আরজি করের পর এবার এনআরএস হাসপাতালেও
থ্রেট কালচারের অভিযোগ। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন নার্সেস ইউনিটির সেক্রেটারি ভাস্বতী মুখার্জি। অবলম্বে এই থ্রেট কালচার বন্ধের দাবি জানান তিনি।
তিনি আরও অভিযোগ জানিয়েছেন, থ্রেট কালচারের বিরুদ্ধে
অথরিটির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস নেই এনআরএসের কর্মরত মহিলাদের। কারণ, তাঁদের এতটাই ভয়ের মধ্যে রাখা হয়। স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই ঘটনার সঠিক তদন্তেরও দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর 'থ্রেট কালচারে'র অভিযোগ ওঠে। আর তাতেই একের পর এক চিকিৎসকের নাম উঠে আসে। তাঁদের বিরুদ্ধে ‘দাদাগিরি’, ‘থ্রেট কালচার’ চালানোর মতো অভিযোগ উঠেছিল। এবার একই অভিযোগে নাম জড়াল এনআরএস হাসপাতালও।
NRS-এর শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধারে ঘিরে দানা বেঁধেছে রহস্য। গত বুধবার রাতে শৌচাগারের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় ওই নার্সকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।