JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০৬:৩০ এএম
Breaking
'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

উত্তম-শতবর্ষের বৈঠকে প্রবেশে বাধা অভিনেতা চন্দন সেনকে, প্রশ্নের মুখে নন্দন

উত্তম-শতবর্ষের বৈঠকে প্রবেশে বাধা অভিনেতা চন্দন সেনকে, প্রশ্নের মুখে নন্দন

রাজ্যে পালা বদলের পর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতায় রাজ্য সরকারের সাংস্কৃতিক কেন্দ্র নন্দন চত্বরে উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি বৈঠক আয়োজন করা হয়। এবার সেই বৈঠক কে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপন কমিটির প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান শুভেন্দু অধিকারী, ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের বহু তারকা মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অরিন্দম শীল, শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সৃজিত মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী-সহ  অনেকেই।

এরই মধ্যে নন্দনে অপমানিত হলেন প্রখ্যাত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন। নন্দনে মুখ্যমন্ত্রীর বৈঠকে ভেতরে প্রবেশ করার সময় বাধা দেওয়া হয় তাকে। অবশেষে কার্ড দেখানোর পর তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,'এরা আমায় চেনে না, জানে না, তাই ঢুকতে বাধা দিয়েছে।' এমনকি তার কাছে কার্ড দেখতে চাওয়া হয় বলেও অভিযোগ তার। তিনি আরও বলেন, ‘ওনাদের পক্ষে সম্ভব না সবাই কে চিনে রাখা। সবটাই গায়ের জোর দেখানো হচ্ছে।’

যদিও বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তম কুমার প্রকৃত অর্থে নায়কের নায়ক। তাই ওঁনাকে মহানায়ক বলা হয়। আর আমার মন্ত্রীত্বের সময় তাঁর শতবর্ষ পালন করার সুযোগ আমি পেয়েছি, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়।”

তবে উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি বৈঠকে একজন বর্ষীয়ান অভিনেতাকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় উঠছে নানান প্রশ্ন। এবার শিল্পীদের মর্যাদা আদৌ কতখানি সাংস্কৃতিক মহলে সেটি চর্চার কেন্দ্রবিন্দুতে।

56 Views 0 Likes 0 Comments

Related News

'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা
বিনোদন

'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা

আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’ মুক্তির আগেই রিয়েল-টাইমে একসঙ্গে ৩৭ জন পারফর্মারের মোশন ক্যাপচার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। প্রায় ৮০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমায় অত্যাধুনিক ৯২টি অপটিক্যাল মোশন-ক্যাপচার ক্যামেরা ও ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

২৮ সেপ্টে ২০২৬, ১১:০৪ পিএম · 2 মিনিট
Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’
বিনোদন

Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’

দক্ষিণ কোরিয়ার জিনদো আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে পুরুলিয়ার ৮ জন ছৌ শিল্পী 'মহিষাসুরমর্দিনী' ও 'তাড়কা বধ'-সহ একাধিক পালা পরিবেশন করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। ইউনেস্কো ও রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই সফরে সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি বাংলার লোকশিল্পের প্রসারে একটি চুক্তি ও ডিজিটাল সহায়িকা উন্মোচিত হয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৯:০২ পিএম · 2 মিনিট
'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বিনোদন

'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত সায়ন্তন ঘোষালের নতুন বাংলা ছবি 'জাদুকর সত্যচরণ'-এর ঘোষণা হয়েছে, যেখানে ইশা সাহাও অভিনয় করছেন। ​২০০৫-০৬ সালের বেনারসের পটভূমিতে নির্মিত এই রহস্যময় ছবিটির শুটিং অক্টোবরে শুরু হবে এবং এটি ২০২৭ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২৮ সেপ্টে ২০২৬, ০৭:২৭ পিএম · 2 মিনিট
SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল
বিনোদন

SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল

কলকাতার SRFTI ক্যাম্পাসে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন টলিউড ও বলিউডের বিশিষ্ট পরিচালক ও শিল্পীরা।

২৮ সেপ্টে ২০২৬, ০৩:০৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.