JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০২:৫৩ পিএম
Breaking
Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজিৎ NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্লির কনট প... Mamata Banerjee: 'মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, আমরা বিচার চাই', বললেন মমতা বন্দ্যোপাধ্যায় Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইকোর্টে Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল Rahul Gandhi: জ্ঞানেশ কুমারকে কী বার্তা দিলেন রাহুল? Rahul Gandhi: রাজধানীর নিরাপত্তা ঘেরাটোপ নিয়ে বিস্ফোরক প্রশ্ন রাহুল গান্ধীর Rahul Gandhi: দিল্লির উত্তেজনার মাঝেই বড় দাবি রাহুলের Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজিৎ NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্লির কনট প... Mamata Banerjee: 'মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, আমরা বিচার চাই', বললেন মমতা বন্দ্যোপাধ্যায় Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইকোর্টে Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল Rahul Gandhi: জ্ঞানেশ কুমারকে কী বার্তা দিলেন রাহুল? Rahul Gandhi: রাজধানীর নিরাপত্তা ঘেরাটোপ নিয়ে বিস্ফোরক প্রশ্ন রাহুল গান্ধীর Rahul Gandhi: দিল্লির উত্তেজনার মাঝেই বড় দাবি রাহুলের

দিল্লিতে ফ্ল্যাটে ঢুকে তরুণী মডেলকে কুপিয়ে খুন, অভিযোগ জিম ট্রেনারের বিরুদ্ধে

দিল্লিতে ফ্ল্যাটে ঢুকে তরুণী মডেলকে কুপিয়ে খুন, অভিযোগ জিম ট্রেনারের বিরুদ্ধে

দিল্লী, নিউজ ডেস্ক: পশ্চিম দিল্লির তিলকনগরে এক বহুতল আবাসনের ফ্ল্যাটে ঢুকে এক তরুণী মডেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই জিম ট্রেনারের বিরুদ্ধে। নিহত তরুণীর নাম মুসকান। বয়স ২১। পড়াশোনার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি পেশাগতভাবে মডেলিং করতেন এবং ওই ফ্ল্যাটে একাই থাকতেন। অভিযুক্ত জিম প্রশিক্ষক ইমরানের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় নিজের ফ্ল্যাটে থাকাকালীন আক্রান্ত হন মুসকান। আচমকাই ঘর থেকে তাঁর তীব্র চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। ফ্ল্যাটের দরজা খুলে তাঁরা দেখেন, মেঝেতে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন ওই তরুণী। প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়েই অভিযুক্ত ইমরান ঘটনাস্থল থেকে দ্রুত চম্পট দেয়। স্থানীয়রাই তড়িঘড়ি মুসকানকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ময়নাতদন্তের প্রাথমিক তথ্যে জানা গেছে, তরুণীর পেটে ও শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন মিলেছে।মৃতার ঘনিষ্ঠ মহল ও পরিবারের অভিযোগ, ইমরান দীর্ঘদিন ধরেই মুসকানকে নানাভাবে হেনস্থা ও উত্ত্যক্ত করছিলেন। চণ্ডীগড়ে থাকা মুসকানের বড় দিদি খবর পেয়ে তাঁর বন্ধুদের ফ্ল্যাটে পৌঁছানোর অনুরোধ জানালেও ততক্ষণে মারাত্মক ঘটনাটি ঘটে যায়। পরিবার সূত্রে জানা গেছে, তিন বোনের মধ্যে কনিষ্ঠ ছিলেন মুসকান এবং অভিযুক্তের সঙ্গে তাঁর প্রায় দেড় বছরের পূর্বপরিচয় ছিল।

দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার পাশাপাশি যে জিমখানায় ইমরান কাজ করতেন, সেখানেও তল্লাশি চালানো হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটনে অভিযুক্তের পরিবারের সদস্য ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

22 Views 0 Likes 0 Comments

Related News

Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজিৎ
দেশ

Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজি...

মুক্তি পাওয়ার পর মহারাষ্ট্রের নিজের গ্রাম সন্তুক পিম্পরিতে পৌছলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১২ অক্টো ২০২৬, ০২:১৪ পিএম · 1 মিনিট
NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্লির কনট প্লেসে
দেশ

NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্ল...

পতাকায় টান পড়তেই চরম ক্ষোভে ফেটে পড়েন সখী। বাসের সামনে ঝুলন্ত অবস্থাতেই পুলিশকর্মীর দিকে আঙুল তুলে তীব্র স্বরে চিৎকার করে ওঠেন তিনি “ঝান্ডা টাচ নেহি করনে কা!” অর্থাৎ জাতীয় পতাকায় হাত দেবেন না। জাতীয় পতাকার অবমাননা না করার এই স্পষ্ট ও তীব্র প্রতিবাদের দৃশ্য নিমেষে বদলে দেয় উত্তেজনার মাত্রা। এক মুহূর্তের জন্য যেন কিছুটা থমকে যান আশপাশের কর্তব্যেরত পুলিশকর্মীরাও।

১২ অক্টো ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইকোর্টে
দেশ

Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইক...

নিউজ ডেস্ক: দিল্লির যন্তর মন্তর ও কনট প্লেস এলাকায় বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ ঘিরে আদালতের দ্বারস্থ হলেন আবেদনকারীরা। গত ১০ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের দাবিতে আদালতে আবেদন ...

১২ অক্টো ২০২৬, ০১:১৮ পিএম · 1 মিনিট
Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল
দেশ

Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কে আরও তীব্র হল রাজনৈতিক সংঘাত। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এ বার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সংবিধান আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন লোকসভার বিরো...

১২ অক্টো ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.