JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৮:৩৯ পিএম
Breaking
Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু...

জলে ডুবে কেটেছে ৫ বছর!ভাইরাল ভিডিওতেই ঘুরল ইকবালের ভাগ্য,চিকিৎসার দায়িত্ব রিলায়েন্স গ্রুপের

জলে ডুবে কেটেছে ৫ বছর!ভাইরাল ভিডিওতেই ঘুরল  ইকবালের ভাগ্য,চিকিৎসার দায়িত্ব রিলায়েন্স গ্রুপের

মুর্শিদাবাদ, পিউ নন্দী: জলে ডুবে কেটেছে ৫ বছর। এক বিরল রোগে দিনের বেশিরভাগ সময় পুকুরের জলে ডুবে জীবন কাটছিল মুর্শিদাবাদের ১৭ বছরের এক কিশোরের। গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য কষ্ট সহ্য করতে হচ্ছিল ইকবাল শেখ নামে ওই কিশোরকে। গলা জলে ডুবে থাকা একাধিক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ভিডিওই বদলে দিল ইকবালের জীবন।

নাম না জানা এই অদ্ভুত রোগের চিকিৎসার দায়িত্ব নিল রিলায়েন্স গ্রুপ। জানা গিয়েছে, অনন্ত আম্বানির হস্তক্ষেপে কিশোর ইকবালকে বেশ কিছুদিন আগে আকাশপথে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা চলছে তার। তবে ইকবালের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন। গত পাঁচ বছর আগে তার স্বভাবে শুরু হয়েছে বদল।

স্থানীয় সূত্রে খবর, আগে ইকবাল এলাকার একাধিক পুকুরে ঘুরে ঘুরে সময় কাটাতো। কিন্তু গত কয়েক মাস ধরে এলাকার একটি পুকুরেই সারাক্ষণ ভেসে থাকে ইকবাল। স্থানীয়রা চিড়ে, বিস্কুট খেতে দেয় তাকে।জলের মধ্যে থেকেই খাবার খেয়ে জলে ভেসে থাকে সে। কেউ তাকে জল থেকে উঠে আসতে বললে সেই কথা শুনত না ইকবাল। এইভাবে টানা জলে পড়ে থাকায় তার হাতের পায়ের চামড়া সাদা হয়ে গিয়েছে। অন্যদিকে তাকে বাড়িতে আটকে রাখাও সম্ভব হয় না। ফলে শারীরিক অসুস্থতার পাশাপাশি সর্দি-কাশিতেও ভুগছে সে।

এক বছর হয়েছে ইকবালের বাবা হাসিবুর শেখ এর মৃত্যু হয়েছে। তার মা কামিরন বিবি বিড়ি বেঁধে কোনোমতে সংসার চালান।  চিকিৎসার জন্য ছেলেকে মানসিক হাসপাতালেও নিয়ে যান তিনি। কিন্তু সেখানে গিয়েও কোন লাভ হয়নি। উল্টে ছেলে মাকে মারধর করে টাকা-পয়সা কেড়ে নিয়ে পালিয়ে যায় বলে দাবি ইকবালের মায়ের।

সাংসারিক টানাপোড়েনে আর সম্ভব হয়ে ওঠে না ইকবালের চিকিৎসা করানোর। ছেলে সুস্থ হয়ে উঠবে এই আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তার পরিবার। কিন্তু সম্পতি ইকবালের জলে ভেসে থাকার ভিডিও ভাইরাল হলে ওই কিশোরের চিকিৎসা দায়িত্ব নেন অনন্ত আম্বানি। বর্তমানে ইকবাল চিকিৎসকদের তত্ত্বাবধানে। সুদীর্ঘ্য ৫ বছরের অসহ্য যন্ত্রণা কাটিয়ে ইকবালের সুস্থ স্বাভাবিক জীবনে ফেরার আশায় বুক বেঁধেছে পরিবার।

64 Views 0 Likes 0 Comments

Related News

CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের
দেশ

CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের

মৃতের নাম গোপালকৃষ্ণ সুবাইয়া পিল্লাই। তাঁর বয়স ৭৫ বছর। মহারাষ্ট্রের ঠাণের দোস্তি কাউন্টির বাসিন্দা তিনি। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে প্রায় ৪:৩০ মিনিট নাগাদ শিবাজী পার্কে ককরোচ জনতা পার্টির আয়োজিত আন্দোলনে যোগদান করতে পৌঁছন তিনি। সূত্রে খবর, প্রায় ৩০ কিলোমিটার পথ পেরিয়ে আন্দোলনস্থলে পৌঁছেছিলেন গোপালকৃষ্ণ। অভিযোগ ও দাবিকে ঘিরে চলা সেই আন্দোলনে কিছুক্ষণ থাকার পরেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে থাকা এক বন্ধুকে বিষয়টি জানান। এরপর তাঁকে দ্রুত শিবাজী পার্ক সংলগ্ন সুশ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

০৩ অক্টো ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য
দেশ

GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য

উত্তরাখণ্ডের পর এবার ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের চূড়ান্ত ধাপে পৌঁছাল গুজরাট। রাজ্য বিধানসভায় বিলটি পাশ হওয়ার পর সম্প্রতি তাতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

০৩ অক্টো ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট
TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় সরকার
দেশ

TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ু...

ঘটনার সূত্রপাত দক্ষিণ তামিলনাড়ুর থুথুকুডি জেলায়। সাথনকুলম-নাজারেথ রাজ্য সড়কের পাশে তামিল ও ইংরেজির পাশাপাশি হিন্দি হরফে লেখা একটি পথনির্দেশিকা সংবলিত বোর্ড প্রকাশ্যে আসে। স্থানীয় বাসিন্দাদের ক্যামেরাবন্দি করা সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দাবানলের মতো বিতর্ক ছড়ায়। সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন তামিল ভাষাপ্রেমীরা।

০৩ অক্টো ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট
EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল
দেশ

EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতু...

আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোয় ইবোলা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটির সাতটি প্রদেশে আক্রান্তের সংখ্যা ৮,৩০০ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০১৮ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুহার প্রায় ৪৮.৪ শতাংশ। এমন বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেই সংক্রমণ ঠেকাতে আশার আলো দেখাচ্ছে বুন্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে শুরু হওয়া একটি নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল।

০৩ অক্টো ২০২৬, ০২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.