JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৬:৪৬ পিএম
Breaking
DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Kolkata: মেট্রোর সিড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম... DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Kolkata: মেট্রোর সিড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম...

উইক এন্ডে হালকা বৃষ্টি, এখনও সক্রিয় মৌসুমি অক্ষরেখা

উইক এন্ডে হালকা বৃষ্টি, এখনও সক্রিয় মৌসুমি অক্ষরেখা

কলকাতা, অঙ্কন দাস: ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর। সকাল থেকেই আর্দ্রতার কারণে অস্বস্তি চরমে। বিশেষজ্ঞরা জানান,শনিবার ২২শে অগাস্টও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মূলত মেঘলা থাকবে।  ইতিমধ্যেই শক্তি হারিয়েছে নিম্নচাপ। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে রয়েছে। তৈরি হয়েছে ঘূর্ণাবর্তও। যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা থাকছে। 

আজকের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলেছে, ২২শে অগাস্ট (শনিবার )সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে ২৩শে অগাস্ট (রবিবার) পর্যন্ত কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।দেখা যেতে পারে বজ্রবিদ্যুতের দাপটও।কিছু কিছু জায়গায় ৩০ থেকে ৪০ কিমি বেড়ে ঝড় বইতে পারে।তবে, সবথেকে বড় চমক, দুপুরের পর থেকে ঘুরবে আবহাওয়া! ওই সময় থেকেই বৃষ্টিপাত হতে পারে। 

আজ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। হাওড়া এবং হুগলিতে বৃষ্টিপাতের সঙ্গী হতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, বলছে পূর্বাভাস। তবে, আবহাওয়া অফিস এও জানাচ্ছে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। টানা হালকা বা মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা নেই।

আজ  কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪° সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২৮° আশপাশে থাকবে।আবহাওয়া অফিস জানান দিয়েছে, আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আর অন্যান্য সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিভাবে বৃষ্টি হবে।

21 Views 0 Likes 0 Comments

Related News

আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ইঙ্গিত
আবহাওয়া

আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ই...

রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। দক্ষিণবঙ্গের উপকূলীয় কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

০৪ অক্টো ২০২৬, ১১:৪৯ এএম · 1 মিনিট
Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!
আবহাওয়া

Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!

অক্টোবরের শুরুতেই ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলাতে।

০২ অক্টো ২০২৬, ০৭:০১ এএম · 2 মিনিট
Today Weather:  আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!
আবহাওয়া

Today Weather: আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!

টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে উঠেছিল বহু জায়গা ধীরে, ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:০৪ এএম · 2 মিনিট
Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি
আবহাওয়া

Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি

নতুন করে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। যার জেরে বৃষ্টির প্রভাব পড়তে পারে নতুন করে।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:৪৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.