হেড:
ইমেজ হেড:নিম্নচাপের উৎস বঙ্গোপসাগর
.
Tags:
আজকের (১৭ই অগাস্ট,২০২৬) আবহাওয়া সম্পর্কে জেনে নিন। আগামী কয়েক দিন আরও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কিছু জেলায় 'লাল সতর্কতা' জারি। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সংলগ্ন একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এর ফলে আবার বৃষ্টি বাড়বে।
ঝাড়খণ্ডের উপর যে নিম্নচাপটি ছিল, সেটি কমজোরি হয়েছে। অন্য দিকে উত্তর বঙ্গোপসাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত আসতে চলেছে। এরই প্রভাবে আগামী দুদিন ফের বৃষ্টি হবে।একই সঙ্গে বর্ষাকালীন অক্ষরেখা পাঞ্জাব, উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ডে নিম্নচাপ অঞ্চলে প্রবেশ করবে। এর প্রভাবে আজ এবং কাল, ১৭ই এবং ১৮ই অগাস্ট দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
সোমবার কলকাতায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া এমনটাই জানা যাচ্ছে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রেও।
জানা যাচ্ছে,দুর্যোগ বেশি হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই দুই জেলায় জারি করা হয়েছে 'লাল সতর্কতা'। এরসঙ্গেই ঝড় হতে পারে জেলার সর্বত্র, এমনটাই পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতেও অতিভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) 'কমলা সতর্কতা' রয়েছে।
নিম্নচাপের এই প্রভাবের জন্য সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে। এই ঝড়ের বেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। মঙ্গলবার পর্যন্ত তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে জানাচ্ছে আবহাওয়া দফতর। একই পূর্বাভাস মালদহ এবং দুই দিনাজপুরের জন্যেও কার্যকর হবে।