JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০৫:৪৫ এএম
Breaking
Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক

হাইকোর্টের আদেশ, চারটি মামলা মুলতুবি সুমিত রায়ের

হাইকোর্টের আদেশ, চারটি মামলা মুলতুবি সুমিত রায়ের

কলকাতা, নিউজ ডেস্ক: একেই কী বলে এক চিলতে‌ শান্তি? সাংসদ এবং কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের ঠিক এমনটাই হয়েছে। এই মুহূর্তে তার চারটি এফআইআর মামলার শুনানি আপাতত মুলতুবি! এই সিদ্ধান্ত নিল  কলকাতা হাইকোর্ট। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়। এমনটাই মৌখিক রায় আদালতের। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মামলার শুনানি মুলতবি করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান- ‘সুপ্রিম কোর্টের কী হয় তা দেখেই পরবর্তী শুনানি হবে। আগামী ৩১ অগাস্টের পরে এই মামলার শুনানি হবে। তার মধ্যে সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। যদি পুলিশ কোনও পদক্ষেপ করে তবে সুমিত আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এখনও পর্যন্ত সুমিতের বিরুদ্ধে কতগুলি এফআইআর দায়ের হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে তা জানাতে হবে।’

এদিন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে আবেদন রাখেন- 'আপাতত মামলার শুনানি মুলতবি রাখা হোক। একটি মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে। ওই নির্দেশ চ্যালেঞ্জ করে সুমিত সুপ্রিম কোর্টে গিয়েছেন। শীর্ষ আদালত ওই মামলায় সাময়িক সময়ের জন্য রক্ষাকবচ দিয়েছে। সুমিত রায়ের মাধ্যমে ২০ কোটি টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকেছে। ৩১ আগস্টের পরে মামলার শুনানি করা হোক।' 

এই ক্ষেত্রে, সুমিতের আইনজীবী বিকাশ পাওহা আদালতকে জানান, ‘মোট ছ’টি মামলা রয়েছে সুমিতের বিরুদ্ধে। তদন্তে আট বার হাজিরা দিয়েছেন। গত ৫ই জুন প্রথম এফআইআর দায়ের হয়। দ্বিতীয়টি  দায়ের হয় গত ১৬ই জুন। ওই দু’টির মধ্যে একটি মামলায় সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছে। এরপরেও চারটি এফআইআর দায়ের হয়েছে। আরও মামলা দায়ের করে চলেছে রাজ্য। প্রায় প্রতি দিনই মামলা দায়ের হচ্ছে।’

 এই বক্তব্য শোনার পরই শুনানি আপাতত মুলতুবি  রাখে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে 'শালবনি জমি দুর্নীতি' এবং  'চাকরি মামলা' সহ একাধিক মামলা বর্তমান। এই মামলায় কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরেই  সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়। সেখানে 'অন্তর্বর্তী রক্ষাকবচ' বা গ্রেফতারির ওপর স্থগিতাদেশ পান। তবে, মামলায় স্থগিতাদেশ এলেও স্বস্তি পাবেন কি সুমিত রায়? প্রশ্নটা থাকছেই।

40 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য

Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ...

নিউজ ডেস্ক: মালদহের বন্যাকবলিত এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসহায় পরিবারে পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'বন্যায় বিধ্বস্ত প্রায় ২৪ হাজার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ২৪২ কোটি টাকার ক্ষতিপূরণ...

০৮ অক্টো ২০২৬, ০২:৪০ পিএম · 2 মিনিট
Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের
রাজ্য

Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের

দিনের পর দিন পাহাড় কেটে পাথর তোলার কাজ চলছে। প্রশাসনের কড়া নির্দেশের পরও পরিস্থিতির বদল না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।

০৭ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট
Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা
রাজ্য

Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা

রায়গঞ্জ থানার সামনেই আইনজীবীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ জেলা আদালত সহ রায়গঞ্জ শহরের রাজপথ।

০৭ অক্টো ২০২৬, ০৮:২৩ পিএম · 2 মিনিট
Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের!
রাজ্য

Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্র...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্য সরকারকে ফের কলকাত...

০৭ অক্টো ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.