JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০১:০৭ এএম
Breaking
জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী...

খেলার ছলে ঘরে ডেকে শিশুকন্যাকে ধর্ষণে, গ্রেফতার প্রতিবেশী!

খেলার ছলে ঘরে ডেকে শিশুকন্যাকে ধর্ষণে, গ্রেফতার প্রতিবেশী!

পূর্ব বর্ধমান, রেশমি ব্যানার্জি: পাড়ার পরিচিত বাড়ি। সেখানে নিয়মিত খেলতে যেত শিশুকন্যা। কিন্তু সেই পরিচিতির আড়ালে ভয়াবহ ঘটনা। শিশু কন্যাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার কথা কাউকে জানালে পরিনিতি ভয়ংকর হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত ভয় কাটিয়ে মা-বাবার কাছে সবকিছু জানায় শিশুকন্যা। এরপরই থানায় অভিযোগ দায়ের করে  শিশুর পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি বর্ধমানের মেমারি থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুকন্যা নিয়মিত অভিযুক্ত যুবকের বাড়িতে খেলতে যেত। পরিবারের সঙ্গে অভিযুক্তের পরিচিতিও ছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, কয়েকদিন আগে ওই শিশুকন্যাকে কোনওভাবে নিজের ঘরে নিয়ে যান ওই যুবক। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয় দেখানো হয়েছিল বলেও পরিবারের অভিযোগ।

ঘটনার পর ভয়ে ও আতঙ্কে বিষয়টি কাউকে জানাতে পারেনি শিশুটি। কিন্তু, শুক্রবার শেষপর্যন্ত মা-বাবার কাছে মুখ খোলে সে। মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানতে পেরে কার্যত ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এরপর তাঁরা দ্রুত মেমোরি থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে মেমারি থানার পুলিশ। শিশুটির বয়ান ও পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু হয়। তদন্তের মধ্যেই শুক্রবার রাতে অভিযুক্ত যুবককে  গ্রেফতার করে পুলিশ।

সূত্রে খবর, শনিবার সকালে ধৃতকে বর্ধমান সিজেএম আদালতের পেশ করা হয়। ঘটনার প্রকৃত কারণ, অভিযোগের সত্যতা এবং এর সঙ্গে অন্য আরও কেউ জড়িত ছিল কি না, তা জানতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে আবেদন জানায় পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।

25 Views 0 Likes 0 Comments

Related News

Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের
রাজ্য

Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের

দিনের পর দিন পাহাড় কেটে পাথর তোলার কাজ চলছে। প্রশাসনের কড়া নির্দেশের পরও পরিস্থিতির বদল না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।

০৭ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট
Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা
রাজ্য

Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা

রায়গঞ্জ থানার সামনেই আইনজীবীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ জেলা আদালত সহ রায়গঞ্জ শহরের রাজপথ।

০৭ অক্টো ২০২৬, ০৮:২৩ পিএম · 2 মিনিট
Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের!
রাজ্য

Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্র...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্য সরকারকে ফের কলকাত...

০৭ অক্টো ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট
Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ
রাজ্য

Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল...

ঘটনার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় কলেজ। কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাণীব্রত গোস্বামীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, টেন্ডার দুর্নীতি, তহবিল তছরূপ, এবং অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ উঠেছিল। গত ৫ জুন গভর্নিং বডি ও অধ্যাপকদের উদ্যোগে তাঁর অফিস ঘর এবং সার্ভার রুমে তালা দিয়ে সিল করে দেওয়া হয়েছিল

০৭ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.