JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০৯:২৮ পিএম
Breaking
Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি... Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি...

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, অঙ্কন দাস: আজ ২০শে আগস্ট বৃহস্পতিবার, সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। মৌসুমী বায়ুর চলাচলের কারণে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮° সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানা জানা যাচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। তাই  আজ সামান্য ভ্যাপসা গরম এবং অস্বস্তি থাকবে।  আজ সারাদিনই শহরের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। 

আজ দু-এক পশলা মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে দুপুর ও বিকেলের দিকে মহানগরের একাধিক এলাকায় বৃষ্টি নামতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে ‘টানা ভারি বর্ষণ না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শহরের স্বাভাবিক জনজীবন সাময়িকভাবে ব্যাহত করতে পারে।ছাতা বা রেইনকোট রাখা বুদ্ধিমানের কাজ হবে।বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকায় খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ না থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার, ২০শে অগাস্ট দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির  সম্ভাবনা। এই  জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বেশি বৃষ্টির পূর্বাভাস হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। এই  জেলাগুলোতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এই স জেলাগুলোয় আলাদা করে কোনও সতর্কতা নেই।

বৃহস্পতিবার উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি হবে  সবথেকে বেশি।  ডুয়ার্স অঞ্চলে যথেষ্ট পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়া বইবে। এছাড়াও বজ্রবিদ্যুতের দাপটও থাকবে, এটাই পূর্বাভাস। আজ সমুদ্র থাকতে পারে উত্তাল।

41 Views 0 Likes 0 Comments

Related News

আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ইঙ্গিত
আবহাওয়া

আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ই...

রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। দক্ষিণবঙ্গের উপকূলীয় কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

০৪ অক্টো ২০২৬, ১১:৪৯ এএম · 1 মিনিট
Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!
আবহাওয়া

Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!

অক্টোবরের শুরুতেই ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলাতে।

০২ অক্টো ২০২৬, ০৭:০১ এএম · 2 মিনিট
Today Weather:  আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!
আবহাওয়া

Today Weather: আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!

টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে উঠেছিল বহু জায়গা ধীরে, ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:০৪ এএম · 2 মিনিট
Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি
আবহাওয়া

Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি

নতুন করে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। যার জেরে বৃষ্টির প্রভাব পড়তে পারে নতুন করে।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:৪৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.