JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ১২:৩১ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

সন্ত্রাসের বিরুদ্ধে সরব মোদী, পাক প্রধানমন্ত্রীর পোস্ট করা ছবি ঘিরে বিতর্ক

সন্ত্রাসের বিরুদ্ধে সরব মোদী, পাক প্রধানমন্ত্রীর পোস্ট করা ছবি ঘিরে বিতর্ক

দিল্লি, নিউজ ডেস্ক: সাংহাই কো-অপারেশনের মঞ্চে সন্ত্রাস ও কূটনীতি নিয়ে সরব মোদী। আন্তর্জাতিক মঞ্চ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর বার্ষিক সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে তিনি স্পষ্ট বলেন, সীমান্তপারের নাশকতা ও সন্ত্রাসবাদের গোটা পরিকাঠামো এবং এর আর্থিক উৎস সমূলে উপড়ে ফেলতে সদস্য দেশগুলিকে একযোগে কাজ করতে হবে।

সন্ত্রাস দমনে কোনও ধরনের দ্বিমুখী অবস্থান যে বরদাস্ত করা হবে না, তা কড়া ভাষায় স্মরণ করিয়ে দেন তিনি। পাশাপাশি বিশ্বের বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও সীমান্ত সংঘাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বার্তা দেন, যুদ্ধক্ষেত্রে সমস্যার সমাধান মেলে না, শান্তি ফেরাতে আলোচনা ও কূটনৈতিক সমঝোতাই একমাত্র পথ। পরিকাঠামো ও বাণিজ্য উন্নয়ন প্রসঙ্গেও তিনি বলেন, কোনও দেশীয় সংযোগ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে মর্যাদা দেওয়া জরুরি।

সম্মেলনের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাঝেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাষ্ট্রনেতাদের গ্রুপ ছবিকে কেন্দ্র করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অফিসিয়াল এক্স হ্যান্ডলে এসসিও-র যে দলীয় ছবিটি পোস্ট করা হয়, সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশটি বাদ দিয়ে এডিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ভেঙে এই ধরনের ছবি প্রচারের বিষয়টি নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে।

সূত্র: https://x.com/kumarsubodh_/status/2094701933542220076

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সম্মেলনের আসল ছবিটিই পোস্ট করা হয়, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ উপস্থিত সমস্ত সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের স্পষ্ট দেখা গিয়েছে। ভারতের এই পেশাদারিত্ব ও প্রতিবেশীর এমন আচরণ কূটনৈতিক মহলে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

36 Views 0 Likes 0 Comments

Related News

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে র...

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সভার মঞ্চের সামনে লাল রঙের চেয়ারের দীর্ঘ সারি পাতা রয়েছে, কিন্তু তার সিংহভাগই ফাঁকা। মঞ্চে নেতারা বক্তব্য রাখলেও দর্শকদের জন্য নির্দিষ্ট অংশে উপস্থিতির হার ছিল একেবারেই হাতে গোনা। বিরোধী শিবির এবং নেটিজেনদের একাংশ দৃশ্যটিকে ‘অনুষ্ঠান শেষের পর বিয়ের বাড়ির ফাঁকা মণ্ডপ’-এর সঙ্গে তুলনা করে খোঁচা দিতে ছাড়েননি।

১৭ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট
Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
দেশ

Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা...

নিউজ ডেস্ক: অবশেষে জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লির আদালত। জামিনে মুক্তি দেওয়ার আগে একটি বন্ড পেপারে সই করতেও বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, মুচলেকা দিতে হবে সি...

১৭ অক্টো ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
PrakashRaj:  “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে নিশানা প্রকাশ রাজের
দেশ

PrakashRaj: “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে...

সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক বার্তায় শাসকপক্ষকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, “বন্ধু, পারলে এবার এখানে তোমাদের গুণ্ডা পাঠাও…”। একই সঙ্গে তাঁর বার্তা,আজ দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদী রূপ ধারণ করেছে কালিকটের ঐতিহাসিক সৈকত, আর গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে তিনি স্বশরীরে শামিল হচ্ছেন।

১৭ অক্টো ২০২৬, ০৫:৪৫ পিএম · 2 মিনিট
Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা
দেশ

Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা

নিউজ ডেস্ক ‌: দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে চলেছে ভারতের এক রাজনৈতিক বিতর্ক। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই আবহে এব...

১৭ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.