JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ১১:৪৯ এএম
Breaking
Saurabh Bharadwaj : ‘ভীতু দেশ হিসেবে দেখাতে চাইছে বিজেপি’, কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন স... ‘দেশে অস্থিরতা তৈরির প্রতিযোগিতা চলছে’, বিরোধীদের তীব্র নিশানা নীতিন নবীনের Abhijit Deepke: যন্তর মন্তরের বিক্ষোভ ঘিরে দিল্লিতে ধরপাকড়! বিমানবন্দরে আটক সিজেপি প্রধান... Dilip Ghosh: 'বিক্ষোভের নামে অশান্তি নয়', CJP-র বিক্ষোভ নিয়ে বার্তা দিলীপ ঘোষের CJP Protest: দিল্লিতে CJP-র প্রতিবাদের আগে বড় প্রস্তুতি পুলিশের! সামনের সারিতে ‘পিঙ্ক ফোর... CJP Protest: ধ্রুব রাঠিকে আটক করতেই ক্ষোভে ফুঁসছে CJP! CJP Protest: ধ্রুব রাঠি-কাণ্ডের মাঝেই CJP-র বার্তা, ‘শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন’! CJP Protest: দিল্লিতে CJP-র প্রতিবাদের আগে চিরাগ পাসওয়ানের হুঁশিয়ারি! Saurabh Bharadwaj : ‘ভীতু দেশ হিসেবে দেখাতে চাইছে বিজেপি’, কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন স... ‘দেশে অস্থিরতা তৈরির প্রতিযোগিতা চলছে’, বিরোধীদের তীব্র নিশানা নীতিন নবীনের Abhijit Deepke: যন্তর মন্তরের বিক্ষোভ ঘিরে দিল্লিতে ধরপাকড়! বিমানবন্দরে আটক সিজেপি প্রধান... Dilip Ghosh: 'বিক্ষোভের নামে অশান্তি নয়', CJP-র বিক্ষোভ নিয়ে বার্তা দিলীপ ঘোষের CJP Protest: দিল্লিতে CJP-র প্রতিবাদের আগে বড় প্রস্তুতি পুলিশের! সামনের সারিতে ‘পিঙ্ক ফোর... CJP Protest: ধ্রুব রাঠিকে আটক করতেই ক্ষোভে ফুঁসছে CJP! CJP Protest: ধ্রুব রাঠি-কাণ্ডের মাঝেই CJP-র বার্তা, ‘শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন’! CJP Protest: দিল্লিতে CJP-র প্রতিবাদের আগে চিরাগ পাসওয়ানের হুঁশিয়ারি!

বরাহনগর থেকে ব্যারাকপুরে মেট্রোর পথে বড় অগ্রগতি, মিলল কাজের ছাড়পত্র

বরাহনগর থেকে ব্যারাকপুরে মেট্রোর পথে বড় অগ্রগতি, মিলল কাজের ছাড়পত্র

কলকাতা, নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত  মেট্রো করিডর-এর বাস্তবায়নে বড় ধরনের অগ্রগতি ঘটল। কলকাতা পুরনিগমের তরফে পিঙ্ক লাইন প্রকল্পের জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট বা NOC দেওয়া হয়েছে। ফলে প্রায় ১৬ বছর ধরে নানা জটিলতায় থমকে থাকা প্রকল্পটি ফের এগোনোর সুযোগ তৈরি হয়েছে। ⁠এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুরনিগমকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বরাহনগর-বৈদ্যবাটি নয়,বরং বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত এই করিডরটি উত্তর শহরতলির অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো সংযোগ হিসেবে পরিকল্পিত। বি টি রোডের উপর দিয়ে প্রস্তাবিত এই পথে মেট্রো চালু হলে বরাহনগর, কামারহাটি, পানিহাটি, সোদপুর, খড়দহ, টিটাগড় এবং ব্যারাকপুরের মতো বিস্তীর্ণ এলাকার যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

প্রকল্পটির মূল সমস্যা তৈরি হয়েছিল বি টি রোডের নীচে থাকা জল সরবরাহের পাইপলাইনকে ঘিরে। পলতা থেকে টালা জলাধারের দিকে পানীয় জল সরবরাহকারী গুরুত্বপূর্ণ পাইপলাইনের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল। মেট্রোর নির্মাণকাজের সময় পাইপলাইনের ক্ষতি হলে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। এই কারণেই প্রকল্পের কাজ কার্যত থমকে যায়।

প্রকল্পের আওতায় প্রায় ১২.৫ কিলোমিটার অংশে কাজ হওয়ার কথা। পরিকল্পনা অনুযায়ী এই করিডরে ১১টি স্টেশন থাকবে—বরাহনগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সুখচর, সোদপুর, খড়দহ, টাটা গেট, টিটাগড়, তালপুকুর এবং ব্যারাকপুর। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তর শহরতলির যাত্রীদের কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছনোর সময় কমতে পারে। পাশাপাশি বি টি রোডের উপর বাস ও অন্যান্য যানবাহনের চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

41 Views 0 Likes 0 Comments

Related News

Dilip Ghosh: 'বিক্ষোভের নামে অশান্তি নয়',  CJP-র বিক্ষোভ নিয়ে বার্তা দিলীপ ঘোষের
মহানগর

Dilip Ghosh: 'বিক্ষোভের নামে অশান্তি নয়', CJP-র বিক্ষোভ নিয়ে বার্তা দিলীপ ঘোষের

নিউজ ডেস্ক: এবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, 'গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। তবে সেই প্রতিবাদের নামে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার ...

১০ অক্টো ২০২৬, ১০:৫৫ এএম · 1 মিনিট
Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার অভিযোগে তোপ
মহানগর

Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার...

হাসিরানির প্রার্থী হওয়া নিয়েও নন্দীগ্রামে আবেগের আবহ তৈরি হয়েছিল। শুভেন্দুর দীর্ঘদিনের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর পর তাঁর মাকে প্রার্থী করে বিজেপি। দলের দাবি, সেই আবেগের পাশাপাশি রাজ্য সরকারের কাজ এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তাও ভোটারদের একাংশের কাছে পৌঁছেছে।

০৯ অক্টো ২০২৬, ০৬:২২ পিএম · 4 মিনিট
আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন! সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবাদীদের পতাকা’ ওড়ার ভবিষ্যদ্বাণী শুভেন্দুর
মহানগর

আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন! সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবাদীদের পতা...

পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আগামী বছর হতে পারে। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র ডাক্তারি পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলনে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

০৯ অক্টো ২০২৬, ০৫:৫৮ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক!
মহানগর

Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক!

এবার রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

০৯ অক্টো ২০২৬, ০৪:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.