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরে দু’জনেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন।

জানা গিয়েছে , সপ্তাহ খানেক আগে একটি বিউটি পার্লারে তাঁদের আংটিবদল অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। রানি জানিয়েছেন, বয়সের এতটা ব্যবধান নিয়ে তাঁর আপত্তি নেই এবং তিনি এই সিদ্ধান্তে খুশি। 

এই বাগদান ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ দু’জনের ব্যক্তিগত সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ সম্পর্কটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। তবে ৪৫ বছরের বয়সের ব্যবধানের কারণে এই বাগদান ইতিমধ্যেই সংবাদমাধ্যম ও নেটদুনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

জীবনের শেষ অধ্যায়ে এসে নতুন করে সংসার গড়ার স্বপ্ন দেখছেন ৭৫ বছরের রামসুগর। আর ৩০ বছরের রানি বেছে নিয়েছেন তাঁর সঙ্গে পথ চলার সিদ্ধান্ত। তারা একে অপরকে ভরসা করে আগামী দিনের পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন। ‌ আর এই ঘটনা আবারও প্রমাণ করে দেয় ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে ওঠে সবকিছু।

4 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.