JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০১:৩৭ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

১০ মাস আগে বিয়ে,মৃত্যুর আগে স্বামীকে শেষ ফোন, কী কথা হয়েছিল?

১০ মাস আগে বিয়ে,মৃত্যুর আগে স্বামীকে শেষ ফোন, কী কথা হয়েছিল?

এবার এনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর স্বামী। 

তিনি জানান,বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ শেষ বার স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর। জানা গিয়েছে, মাত্র ১০ মাস আগে বিয়ে হয়েছিল তাঁদের। এরই মধ্যে এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে পরিবার। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

২০২৫ সালের অক্টোবরে সামাজিক বিয়ে করেন ওই নার্স। ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে একে অপরকে পছন্দ করেন তাঁরা। স্বামীর বাড়ি দিল্লি হলেও বিয়ের পর কলকাতায় থাকতে শুরু করেন। সূত্রে খবর,বিয়ের পর থেকে দমদমে ভাড়া থাকতে শুরু করে ওই দম্পতি। জানা গিয়েছে, মৃত্যুর আগেও স্বামীর সঙ্গে কথা বলেছিলেন ওই নার্স। তিনি জানিয়েছিলেন, বৃষ্টিতে কলকাতায় 

জল জমে গেছে। তবে বেশক্ষণ কথা হয়নি তাঁদের। স্বামী ছাড়া আর কারও সঙ্গে কথা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, মৃতার স্বামীর বক্তব্যে বেশ কিছু অসংগতি মিলেছে। প্রশ্ন উঠছে ঘটনাটি আদৌ আত্মহত্যা নাকি অন্যকিছু। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ অগাস্ট রাত ৮টা থেকে নাইট শিফট ডিউটি ছিলেন ওই নার্স। রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ তিনি শৌচালয়ে যান। প্রায় সাত মিনিট পরেও তিনি ফিরে না আসায় সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এরপর সাড়াশব্দ না পেয়ে শৌচালয়ের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন সহকর্মীরা। সেখানেই নার্সকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে উদ্ধার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শৌচালয়ে যাওযার সময়ে ওই নার্স ফেন্টানিলের ৩টি ভায়াল সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। এই ওষুধ সাধারণত রোগীদেরক ঘুম পাড়ানোর জন্য ব্যবহার করা হয়। ওই ওষুধ নার্সের কনুইয়ের জয়েন্টে ইনজেক্ট করা হয়েছিল। কেন এই ভায়াল তাঁর প্রয়োজন পড়ল, ইনজেক্টই বা কে করল শরীরে? যা নিয়ে উঠছে প্রশ্ন।

113 Views 0 Likes 0 Comments

Related News

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস
রাজ্য

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস

দক্ষিণ ভারতের রাজনীতিতে অবশ্য TVK এখন আর শুধুই নতুন দল নয়। দলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সি জোসেফ বিজয় ১০ মে ২০২৬ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

২৭ সেপ্টে ২০২৬, ১১:০৬ পিএম · 2 মিনিট
শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও
রাজ্য

শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

জঙ্গলের ভিতরে প্রত্যন্ত গ্রাম। এককালে এই গ্রামেরই স্কুলের সামনে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে পড়েছিল এক কেন্দ্রীয় বাহিনী জোয়ানের দেহ। আর এবার সেই স্কুলের সামনে চিত্রটি বদলে গেলো বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২০ পিএম · 3 মিনিট
Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!
রাজ্য

Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!

বাতাসে ভেসে আসতো বারুদের গন্ধ। ক্রমাগতই মাওবাদীদের আনাগোনা থাকতো এই গ্রামে। এবার সেই গ্রামকেই দত্তক নিল খোদ বাঁকুড়া জেলা পুলিশ। ‌

২৭ সেপ্টে ২০২৬, ১০:১৪ পিএম · 3 মিনিট
অ্যাম্বাসাডরের ঘরে ফিরছে গাড়ি! হিন্দমোটরে এবার EV কারখানার প্রস্তাব, জাগছে নতুন আশা
রাজ্য

অ্যাম্বাসাডরের ঘরে ফিরছে গাড়ি! হিন্দমোটরে এবার EV কারখানার প্রস্তাব, জাগছে নতুন আ...

উত্তরপাড়া: একসময় যে কারখানাকে ঘিরে গোটা এলাকার অর্থনীতি আবর্তিত হত, সেই হিন্দুস্তান মোটরসের জমিতে ফের শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, পরিত্যক্ত জমির একটি অংশে ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা ...

২৭ সেপ্টে ২০২৬, ০৪:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.