JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০১:০৯ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

মূর্তিতে মাল্যদান থেকে ফিল্ম ফেস্টিভ্যাল, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উত্তম-উৎসব, মহানায়কের জন্মশতবর্ষে কলকাতায় কী কী চমক?

মূর্তিতে মাল্যদান থেকে ফিল্ম ফেস্টিভ্যাল, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উত্তম-উৎসব, মহানায়কের জন্মশতবর্ষে কলকাতায় কী কী চমক?

কলকাতা, নিউজ ডেস্ক: বাঙালির আবেগ ও নস্টালজিয়াকে এক সুতোয় বেঁধে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনে রাজ্যজুড়ে শুরু হলো চার দিনব্যাপী মহোৎসব।

বৃহস্পতিবার সকালে টালিগঞ্জে অভিনেতার মূর্তিতে পুষ্পার্ঘ অর্পন ও মাল্যদান করে এই স্মরণোৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবির চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্তের মতো টলিউডের প্রথম সারির তারকাদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়।

মুখ্যমন্ত্রী বলেন, তাঁর অনন্য অভিনয়, ব্যক্তিত্ব ও চিরস্মরণীয় উপস্থিতি বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম বাঙালির হৃদয়ে তিনি চিরকাল মহানায়ক হয়েই বেঁচে থাকবেন।

এরপর বিকেলে নন্দন ও রবীন্দ্রসদন চত্বরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আয়োজন করা হয় বর্ণাঢ্য পদযাত্রা। এই পদযাত্রায় অংশ নেবেন লোকশিল্পীরা, পাশাপাশি পা মেলাবেন মহানায়কের বহু সহশিল্পী ও টেকনিশিয়ান। একই সঙ্গে সেখানে অভিনেতার স্মৃতিবিজড়িত এক বিশেষ প্রদর্শনীরও দ্বারোদ্ঘাটন করা হবে।

শুক্রবার থেকে উদযাপনের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। নিউটাউনে প্রস্তাবিত ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বিকেলে নন্দন-১ প্রেক্ষাগৃহে সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘নায়ক’ প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা উঠবে ‘উত্তমকুমার ফিল্ম ফেস্টিভ্যাল’-এর। এদিন রবীন্দ্রসদনে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে বিশেষ খাম ও স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। একই মঞ্চে সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, প্রভাত রায় ও দীপঙ্কর দে-র মতো প্রবীণ কিংবদন্তিদের বিশেষ সংবর্ধনা দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ শমীক ভট্টাচার্য ও রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।

শনিবার শিশির মঞ্চে মহানায়কের অভিনয় ও জীবন নিয়ে দুটি বিশেষ আলোচনাসভার আয়োজন রয়েছে। রবিবার উৎসবের শেষ সন্ধ্যায় একতারা মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বালন, কেক কাটা ও পায়েস বিতরণের মাধ্যমে মহানায়ককে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পীরা। থাকবে নাচ, গান ও অভিনয়ের বিশেষ পরিবেশনাও। গোটা কলকাতা জুড়ে এখন শুধুই মহানায়কের স্মৃতি। বিজলী সিনেমার সামনে শোভা পাচ্ছে তাঁর বিশাল কাটআউট, শহরের বিভিন্ন রাস্তায় ঘুরছে তাঁর ছবির দৃশ্যে সাজানো ট্যাবলো। নন্দন ও রাধা স্টুডিও-সহ শহরের একাধিক প্রেক্ষাগৃহে চার দিন ধরে চলবে তাঁর জনপ্রিয় সব ছবির নিয়মিত প্রদর্শনী।

56 Views 0 Likes 0 Comments

Related News

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখোপাধ্যায়?
মহানগর

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল...

নিউজ ডেস্ক: দুর্গাপূজার মণ্ডপগুলোতে ভিড় নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এড়াতে পূজা উদ্যোক্তা ও স্থানীয় পুলিশ কর্মীদের জন্য আগাম সুনির্দিষ্ট প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা কল্যাণ মুখোপাধ্যায়। স...

১৮ অক্টো ২০২৬, ১১:০৪ পিএম · 3 মিনিট
অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ
মহানগর

অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ

নিউজ ডেস্ক: পুজোর মাঝেই ভয়ঙ্কর দুর্ঘটনা। চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। হুড়োহুড়িতে আহত হন একাধিক দর্শনার্থী।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ করা হয় চোরবাগান পুজো মণ্ডপ। এই ঘটনার পরেই নড়েচড...

১৮ অক্টো ২০২৬, ০৮:৩০ পিএম · 1 মিনিট
Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা
মহানগর

Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

দর্শনার্থীদের মৃত্যুর ঘটনার পর পুজোমণ্ডপ গুলিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই প্রেক্ষাপটে দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফে ১১ দফা নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ অক্টো ২০২৬, ০৫:৩২ পিএম · 2 মিনিট
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিমান বসুর বই
মহানগর

BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কি...

সম্প্রতি যাদবপুরের এই ঐতিহ্যবাহী বামপন্থী বুকস্টলটি ভেঙে ফেলার অভিযোগ ও ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসায় শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। সেই বিতর্কের আবহেই স্টলটিতে পা রাখেন কুণাল ঘোষ। সেখানে তখন উপস্থিত ছিলেন সুদীপ সেনগুপ্ত, শতরূপা ঘোষের মতো পরিচিত বাম নেতৃত্ব। দীর্ঘক্ষণ স্টলে ঘুরে বই দেখেন এবং বাম নেতাদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।

১৮ অক্টো ২০২৬, ০৪:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.