JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৮:২৫ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

যাদবপুরে আগুন-ভাঙচুর, ডিম! মহুয়ার নিশানায় কারা?

যাদবপুরে আগুন-ভাঙচুর, ডিম! মহুয়ার নিশানায় কারা?

কলকাতা, কেয়া মণ্ডল:বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপি-র সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই সংঘর্ষের রেশ শুক্রবারও অব্যাহত। ইতিমধ্যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও অশান্তির অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এবার বিশ্ববিদ্যালয় চত্বরে এবিভিপি-র সদস্যদের বিরুদ্ধে হামলা, আগুন লাগানো এবং সম্পত্তি নষ্ট করার অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।

মহুয়া মৈত্রের দাবি, এবিভিপি-র সদস্যরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেটের ঐতিহাসিক প্রতীকের উপর দাঁড়িয়ে সেটি ভেঙে দেন। ওই প্রতীকটির নকশা করেছিলেন বিশিষ্ট শিল্পী নন্দলাল বসু। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই স্থাপত্যের ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পোস্টে মহুয়া মৈত্র আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন ধরানো হয়েছে এবং বিভিন্ন সম্পত্তি নষ্ট করা হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে ডিম ছোড়ার অভিযোগও তোলেন তিনি। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কটাক্ষ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাঁর কথায়, আশা করি, এই ‘পরিবর্তন’দেখে বাঙালিরা খুশি। যদিও তাঁর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবিভিপি-র তরফে কোনও প্রতিক্রিয়া বা ঘটনার বিষয়ে তাদের বক্তব্য এই মুহূর্তে সামনে আসেনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবরই রাজ্যের ছাত্র রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ক্যাম্পাসে রাজনৈতিক সংঘর্ষ বা অশান্তির ঘটনা অতীতেও একাধিকবার বিতর্ক তৈরি করেছে। ফলে নতুন করে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ সামনে আসায় পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে যাদবপুর কাণ্ডে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ই-মেল করে অভিযোগ জানানো হয়েছে বলে খবর। ঘটনায় বারংবার উঠে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ। 

এমনকি ঘটনার সময় বা তার পরেও প্রশাসনিক কর্তাদের দেখা মেলেনি বলে অভিযোগ উঠেছে। তবে সন্ধ্যার পর জানা যায়, গোটা ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করছে কর্তৃপক্ষ। জানানো হয়েছে, ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ তুলে দেওয়া হবে ওই তদন্ত কমিটির হাতে। নিরাপত্তার ক্ষেত্রে কোনও ত্রুটি ধরা পড়লে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে।

42 Views 0 Likes 0 Comments

Related News

Family Dispute:  দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি
রাজ্য

Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি

দু' পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই সময় বাঁশ ও লাঠি নিয়ে আয়ুব শেখকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আচমকা আঘাতে গুরুতর ভাবে যখন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৫১ বছর বয়সে ওই ব্যক্তি।

০৬ অক্টো ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা
রাজ্য

Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা

বকেয়া ওয়েসিস স্কলারশিপের টাকার দাবিতে এবার পুরুলিয়ায় রাস্তায় নেমে অনির্দিষ্টকালের পথ অবরোধ শুরু করলেন আদিবাসী (ST) ছাত্র-ছাত্রীরা।

০৬ অক্টো ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু
রাজ্য

Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন...

মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট দিলেন শুভেন্দু অধিকারী। সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টোটোয় করে ভোটগ্রহণ পৌঁছন শুভেন্দু। নন্দীগ্রামের নন্দনায়কবাড় ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শুভেন্দু।

০৬ অক্টো ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.