JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০২:২৭ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

বিবাহ বহির্ভূত সম্পর্ক ! লাইনের ধারে উদ্ধার দেওর-বৌদির দেহ

বিবাহ বহির্ভূত সম্পর্ক ! লাইনের ধারে উদ্ধার দেওর-বৌদির দেহ

রেললাইনের ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত যুবক-যুবতীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে

ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গদাইপুর এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ। তারপর দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তাঁরা। 

জানা গিয়েছে, মৃত যুবকের নাম রতন ঘোষ ও মৃত যুবতী প্রিয়া মাঝি। দুজনেরই বাড়ি 

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। সম্পর্কে তাঁরা দেওর-বৌদি। পুলিশ সূত্রে জানা  গিয়েছে, ওই মহিলা বিবাহিতা এবং তাঁর দুটি সন্তান রয়েছে। রতন ঘোষ এলাকারই যুবক। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দু'জনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যা নিয়ে প্রায়শই অশান্তি লেগেই থাকত দুই পরিবারের মধ্যে। 

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। মৃত্যুটি কীভাবে ঘটল, তা নিয়ে দেখা দিয়েছে গভীর ধোঁয়াশা। চলন্ত ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য জড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে নমুনা ও বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে বাড়িতে জানাজানি হওয়ার পর এই ভয়ঙ্কর পরিণতি কি না তাও জানার চেষ্টা করছে পুলিশ।

10 Views 0 Likes 0 Comments

Related News

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট
Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা
রাজ্য

Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা

পড়াশোনার ব্যস্ততার মাঝেও এমন ছোট ছোট আয়োজন যে স্কুল জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে, মালদার এই প্রাথমিক স্কুলের উদ্যোগ যেন তারই উদাহরণ। পুজোর ছুটির আগে বিরিয়ানির স্বাদ এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়ার স্মৃতি নিয়ে বাড়ি ফিরল খুদেরা।

১৪ অক্টো ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.