JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০৩:১২ এএম
Breaking
জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী...

সংকীর্তনের আসরেই রণক্ষেত্র, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি-সংঘর্ষ!

সংকীর্তনের আসরেই রণক্ষেত্র, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি-সংঘর্ষ!

ধর্মীয় অনুষ্ঠান ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা। হরিনাম সংকীর্তন আসরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে দেখে শুরু হল বিক্ষোভ। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি  ও মারামারি। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আসানসোলের ধেমোমেন এলাকায়।

রবিবার কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেনে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আমন্ত্রণ ছিলেন আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া। স্থানীয় সূত্রে খবর, সঞ্জয় কয়েকজন তৃণমূল কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে পৌঁছতেয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, সঞ্জয় ও তাঁর কর্মীদের লক্ষ্য করে স্থানীয় কয়েকজন ইট ছুঁড়তে শুরু করেন। পাল্টা সঞ্জয়ের অনুগামীরাও ইট ছুড়ে বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি। ইটবৃষ্টিতে বেশ কয়েকজন জখম হন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের শরীর থেকে রক্ত ঝরতে দেখা যায়।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। প্রাক্তন  কাউন্সিলরের দাবি, তিনি অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে গিয়েছিলেন। কোনও প্ররোচনা ছাড়াই তাঁকে ও তাঁর সঙ্গীদের উপর হামলা চালানো হয়েছে। এমনকি পরিকল্পিতভাবে ধর্মীয় অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। যদিও অন্য পক্ষের বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এলাকাবাসির একাংশ প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূলের লোকজনদের অনুষ্ঠানে দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই থেকেই অশান্তির সূত্রপাত।

স্থানীয়দের একাংশের দাবি, এই ঘটনার পিছনে আগের রাজনৈতিক সংঘর্ষেরও রেশ থাকতে পারে। মাঝখানেক আগে একটি বিজেপির সংবর্ধনা সভায় তৃণমূল নেতা রোহিত নোনিয়া, তাঁর ছেলে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় নোনিয়ার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হন। পুলিশে অভিযোগ দায়ের করাও হয়েছিল। সম্প্রতি, ওই ঘটনায় অভিযুক্তরা আদালত থেকে জামিন পেয়েছেন।

অন্যদিকে সংকীর্তন অনুষ্ঠানের আয়োজকদের দাবি, প্রায় ৩০ বছর ধরে রোহিত নোনিয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসতেন। পরবর্তীতে, তাঁর ছেলে সঞ্জয়কেও আমন্ত্রণ জানানো হয়। এবারও সেই রীতিতেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা হামলা ও অশান্তিতে জড়িত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। নতুন করে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে।

33 Views 0 Likes 0 Comments

Related News

Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের
রাজ্য

Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের

দিনের পর দিন পাহাড় কেটে পাথর তোলার কাজ চলছে। প্রশাসনের কড়া নির্দেশের পরও পরিস্থিতির বদল না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।

০৭ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট
Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা
রাজ্য

Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা

রায়গঞ্জ থানার সামনেই আইনজীবীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ জেলা আদালত সহ রায়গঞ্জ শহরের রাজপথ।

০৭ অক্টো ২০২৬, ০৮:২৩ পিএম · 2 মিনিট
Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের!
রাজ্য

Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্র...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্য সরকারকে ফের কলকাত...

০৭ অক্টো ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট
Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ
রাজ্য

Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল...

ঘটনার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় কলেজ। কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাণীব্রত গোস্বামীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, টেন্ডার দুর্নীতি, তহবিল তছরূপ, এবং অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ উঠেছিল। গত ৫ জুন গভর্নিং বডি ও অধ্যাপকদের উদ্যোগে তাঁর অফিস ঘর এবং সার্ভার রুমে তালা দিয়ে সিল করে দেওয়া হয়েছিল

০৭ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.