JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ১২:৪০ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

স্বপ্ন না সত্যি বুঝতে দাদার হাতেই চিমটি! বিগবস ৩ এর মঞ্চে শোরগোল তনুশ্রীর কাণ্ডে

স্বপ্ন না সত্যি বুঝতে দাদার হাতেই চিমটি! বিগবস ৩ এর মঞ্চে শোরগোল তনুশ্রীর কাণ্ডে

কলকাতা, নিউজ ডেস্ক: সৌরভের হাতে চিমটি কেটে শোরগোল। এক দশক পর টেলিভিশনের পর্দায় ফের স্বমহিমায় হাজির ‘বিগ বস বাংলা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় রবিবার শুরু হয়েছে শোয়ের বহু প্রতীক্ষিত তৃতীয় সিজন। তারকাখচিত উদ্বোধনী মঞ্চে বিনোদন জগতের একঝাঁক চেনা মুখের ভিড়ে আলাদা করে নজর কেড়ে নিলেন উত্তরবঙ্গের এক অদম্য লড়াকু নারী,তনুশ্রী রায় দাস।

স্বপ্নের মঞ্চে খোদ মহারাজকে সামনে দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। ঘোর কাটাতে স্বয়ং সৌরভের হাতেই কেটে বসলেন চিমটি! মুহূর্তে সেই দৃশ্য ভাইরাল নেটপাড়ায়, আর তার সঙ্গেই চর্চায় উঠে এসেছে তনুশ্রীর বাস্তব জীবনের অনুপ্রেরণাদায়ী রূপকথা।

জলপাইগুড়ির মেয়ে তনুশ্রীর লড়াইটা শুরু হয়েছিল একেবারে অল্প বয়স থেকেই। জলপাইগুড়ি গভর্মেন্ট স্কুল ও পরে পিডি ওম্যান কলেজ থেকে স্নাতক হওয়া এই তরুণীর জীবন কিন্তু মসৃণ ছিল না। মাত্র ১৬ বছর বয়সেই তাঁর বিয়ে হয়ে যায়, কাঁধে চেপে বসে একরাশ সংসারের দায়িত্ব। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর অদম্য জেদ তাঁকে কখনও থামতে দেয়নি।

বর্তমানে ১৫ বছরের এক কন্যাসন্তানের মা তনুশ্রী সংসার সামলে জলপাইগুড়ি শহরে গড়ে তুলেছেন ‘দ্য মোমেন্ট অফ মেমোরি’ নামে নিজের পোশাকের বুটিক। ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজস্ব ভঙ্গিমায় শাড়ি ও পোশাকের প্রচার চালিয়ে তিনি নেটদুনিয়ায় অত্যন্ত পরিচিত মুখ।প্রায় ৫৭ হাজার অনুগামীর কাছে তিনি আদরের ‘গ্ল্যামারাস লেডি’। সৌরভ নিজেও মঞ্চে তাঁকে দেখে মুগ্ধ হয়েছেন।

তবে গ্ল্যামারের আলোয় চোখ ধাঁধিয়ে গেলেও নিজের শিকড় ভোলেননি তনুশ্রী। মঞ্চে সৌরভের প্রশ্নের মুখে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিনোদন জগতের জৌলুসের চেয়েও দিনশেষে তাঁর কাছে সবার আগে তাঁর মেয়ে ও মাতৃত্ব। স্পষ্টবক্তা তনুশ্রী বিগ বসের ঘরের কূটকচালি ও দ্বন্দ্বকে তোয়াক্কা না করে অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে মিঠুন চক্রবর্তীর সঞ্চালনায় ইটিভি বাংলায় প্রথম এবং ২০১৬ সালে কালার্স বাংলায় জিৎ-এর হাত ধরে দ্বিতীয় সিজনের পর দীর্ঘ বিরতি পেরিয়ে স্টার জলসা ও জিওহটস্টারে শুরু হল এবারের সিজন। ‘দুর্গ জয় সহজ নয়’,এই মূল ভাবনাকে সঙ্গে নিয়ে মহারাজের নজরদারিতে তনুশ্রীর এই নতুন লড়াই-এ আর কি কি চমক থাকে,সেদিকেই তাকিয়ে বাংলা।

60 Views 0 Likes 0 Comments

Related News

দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন ভারতীয় তারকা?
বিনোদন

দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলে...

ভারতীয় ক্রিকেটের তারকা সূর্যকুমার যাদবের সম্পত্তির তালিকায় যুক্ত হল নতুন সংযোজন। এ বার দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর সেই বাড়ি কেনার সুবাদেই বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে তা...

১৬ অক্টো ২০২৬, ০১:৩৮ পিএম · 2 মিনিট
Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খানকে!
বিনোদন

Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খ...

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির ডাকা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলিউড তারকা ইমরান খান। এবার অবিলম্বে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করল মুম্বই পুলিশ। আগামী ২৮ অক...

১৫ অক্টো ২০২৬, ১১:৪৮ এএম · 1 মিনিট
Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা!
বিনোদন

Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা!

নিউজ ডেস্ক: দীর্ঘদিনের সুরের সফর এবার মঞ্চে উদ্‌যাপন করতে চলেছেন অরিজিৎ সিং। দেশজুড়ে ন’টি শহরে অনুষ্ঠান করবেন এই গায়ক। ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হবে এই সফর। আমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু...

১৪ অক্টো ২০২৬, ০৮:০৬ পিএম · 1 মিনিট
Bigg Boss Bangla: বিগ বস বাংলায় জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি! সৌরভ দাসের পর দুর্গে পা রাখছেন ‘বাহামণি’ রণিতা?
বিনোদন

Bigg Boss Bangla: বিগ বস বাংলায় জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি! সৌরভ দাসের পর দুর্গ...

নিউজ ডেস্ক: সপ্তাহের শুরুতেই জটিল শারীরিক অসুস্থতার শিকার হয়ে বিগ বসের দুর্গ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দর্শকদের প্রিয় প্রতিযোগী তথা বিগ বস বাংলার কমিক রিলিফ ঝিলম গুপ্ত। অভিনেতা সৌরভ দাসকে নিয়ে জল্পনা শুরু হয়ে...

১৪ অক্টো ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.