কলকাতা, নিউজ ডেস্ক: এই লড়াই চার দেওয়ালের লড়াই। প্রতিযোগী বনাম প্রতিযোগীর লড়াই। শিরোপা জিতে নেওয়ার লড়াই। সেই লড়াইতেই এবার বিতর্কের মুখে ক্যাপ্টেন বনাম প্রতিযোগী! কথা হচ্ছে বিগ বস শোয়ে'র। এই শো'য়ে বিতর্কটি শুরু হয় বিগ বসের হাউসক্যাপ্টেন ভরত কল বনাম প্রতিযোগী তনুশ্রী রায় দাসকে ঘিরে।
হাউসক্যাপ্টেন নিয়ম পালন করে চারজন প্রতিযোগীকে পাঠিয়ে দেন ডাগআউট হাউজে। ডাগআউট হাউজ মানে ঘরের বাইরে! ডাগআউট হাউজের তালিকায় আছেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস,গায়ক দুর্নিবার সাহা, ইউটিউবার ঝিলম গুপ্ত এবং অভিনেত্রী তনুশ্রী রায় দাস। বিগ বস হাউসে ভোটাভুটি হয়েছিল। ফলাফল ঘোষণার পর এই চারজন ডাগআউট হাউজে আলাদা থাকছেন। নিজেরা আলাদা রান্নাও করছেন।কিন্তু তাতেও বিতর্কিত ব্যাপারটা ঘটল! ব্যাপারটার সূত্রপাত বাথরুম পরিষ্কার নিয়ে!
দেখা যাচ্ছে,কাজের দায়িত্ব ভাগ নিয়ে তনুশ্রী এবং ভরত কল ঝগড়া করছেন! তনুশ্রী স্পষ্ট জানাচ্ছেন তিনি যেহেতু মূল ঘরে নেই, তাই সেই ঘরের কোনও কাজকর্মও করবেন না। তনুশ্রী জানান ভরতের মুখের ভাষা ভালো নয়। তাই তিনি ভারতের সঙ্গে কোনো রকম কোনও কথা বলতে চান না এবং একই সঙ্গে তিনি এটাও জানান যে ভরত কে তার ভালো লাগছেনা।
'না,সেটা খেলার নিয়ম নয় মোটেই। আমি তোমাকে ভালো লাগানোর জন্য এখানে আসিনি। তনুশ্রীর এই কথার জবাবে চটে যান ভরত। তর্ক রূপান্তরিত হয় তুমুল ঝগড়ায়। ভরত উঁচু গলায় তনুশ্রীকে বলেন, বাথরুম পরিষ্কার করতে হবে তনুশ্রীকে। এবং সেই টাস্ক বাধ্যতামূলক। কাজ না করলে বাথরুমে ঢুকতেও দেওয়া হবেনা, এমন হুঁশিয়ারিও দেন ক্যাপ্টেন।ভরত কল রাগের মাথায় বলে বসেন, 'বাথরুমে যেতে না পারলে ঘরের মধ্যে খাটের পাশেই শৌচকর্ম সারতে হবে!'
চারপাশে প্রচুর ক্যামেরার মাঝেই এই কথা শুনে স চিৎকার করে প্রশ্ন তোলেন তনুশ্রী। তিনি বলেন 'কী আশ্চর্য এসব কথা কোথায় লেখা আছে? আমাকে উনি দেখিয়ে দেবে যে কোথায় বাথরুম করব আমি! যেখানে এই ঘরের চারপাশে ক্যামেরা! কে হে তুমি? জীবনে তোমাকে মানব না। তুমি একটা খারাপ মানুষ।'
এই কথার পাল্টায় ভরত তনুশ্রীকে খোঁচা দিয়ে বলেন 'বাথরুমে যেতে না পেরে আজ পর্যন্ত কারও মৃত্যু হয়েছে বলে জানা নেই। বড়জোর পেটে একটু গ্যাসের সমস্যা হতে পারে! আর তনুশ্রীর সেই গ্যাস হলে কেউ আশেপাশে থাকবে না।'
জমে উঠেছে বিগ বস এস এর প্রত্যেকটি শো। প্রতি শো'য়ে থাকছে এরকম নতুন নতুন চমক! তাই প্রত্যেকটি দর্শকের নজর থাকছে সেদিকেই। বাড়ছে আগ্রহ,এরপরে কি ঘটে সেটাই দেখার।