JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৩:৩৯ এএম
Breaking
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

ধুতরো ফল-বীজের অনলাইন বিক্রি বন্ধের নির্দেশ, ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ

ধুতরো ফল-বীজের অনলাইন বিক্রি বন্ধের নির্দেশ, ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ

কর্ণাটক, নিউজ ডেস্ক: মানুষের খাওয়ার খাদ্যপণ্য হিসেবে বিষাক্ত ধুতরো ফল ও বীজ বিক্রির অভিযোগে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, সুইগি ইনস্টামার্ট এবং বিগবাস্কেটের খাদ্য সংক্রান্ত লাইসেন্স ও রেজিস্ট্রেশন স্থগিত করল কর্নাটক সরকার। রাজ্যের ফুড সেফটি অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট-এর এই কড়া পদক্ষেপে তীব্র শোরগোল তৈরি হয়েছে বাণিজ্য মহলে।

বিভাগীয় তদন্তে উঠে আসে, এই প্ল্যাটফর্মগুলি ধুতরো ফল ও বীজকে মানুষের খাওয়ার উপযোগী তালিকাভুক্ত করে বিক্রি করছিল।এমনকি কিছু প্যাকেটে খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের লাইসেন্স নম্বরও ব্যবহার করা হয়েছিল। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা ও গুণমান আইন অনুযায়ী যা সম্পূর্ণ বেআইনি। এর পরেই কমিশনার শ্রীনিবাস কে নির্দেশ দিয়ে অবিলম্বে অনলাইন লিস্টিং ও বিজ্ঞাপন মুছে ফেলার নির্দেশ দেন এবং সরবরাহকারী বিক্রেতাদের লাইসেন্সও বাতিলের প্রক্রিয়া শুরু করেন।

নোটিস পেয়ে বিগবাস্কেট বিক্রি বন্ধের দাবি করলেও এবং সুইগি ইনস্টামার্ট সময় চাইলেও তা সন্তোষজনক মনে করেনি দফতর। অন্য দিকে অ্যামাজ়নের নীরবতা পরিস্থিতি আরও জটিল করেছে। ফলে শুনানিতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকছে।

ধর্মীয় পুজোআচ্চায় ধুতরোর ব্যবহার দেখা গেলেও মানবদেহের জন্য এটি চরম বিষাক্ত। ফল, বীজ, পাতা ও শিকড়ে থাকে অ্যাট্রোপিন ও স্কোপোলামিন, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সরাসরি বিকল করে দেয়। শরীরে এর বিষক্রিয়া ছড়িয়ে পড়লে চোখের মণি প্রসারিত হওয়া, দ্রুত হৃদস্পন্দন, তীব্র জ্বর, অস্থিরতা এবং হ্যালুসিনেশনের মতো সমস্যা দেখা দেয়। 

পরিস্থিতি জটিল হলে রোগী খিঁচুনি ও অচেতন হয়ে পড়েন, এমনকী প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। তাই এই প্রাণঘাতী ফল যাতে কোনোভাবেই খাদ্যসামগ্রী হিসেবে সাধারণ মানুষের হাতে না পৌঁছায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

46 Views 0 Likes 0 Comments

Related News

বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন বিতর্কে তুঙ্গে রাজনৈতিক সংঘাত
দেশ

বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন...

নয়াদিল্লি: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের প্রতিবাদ যখন তুঙ্গে, ঠিক সেই সময় উপনির্বাচনের ফলাফলকে হাতিয়ার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা...

০৯ অক্টো ২০২৬, ১০:৪৭ পিএম · 2 মিনিট
INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি
দেশ

INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি

একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ও আন্দোলন, অন্যদিকে উপনির্বাচনে বিজেপির সাফল্যকে সামনে রেখে বিরোধীদের আক্রমণ করছে শাসক শিবির।

০৯ অক্টো ২০২৬, ১০:৪৩ পিএম · 2 মিনিট
রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের
দেশ

রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বিরোধীরা কী পদক্ষেপ করেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ, SIR বিতর্ক এবং বিরোধীদের আন্দোলন সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে সংঘাত আরও তীব্র হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:০১ পিএম · 2 মিনিট
Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও
দেশ

Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

দিল্লির ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি তুলেছেন ধ্রুব রাঠি।

০৯ অক্টো ২০২৬, ১০:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.