নিউজ ডেস্ক: বাংলার বিনোদনমহলে শুরু হয়ে গেছে বিগ বস বাংলা শো। বিগ বসের ঘরে জমে উঠেছে খেলা!চলছে তর্ক-বিতর্ক থেকে নানারকম ষড়যন্ত্র ,এবং নতুন নতুন সম্পর্কের সমীকরণ। অন্যদিকে, বাংলার পর আবার শুরু হল হিন্দি বিগ বস সিজন। বিনোদন দুনিয়ার নতুন এবং পুরনো মুখের মিশেলে যে এই প্রতিযোগিতাতে নজর থাকে সকল দর্শকের। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সলমন খান।
এই শোয়ের এবার ২০তম সিজন। একই সাথে এই শোয়ের ক্ষেত্রে এবার দেখা গেল বিনোদন এবং খেলার জগতের তারকাদের নিয়ে মেগা ধামাকা! বক্সিং তারকা থেকে বলিউড, ওটিটি ও সোশাল মিডিয়ার একঝাঁক চর্চিত তারকাকে নিয়ে শুরু হল বিগ বস ২০। জানুন কে কে এলেন এই শোয়ে-
মেরি কম: ভারতের মহাতারকা বক্সার, ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম এবার বিগ বসের ঘরে! এই তারকা ক্রীড়াবিদকে সলমনের ঘরে দেখা নিঃসন্দেহে বড় চমক। বক্সিং রিং থেকে চারদেয়ালের গল্প- কীভাবে লিখবেন তিনি, নজর রাখবে দর্শক।
কুশল তানওয়ার: রিয়্যালিটি শোয়ের ক্ষেত্রে জনপ্রিয় মুখ কুশল। দর্শকদের কাছে পরিচিত 'গুল্লু' নামে। আগেও বহুবার প্রতিযোগিতামূলক মঞ্চে এসে নিজের পরিচিতি বানিয়েছেন তিনি।
আম্রপালি দুবে: ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা অভিনেত্রী আম্রপালি দুবে। এবার তিনিও বিগ বসের অন্দরমহলে। সিনেমার গণ্ডি ছেড়ে এই মেগা রিয়্যালিটি শোয়ে তিনি কী করবেন,তাই দেখার। পঞ্চায়েত’, ‘মির্জাপুর’ এবং ‘পাতাল লোক’ জনপ্রিয় সিরিজ গুলির বিখ্যাত অভিনেতা আসিফ খান। এই শোতে আছেন তিনিও। ফ্যাশন ও গ্ল্যামার দুনিয়ার সুপরিচিত মডেল এবং অভিনেত্রী উদিতি সিং। অভিনেতা করণ ওয়াহি'র সঙ্গে তাঁর সম্পর্ক ছিল চর্চার বিষয়। এবার বিগবসে এলেন তিনি।
মাহি ভিজ: 'বালিকা বধূ' এবং 'লাগি তুঝসে লগন' এই দুই মেগা হিট ধারাবাহিকের পরিচিত মুখ মাহি ভিজ। টেলিভিশনের পর্দার এই অভিনেত্রী ড্রামা ও ইমোশনে অভিজ্ঞ। এই শোয়ের অন্যতম আকর্ষণ তাঁর উপস্থিতি।
কণিকা মান: হিন্দি ধারাবাহিক দুনিয়ায় 'গুড্ডন তুমসে না হো পায়েগা'র জনপ্রিয় অভিনেত্রী কণিকা মান। তাঁকে দেখতেও মিষ্টি! এর আগেও বেশ কিছু রিয়্যালিটি প্ল্যাটফর্মে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। রয়েছেন তিনিও।
আরিশফা খান: অভিনয় জীবন শুরু শিশুশিল্পী হিসেবে। 'এক বীর কি অ্যারদাস...বীরা' ধারাবাহিক দিয়ে অভিনয় কেরিয়ার শুরু। তিনি আরিশফা খান। বর্তমানে ভারতের শীর্ষস্থানীয় ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের। প্রতিযোগী তিনিও।
বিখ্যাত মিউজিক শো 'ফেম গুরুকুল' বিজয়ী প্রতিভাবান গায়ক কাজি তৌকির। সামাজিক মাধ্যমেও তাঁর পরিচিতি নজরকাড়া! বিগ বস জমাতে এবার রয়েছেন তিনিও।
হিন্দি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ আমন গান্ধী। 'নাগিন ৩' ও 'ভাগ্যলক্ষ্মী' সিরিয়ালে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। এবার বিগবসের সেট জমাতে এলেন তিনি।
এছাড়াও রয়েছেন ১) 'বড়ে মিঞা ছোটে মিঞা', 'তেজস' কিংবা 'সরজমিন' সিনেমার চেনা মুখ রোহেদ খান। ২)জনপ্রিয় ভোজপুরি অভিনেতা ও রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে ঋতি তিওয়ারি। যিনি পেশায় সংগীতশিল্পী। এর পাশাপাশি মডেলিং ও ডিজিটাল দুনিয়ার চেনা মুখ। ৩) পাঞ্জাবি ও হিন্দি সিনেমার অভিনেত্রী ইশা রিখি। গায়ক-র্যাপার বাদশার সঙ্গে সম্পর্ক ও বিয়ে সংক্রান্ত ব্যাপারে কিছুদিন আগেই 'পেজ থ্রি'র চর্চায় ছিলেন তিনি। ৪)পাঞ্জাবি সিনেমা ও মিউজিক ভিডিয়োর পরিচিত মুখ মডেল এবং অভিনেত্রী লভপ্রীত কৌর গিল ওরফে লাভ গিল। বিনোদন দুনিয়ায় ইতিমধ্যেই বিশ্বস্ত অনুগামী মহল আছে তাঁর। ৫) মিউজিক স্টাইল চমকদার কথায় র্যাপ বানিয়ে সম্প্রতি বিখ্যাত তরুণ শিল্পী ইয়ুং DSA।
এবার খেলা কেমন জমে ওঠে, সেটাই দেখার!