JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:১৮ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

কলকাতা বিমানবন্দরে ফের কোটি টাকার সোনা উদ্ধার

কলকাতা বিমানবন্দরে ফের কোটি টাকার সোনা উদ্ধার

কলকাতা, কেয়া মণ্ডল: ফের কলকাতা বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাংকক থেকে কলকাতায় আসা দুই বিমানযাত্রীর কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম ২৪ ক্যারাটের সোনা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। 

জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা বিমানবন্দরে অভিযান চালায় পুলিশ। সেই সময় ব্যাংকক থেকে কলকাতায় আসা দুই যাত্রীকে সন্দেহ হওয়ায় আটক করা হয়। বিমানবন্দরেই তাঁদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, থানায় নিয়ে গিয়ে ফের তল্লাশি চালানোর সময় তাঁদের কাছ থেকে ২৪ ক্যারাটের সোনা উদ্ধার হয়। যার ওজন প্রায় ৯০০ গ্রাম। বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। এত বিপুল পরিমাণ সোনা কী ভাবে, কার নির্দেশে এবং কোথায় নিয়ে যাওয়ার হচ্ছিল? কলকাতাতেই বা কেন আনা হয়েছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এর পিছনে কোনও পাচারচক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই সোনা কলকাতায় আনার পর অন্য কোনও রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

চলতি মাসে একই ধরনের ঘটনা ঘটেছিল। বিমানবন্দর 

চত্বর থেকে উদ্ধার হয়েছিল বিপুল সোনা, হিরের গয়না। প্রায় কোটি টাকার গয়না উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে। ফের কোটি টাকা মূল্যের সোনা উদ্ধারের ঘটনায় বিমানবন্দর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

38 Views 0 Likes 0 Comments

Related News

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল ইতিহাস সংক্ষিপ্ত করার প্রস্তাব
মহানগর

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্...

নতুন শিক্ষাবর্ষ শুরুর মুখেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাঠ্যবইয়ে একগুচ্ছ তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পাঠ্যবইয়ের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানের কথা তুলে ধরার সুপারিশ করেছে স্কুল সিলেবাস পুনর্গঠন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এর পাশাপাশি পাঠ্যবইয়ে মুঘল সাম্রাজ্যের অধ্যায় সংক্ষেপ করা, নির্দিষ্ট কিছু সাহিত্যকর্ম বদল এবং ভাষাগত কিছু শব্দ সংশোধনের প্রস্তাবও জমা পড়েছে শিক্ষা দফতরে।

০১ অক্টো ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট
Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনের
মহানগর

Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্...

কলকাতা: কৃষক না হয়েও কৃষি সমবায় সমিতি থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করল দুর্নীতি দমন কমিশন। জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে নি...

০১ অক্টো ২০২৬, ০৪:৪১ পিএম · 2 মিনিট
Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব
মহানগর

Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব

কলকাতা: পুজোর ‘ভুয়ো পাস’ বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে ফের তলব করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাঁকে ফের সিজিও কমপ্লে...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির
মহানগর

‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির

বুধবার কলকাতার প্রেস ক্লাবে প্রথম সাংবাদিক বৈঠকে সমিতির তরফে জানানো হয়, অর্থের বিনিময়ে কাউকে বিশেষ সুবিধা দিয়ে পুজোর দর্শন করানোর ব্যবস্থা তারা সমর্থন করছে না।

০১ অক্টো ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.