JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫৩ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

৭.৮% জিডিপি! অর্থনীতিতে বড় চমক, মোদী-সীতারমনের বার্তায় নতুন আশার আলো

৭.৮% জিডিপি! অর্থনীতিতে বড় চমক, মোদী-সীতারমনের বার্তায় নতুন আশার আলো

নয়াদিল্লি,নিউজ ডেস্ক: অর্থনৈতিক দিক থেকে ভারতের অগ্রগতি ক্রমেই বেড়ে চলেছে। এ প্রসঙ্গে আজ সোমবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথম তিনমাসে (ফার্স্ট কোয়ার্টার) ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধিকে এক 'অসামান্য কৃতিত্ব' বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, 'তেলের দামের আকস্মিক ওঠানামা, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং বিশ্বজুড়ে অনিশ্চয়তা সত্ত্বেও এই অর্জন ভারতের জনগণের সম্মিলিত শক্তি ও ঘুরে দাঁড়ানোর অদম্য ক্ষমতারই প্রতিফলন।'

শ্রী নরেন্দ্র মোদী 'এক্স হ্যান্ডেল' (X)-এ পোস্ট করেন-

'২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারতের ৭.৮% জিডিপি প্রবৃদ্ধি এক অসামান্য কৃতিত্ব।
বিশ্বজুড়ে অনিশ্চয়তা এবং তেলের দামের অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থায় নানা সমস্যা সত্ত্বেও ভারতের এই প্রবৃদ্ধি অর্জনের পেছনে রয়েছে আমাদের জনগণের সম্মিলিত শক্তি। যারা নিরাশাবাদী ভবিষ্যদ্বাণী করেছিল তারা ভুল প্রমাণিত হয়েছে এবং ভারত আবারও সাফল্যের পথে উজ্জ্বল হয়ে উঠেছে!'

সূত্র: https://x.com/narendramodi/status/2094384211960721459

এই প্রসঙ্গে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সোমবার জানিয়েছেন 'এনডিএ সরকারের গৃহীত সংস্কার এবং অর্থনীতির দক্ষ পরিচালনার সুফল পাওয়া যাচ্ছে। এর ফলে এপ্রিল-জুন প্রান্তিকে প্রকৃত জিডিপি (GDP) বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে। প্রথম প্রান্তিকে ভারতের এই অর্থনৈতিক প্রবৃদ্ধির হার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাসের চেয়ে অনেকটাই বেশি।'

'এক্স হ্যান্ডেল' (X)-এ দেওয়া এক বার্তায় সীতারমন বলেন, 'এই শক্তিশালী ফলাফলের কৃতিত্ব ভারতের জনগণ ও তাঁদের কঠোর পরিশ্রমের। এনডিএ সরকারের গৃহীত সংস্কার এবং অর্থনীতির দক্ষ পরিচালনার সুফল পাওয়া যাচ্ছে।'

সূত্র: https://x.com/nsitharaman/status/2094379212958277636

অর্থমন্ত্রী এই বার্তাই ইতে চেয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বাধীন সরকার দেশের সকল নাগরিকের জন্য অর্থনৈতিক সুযোগ-সুবিধা এবং আরও সম্প্রসারণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত জিডিপি সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (ফার্স্ট কোয়ার্টার) রয়েছেনামমাত্র জিডিপি। যা ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বলে অনুমান। অন্যদিকে, প্রকৃত জিভিএ (GVA বা গ্রস ভ্যালু অ্যাডেড)-তে ৮.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্ব অর্থনীতিতে নানা অনিশ্চয়তার মধ্যেও ভারতের জিডিপি বৃদ্ধির এই হার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনগুলিতে পরিকাঠামো, উৎপাদন, পরিষেবা এবং বিনিয়োগের ক্ষেত্রে গতি বজায় থাকলে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেই আশাবাদী কেন্দ্র।

29 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.