JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৩:২১ এএম
Breaking
Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের

মেটার সঙ্গে টক্কর দিতে আম্বানির নতুন চমক, আসছে সস্তার দেশি AI স্মার্ট গ্লাস

মেটার সঙ্গে টক্কর দিতে আম্বানির নতুন চমক, আসছে সস্তার দেশি AI স্মার্ট গ্লাস

কলকাতা, নিউজ ডেস্ক: দেশের বাজারে দ্রুতগতির সস্তার ইন্টারনেট এনে টেলিকম দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল রিলায়েন্স জিও। এবার প্রযুক্তি দুনিয়ায় বিশ্বখ্যাত সংস্থা মেটাকে জোর টক্কর দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সম্পূর্ণ দেশীয় স্মার্ট চশমা আনার প্রস্তুতি নিচ্ছে আম্বানিদের সংস্থা। প্রধানমন্ত্রীর 'আত্মনির্ভর ভারত' ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এই 'জিও রিয়েল ওএস স্মার্ট গ্লাস' আগামী বছরের শুরুতেই বাজারে আসতে পারে বলে জোরালো গুঞ্জন শুরু হয়েছে।

স্মার্ট পরিধেয় প্রযুক্তির দুনিয়ায় মেটা ও রে-ব্যানের যৌথ উদ্যোগে তৈরি চশমা দীর্ঘদিন ধরেই প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর প্রথম প্রজন্মের চশমা এনেছিল মেটা, যেখানে ছবি তোলা, ভিডিও রেকর্ডিং ও গান শোনার ব্যবস্থা থাকলেও উন্নত এআই ফিচার ছিল না। ২০২৩-এর অক্টোবরে দ্বিতীয় সংস্করণ এবং পরবর্তীতে লেন্সের মধ্যে স্ক্রিনযুক্ত ডিসপ্লে প্রযুক্তি এনে নিজেদের ডিভাইসকে আরও উন্নত করে সংস্থাটি।

তবে সেই মেটা গ্লাসকেই বহু গুণ টেক্কা দিতে চলেছে জিও-র উদ্ভাবন। জানা গেছে, 'জিও রিয়েল ওএস'-এ চলা এই চশমায় চোখ রাখলেই মিলবে স্মার্ট সমাধান। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি ব্যবহারকারীর যে কোনও প্রশ্নের উত্তর দেওয়া, প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সমস্যা সমাধানের পাশাপাশি ছবি-ভিডিও তোলা ও গান শোনানোর যাবতীয় কাজ নিখুঁতভাবে সম্পন্ন করবে।

তরুণ প্রজন্ম বিশেষ করে জেন জি ও জেন আলফার পছন্দকে মাথায় রেখে আকর্ষণীয় নানা রঙের ভ্যারিয়েন্ট এবং প্রয়োজন অনুযায়ী লেন্স পরিবর্তনের সুবিধাও রাখা হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির আকাশছোঁয়া দামের বিপরীতে দাঁড়িয়ে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এই প্রিমিয়াম গ্যাজেটটি আনতে চলেছে জিও। আনুষ্ঠানিক উন্মোচনের আগেই এই স্বদেশি স্মার্ট গ্যাজেটকে ঘিরে ভারতীয় প্রযুক্তি মহলে তৈরি হয়েছে বিপুল কৌতূহল।

17 Views 0 Likes 0 Comments

Related News

Technology: রসুনের খোসা থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ! গবেষণায় নতুন সম্ভাবনা ভারতীয় বিজ্ঞানীদের
প্রযুক্তি

Technology: রসুনের খোসা থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ! গবেষণায় নতুন সম্ভাবনা ভারতীয় ব...

রসুনের খোসা ও প্লাস্টিকের মেলবন্ধনে তৈরি হচ্ছে বিদ্যুৎ,এই প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করার জন্য গুঁড়ো করা রসুনের খোসাকে পজিটিভ স্তর হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, একটি প্লাস্টিকের শিটকে নেগেটিভ স্তর হিসেবে কাজে লাগানো হয়েছে। প্রযুক্তিগত ভাষায় এই ব্যবস্থাকে বলা হয় ট্রাইবোইলেকট্রিক ন্যানোজেনারেটর। এই দুটি স্তর বা পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ হলে বিদ্যুৎ উৎপন্ন হয়। উৎপন্ন এই বিদ্যুৎ ব্যবহার করে ছোটখাটো বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানো সম্ভব।

১২ অক্টো ২০২৬, ০৭:৩৪ পিএম · 2 মিনিট
১২ বছর পর কামব্যাকের জল্পনা, AI আর রিলসের দুনিয়ায় পুরনো সোশ্যাল মিডিয়াকে ফেরাতে বড় উদ্যোগ প্রতিষ্ঠাতার
প্রযুক্তি

১২ বছর পর কামব্যাকের জল্পনা, AI আর রিলসের দুনিয়ায় পুরনো সোশ্যাল মিডিয়াকে ফেরাতে...

সব মিলিয়ে, Orkut-এর এই উদ্যোগ ফের একবার প্রশ্ন তুলেছে সোশ্যাল মিডিয়া কি শুধুই স্ক্রলিং আর ভাইরাল কনটেন্টের জগৎ হয়ে থাকবে, নাকি ফিরে আসবে মানুষের সঙ্গে মানুষের আন্তরিক যোগাযোগের পুরনো সংস্কৃতি? উত্তর মিলবে নতুন প্ল্যাটফর্মের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট হলে।

০৯ অক্টো ২০২৬, ০৫:৪৬ পিএম · 2 মিনিট
Google Gemini: ওয়েবসাইট থেকে টিকিট বুকিং, রেস্তরাঁয় সংরক্ষণ! নিজেই কাজ করবে জেমিনি
প্রযুক্তি

Google Gemini: ওয়েবসাইট থেকে টিকিট বুকিং, রেস্তরাঁয় সংরক্ষণ! নিজেই কাজ করবে জেমিনি

নিউজ ডেস্ক: গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনল গুগল। এবার শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, ব্যবহারকারীর হয়ে ওয়েবসাইটে ঢুকে একাধিক ধাপের কাজও করতে পারবে জেমিনি। ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ক্রোমে জেমি...

০৭ অক্টো ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল
প্রযুক্তি

Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগে...

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য ২০২৬ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। তাঁদের গবেষণার ফলে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ আলো ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

০৫ অক্টো ২০২৬, ১০:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.