JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ১১:২০ পিএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

যত্রতত্র নোংরা ফেললেই স্পট ফাইন, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে শুরু কড়া নজরদারি

যত্রতত্র নোংরা ফেললেই স্পট ফাইন, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে শুরু কড়া নজরদারি

কলকাতা, নিউজ ডেস্ক: ডেডলাইন পার হতেই শহর ও নগর পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের পূর্ব ঘোষণা মেনে ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যের সমস্ত পুরনিগম, পুরসভা ও নোটিফায়েড এলাকায় চালু হয়ে গেল জরিমানা আদায়ের কঠোর নিয়ম। জুলাই ও অগস্ট মাসজুড়ে মন্ত্রী নিজে রাস্তায় নেমে ঝাঁটা হাতে কিংবা ডাস্টবিন বিলি করে সচেতনতার বার্তা দিয়েছিলেন। তবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, সেপ্টেম্বরের শুরু থেকে নিয়মভঙ্গে কোনও রেয়াত মিলবে না।

প্রশাসনের নয়া নির্দেশিকা অনুযায়ী, রাস্তাঘাট বা জনবহুল এলাকায় প্রকাশ্যে থুতু ফেললে ১০০ টাকা এবং যত্রতত্র আবর্জনা ফেলা, নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার কিংবা উন্মুক্ত স্থানে মল-মূত্র ত্যাগ করলে গুনতে হবে ২০০ টাকা জরিমানা। তবে কোনও অবস্থাতেই জরিমানার টাকা নগদে নেওয়া হবে না, অনুমোদিত আধিকারিকরা কেবল ডিজিটাল বা অনলাইন মাধ্যমেই সঙ্গে সঙ্গে স্পট ফাইন আদায় করবেন। সাধারণ নাগরিকরাও যে কোনও অনিয়মের ছবি বা তথ্য অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ হিসেবে পাঠাতে পারবেন।

ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে রাজ্যের রূপরেখা পাঠানো হয়েছে। বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থান, নর্দমা ও জলাশয় সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানোর বিশেষ নির্দেশ রয়েছে। ‘Do not litter. Do not spit in public places, streets, hospitals, etc. Keep Bengal clean’ এই বার্তাকে সামনে রেখেই স্থানীয় স্তরে প্রশাসনিক কড়াকড়ি শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে।

44 Views 0 Likes 0 Comments

Related News

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখোপাধ্যায়?
মহানগর

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল...

নিউজ ডেস্ক: দুর্গাপূজার মণ্ডপগুলোতে ভিড় নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এড়াতে পূজা উদ্যোক্তা ও স্থানীয় পুলিশ কর্মীদের জন্য আগাম সুনির্দিষ্ট প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা কল্যাণ মুখোপাধ্যায়। স...

১৮ অক্টো ২০২৬, ১১:০৪ পিএম · 3 মিনিট
অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ
মহানগর

অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ

নিউজ ডেস্ক: পুজোর মাঝেই ভয়ঙ্কর দুর্ঘটনা। চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। হুড়োহুড়িতে আহত হন একাধিক দর্শনার্থী।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ করা হয় চোরবাগান পুজো মণ্ডপ। এই ঘটনার পরেই নড়েচড...

১৮ অক্টো ২০২৬, ০৮:৩০ পিএম · 1 মিনিট
Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা
মহানগর

Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

দর্শনার্থীদের মৃত্যুর ঘটনার পর পুজোমণ্ডপ গুলিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই প্রেক্ষাপটে দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফে ১১ দফা নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ অক্টো ২০২৬, ০৫:৩২ পিএম · 2 মিনিট
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিমান বসুর বই
মহানগর

BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কি...

সম্প্রতি যাদবপুরের এই ঐতিহ্যবাহী বামপন্থী বুকস্টলটি ভেঙে ফেলার অভিযোগ ও ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসায় শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। সেই বিতর্কের আবহেই স্টলটিতে পা রাখেন কুণাল ঘোষ। সেখানে তখন উপস্থিত ছিলেন সুদীপ সেনগুপ্ত, শতরূপা ঘোষের মতো পরিচিত বাম নেতৃত্ব। দীর্ঘক্ষণ স্টলে ঘুরে বই দেখেন এবং বাম নেতাদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।

১৮ অক্টো ২০২৬, ০৪:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.