JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০২:৩৮ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

বৃষ্টি মাথায় বেড়াতে যাওয়ার আগে সাবধান! এই ভুলগুলি ডেকে আনতে পারে বিপদ

বৃষ্টি মাথায় বেড়াতে যাওয়ার আগে সাবধান! এই ভুলগুলি ডেকে আনতে পারে বিপদ

কেয়া মণ্ডল: রোজের এক ঘেয়েমি কাজ। অফিস-বাড়ি করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন কি আপনি? সব কিছু সামলিয়ে নিজের জন্য সময় বার করার আর সুযোগ হয়ে ওঠে না। তাই মন ভালো করতে পিঠে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ুন। বর্ষার মরসুমে ভ্রমণের আকর্ষণই আলাদা। ঝির ঝিরে বৃষ্টির শব্দ, চারপাশের সবুজে মোড়া প্রকৃতি, ঠান্ডা হাওয়া আর ভেজা মাটির গন্ধ—সব মিলিয়ে এই সময়ের সফর হয়ে ওঠে আরও মনোরম। তবে প্রকৃতির এই সৌন্দর্যের পাশাপাশি বর্ষা নিয়ে আসে নানা ঝুঁকিও। হঠাৎ ভারী বৃষ্টি, জল জমা, রাস্তা বন্ধ, ধস কিংবা উত্তাল সমুদ্রের কারণে মুহূর্তে বদলে যেতে পারে ভ্রমণের পরিকল্পনা। তাই বর্ষায় বেড়াতে যাওয়ার আগে প্রয়োজন বাড়তি সতর্কতা।

বর্ষায় ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হল ভারী বৃষ্টিকে সামান্য অসুবিধা হিসেবে দেখা। 

বিশেষজ্ঞের পরামর্শ, অত্যন্ত ঠাসা সূচি তৈরি করা, আবহাওয়া ও প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করা এবং একটিমাত্র রাস্তা, ফেরি বা বিমানের উপর নির্ভর করা বিপজ্জনক হতে পারে। দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টি হলে পাহাড়ি, উপকূলীয় বা গ্রামীণ পথে যাতায়াতও এড়ানো উচিত। আগে থেকে বুকিং করা থাকলেও পরিস্থিতি খারাপ হলে ট্রেকিং, নৌভ্রমণ বা দর্শনীয় স্থান ঘোরার পরিকল্পনা বাতিল করাই নিরাপদ।

বর্ষায় অফবিট পাহাড়ি এলাকা এড়িয়ে চলাই হবে শ্রেয়। এমনকি ঝুঁকিপূর্ণ এলাকাও এড়িয়ে চলুন। উত্তর ভিয়েতনামের পাহাড়ি রাস্তা, বালির উঁচু ও অভ্যন্তরীণ এলাকা, ফিলিপিন্সের দ্বীপভ্রমণ এবং জাপানের কিছু অঞ্চল বর্ষায় বাড়তি সতর্কতার প্রয়োজন। ভারী বৃষ্টি, বন্যা, ধস, প্রবল ঢেউ বা ঝড়ের সতর্কতা জারি হলে নির্দিষ্ট রুট পুনর্বিবেচনা করা উচিত। বর্ষায় ভাল ভ্রমণসূচি মানে সবকিছু শেষ করা নয়, বরং পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলাতে পারা। 

পাশাপাশি, ঘুরতে যাওয়ার অন্তত দু-তিন দিন আগে ওই জায়গার আবহাওয়া সম্পর্কে খোঁজ নিন। যদি সেখানে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকে, তা হলে সেই জায়গা এড়িয়ে যাওয়াই ভালো। শুধু পাহাড়ে নয়, সমুদ্রতটে বেড়াতে যাওয়ার আগেও এই উপায় মেনে চলুন। তাহলে আগে থেকে সতর্ক থাকা সম্ভব হবে। আবার, বর্ষাকালে জ্বর-সর্দি থেকে পেট খারাপ, ত্বকের সংক্রমণ ইত্যাদি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। তাই সঙ্গে ওষুধপত্র রাখা খুব জরুরি। বেড়াতে গিয়ে ওষুধের দোকান মিললেও নির্দিষ্ট ওষুধ নাও মিলতে পারে। তাই ব্যাগ গোছানোর সময় এটা ভুললে কিন্তু চলবে না।

20 Views 0 Likes 0 Comments

Related News

Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি
জীবনধারা

Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল...

রক্তে খারাপ কোলেস্টেরল বাড়লে চিকিৎসকেরা সাধারণত নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দেন। তবে চিকিৎসকের প্রেসক্রিপশন হাতে পেয়েই সাধারণ মানুষের একটি বড় অংশ দ্বিধাদ্বন্দ্বে ভোগেন ‘কোলেস্টেরলের ওষুধ দীর্ঘদিন খেলে কি লিভার পুরোপুরি নষ্ট হয়ে যাবে?’

০১ অক্টো ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট
Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন
জীবনধারা

Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন

প্রোটিনের উৎস হিসেবে চিকেনের পাশাপাশি গ্রিক ইয়োগার্টও গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সর্ষে, কারিপাতা ও কাঁচালঙ্কার তড়কা যোগ হওয়ায়, স্বাদের পরিমাণটাও একটু বেড়ে যায়। এটি ঝাল, টক ও মশলাদার একটা আলাদা মাত্রা নিয়ে আসে স্বাদে।

২৯ সেপ্টে ২০২৬, ১০:২২ পিএম · 2 মিনিট
Durga Puja Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক
জীবনধারা

Durga Puja Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক

এবারের পুজোয় মা-ঠাকুমার স্মৃত বিজড়িত পুরনো শাড়ি ও গয়না ব্যবহার করে আধুনিক ব্লাউজ বা নতুন ধাঁচের পোশাকে তৈরি করা যেতে পারে এক অনন্য স্টাইল-স্টেটমেন্ট। ঐতিহ্য ও আবেগের ছোঁয়ায় পুরনো স্মৃতিকে নতুন রূপে উদযাপনের মাধ্যমে আপনার পুজোর সাজ হয়ে উঠবে আরও বিশেষ ও স্মরণীয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৪:৪৫ পিএম · 2 মিনিট
২০২৬ সালের দুর্গাপূজায় মহিলাদের জন্য ৯টি আধুনিক পোশাকের আইডিয়া
জীবনধারা

২০২৬ সালের দুর্গাপূজায় মহিলাদের জন্য ৯টি আধুনিক পোশাকের আইডিয়া

নিউজ ডেস্ক: দুর্গাপূজা মানেই শুধু পুজোর আচার নয়, বরং সাজগোজ, আনন্দ, আড্ডা এবং নিজের স্টাইলকে নতুনভাবে তুলে ধরারও সময়। শাড়ি বরাবরই বাঙালি নারীর পুজোর সাজের অন্যতম পছন্দ হলেও বর্তমানে আধুনিক কাট, আরামদায়ক সিলুয়েট এবং সমসা...

২৩ সেপ্টে ২০২৬, ০২:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.