JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০১:০৮ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

নিউটাউনে আদানি 'আরোগ্য নিকেতন', কবে শিলান্যাস?

নিউটাউনে আদানি 'আরোগ্য নিকেতন', কবে শিলান্যাস?

কলকাতা, কেয়া মণ্ডল:এবার বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। গত জুন মাসে আদানি গোষ্ঠীর এমডি কর্ণ আদানি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিউ টাউনে ‘আদানি হেলথ সিটি’ তৈরির প্রস্তাব দেন। এর নাম দেওয়া হবে ‘আরোগ্য মন্দির’। আগামী মাসেই শিলান্যাস হতে পারে। সব ঠিক থাকলে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি নিজেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছে রাজ্যের প্রশাসনিক মহল।

প্রায় ৫১.৭৫ একর জমিতে তৈরি হতে চলা এই হাসপাতাল প্রকল্পে জমির চরিত্র পরিবর্তন ও অন্যান্য ছাড় বাবদ রাজ্য সরকারের প্রায় ১,৯৬৭ কোটি টাকা রাজস্ব ছাড় দেওয়ার কথা। প্রাথমিক হিসাবে প্রকল্পে ১,২০০ কোটি টাকা মূলধনী বিনিয়োগ হবে। নির্মাণ পর্বে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল্য ধরা হয়েছে আরও প্রায় ১,৮০০ কোটি টাকা। হাসপাতাল চালু হওয়ার পর স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান, চিকিৎসা শিক্ষা ও গবেষণা, মেডিক্যাল ট্যুরিজম এবং কর রাজস্ব মিলিয়ে বছরে প্রায় ৪,০৮৫ কোটি টাকার ‘মনিটাইজড বেনিফিট’ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ১,০০০ শয্যার এই হাসপাতালে ৫০০টি বেডে রাজ্য সরকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারে। ৮০ শতাংশ বেড অকুপেন্সি, গড়ে পাঁচ দিন ভর্তি এবং রোগী-পিছু প্রায় আড়াই লক্ষ টাকা চিকিৎসা খরচের হিসাব ধরে স্বাস্থ্য পরিষেবা থেকেই বছরে প্রায় ৮১৭ কোটি টাকার সুবিধা হতে পারে। কর্মসংস্থান ও কর্মীদের আয়ের আর্থিক মূল্য বছরে প্রায় ৫৬০ কোটি টাকা এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণা থেকে সম্ভাব্য সুবিধা প্রায় ৩২২ কোটি টাকা বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মেডিক্যাল ট্যুরিজম থেকেও বছরে প্রায় ১,১৫৬ কোটি টাকার আর্থিক সুবিধার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলার রোগীদের চিকিৎসার জন্য অন্য রাজ্যে যাওয়া কমানো গেলে আরও প্রায় ১,০০০ কোটি টাকার অর্থ রাজ্যের অর্থনীতির মধ্যেই ধরে রাখা সম্ভব হতে পারে। অতিরিক্ত GST বাবদ রাজ্যের আয় হতে পারে প্রায় ২৩০ কোটি টাকা।

অর্থাৎ, প্রায় ১,৯৬৭ কোটি টাকার রাজস্ব ছাড়ের বিনিময়ে প্রকল্পটি চালু হলে স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান, শিক্ষা-গবেষণা, চিকিৎসা পর্যটন এবং কর রাজস্ব, সব মিলিয়ে রাজ্যের অর্থনীতিতে বছরে কয়েক হাজার কোটি টাকার প্রভাব পড়তে পারে বলে নবান্নের রিপোর্টে অনুমান করা হয়েছে।

34 Views 0 Likes 0 Comments

Related News

Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!
মহানগর

Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!

নয়াদিল্লি: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিয়েছিলেন তিনি। তার পর থেকেই জল্পনা ছিল, এ বার কি পদ্মশিবিরের পথে হাঁটবেন কোয়েল মল্লিক? রবিবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। তৃণমূলের ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনের উপনির্বা...

০৪ অক্টো ২০২৬, ০২:৩১ পিএম · 2 মিনিট
ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ
মহানগর

ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভি...

পুলিশ সূত্রে খবর, ব্রাজিলের ফুটবলারদের এক ঝলক দেখতে এবং তাঁদের স্বাগত জানাতে হোটেলে উপস্থিত হয়েছিলেন নাগাল্যান্ডের ওই মহিলা। সেই সময়ই তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ।

০৪ অক্টো ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট
টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর
মহানগর

টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর

এদিন ব্রাজিলের ম্যাচ শেষ হতেই শুভেন্দু বলেন, 'মেসি ম্যাচ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার। ফিফার নিয়ম মেনেই এবার ম্যাচ আয়োজন করা হয়েছে। ফলে মন্ত্রী বা পুলিশ আধিকারিকদের সেলফি কিংবা ছবি তোলার জন্য মাঠে হুড়োহুড়ি করতে দেখা যায়নি।

০৪ অক্টো ২০২৬, ১২:৫২ এএম · 2 মিনিট
Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
মহানগর

Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন...

জানা গিয়েছে, মহালয়ার আগে থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হয়েছে।

০৩ অক্টো ২০২৬, ১১:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.