JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ১০:২৯ এএম
Breaking
নন্দীগ্রাম-রেজিনগরে পদ্মঝড়! গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কারা? আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়! DESU 7: প্রসেনজিতের হাতে লেখা চিঠিতে শুভেচ্ছাবার্তা পেলেন পরিচালক দেব ক্ষমতায় আসতেই ‘বিচ্যুতি’! তোলাবাজি-টেন্ডার সিন্ডিকেটে দলের একাংশ, কড়া বার্তা শমীকের আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়! Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... নন্দীগ্রাম-রেজিনগরে পদ্মঝড়! গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কারা? আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়! DESU 7: প্রসেনজিতের হাতে লেখা চিঠিতে শুভেচ্ছাবার্তা পেলেন পরিচালক দেব ক্ষমতায় আসতেই ‘বিচ্যুতি’! তোলাবাজি-টেন্ডার সিন্ডিকেটে দলের একাংশ, কড়া বার্তা শমীকের আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়! Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি...

শাসক-বিরোধী সব বিধায়কের সেবা কেন্দ্রে একই ছবি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

শাসক-বিরোধী সব বিধায়কের সেবা কেন্দ্রে একই ছবি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে তৈরি হচ্ছে 'নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র'। আর সেই সেবা কেন্দ্রগুলিতে এবার নেতাজীর নির্দিষ্ট ছবি টাঙ্গানো বাধ্যতামূলক করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে বিধায়কদের হাতে সেই ছবি তুলে দেওয়া শুরু করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। ফলে, শাসক-বিরোধী সব বিধায়কের বিধানসভা এলাকায় তৈরি সেবা কেন্দ্রে একই ধরনের নেতাজীর ছবি দেখা যাবে।

বিধানসভার বিশেষ অধিবেশন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের প্রতিটি বিধায়ককে নিজের বিধানসভা এলাকায় একটি করে 'নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র' খুলতে হবে। রাজনৈতিক দলের পরিচয় নয়, শাসক ও বিরোধী সব বিধায়কের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য। সাধারণ মানুষ যাতে সরাসরি নিজেদের সমস্যা ও অভিযোগ জনপ্রতিনিধির কাছে জানাতে পারেন, সেই লক্ষ্যে এই সেবা কেন্দ্রগুলি তৈরি করার পরিকল্পনা। সেবা কেন্দ্র পরিচালনার জন্য  প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে প্রতিটি কেন্দ্রে নেতাজীর একটি নির্দিষ্ট ছবি রাখার কথা জানিয়েছিল মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্ত কার্যকর করতে এবার ছবিগুলি বিধায়কদের হাতে তুলে দেওয়ার কাজ শুরু করা হয়েছে।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের দেওয়া ছবিতে সাদা ধুতি ও সাদা পাঞ্জাবি পরিহিত নেতাজিকে দেখা যাচ্ছে। ছবির সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানা ছাপ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন রাসবিহারীর বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নিজের বিধানসভা এলাকায় মনোহর পুকুরে তৈরি করেছেন 'নেতাজি সুভাষ সেবা কেন্দ্র'। সেখানে ইতিমধ্যেই সরকারিভাবে দেওয়া নেতাজির ছবি টাঙানো হয়েছে। শনিবার স্বপন দাশগুপ্তকে নিয়ে ওই সেবা কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেবা কেন্দ্র তৈরির উদ্যোগের পাশাপাশি নেতাজিকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের ঘটনাও সামনে আসছে। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নেতাজি সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সম্প্রতি রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। সেই আবহে নেতাজিকে নিয়ে বিধানসভা থেকে কড়া বার্তাদের মুখ্যমন্ত্রী। নেতাজি সম্পর্কে কোনও অবমাননাকর মন্তব্য বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান অনন্ত মহারাজ।

এই বিতর্কের আবহ কাটতে না কাটতেই প্রতিটি 'নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রে'- নেতাজীর নির্দিষ্ট ছবি টাঙ্গানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল। এখন নজর, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় এই সেবা কেন্দ্র কত দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু হয় এবং সাধারণ মানুষ সেখানে কতটা পরিষেবা পান।

18 Views 0 Likes 0 Comments

Related News

নন্দীগ্রাম-রেজিনগরে পদ্মঝড়! গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কারা?
রাজ্য

নন্দীগ্রাম-রেজিনগরে পদ্মঝড়! গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থা...

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নজর কাড়ছে নন্দীগ্রাম ও রেজিনগর। দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শুরু হতেই এগিয়ে গিয়েছে বিজেপি। শুক্রবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে গণনা। প্রাথমিক প্...

০৯ অক্টো ২০২৬, ১০:২৫ এএম · 2 মিনিট
ক্ষমতায় আসতেই ‘বিচ্যুতি’! তোলাবাজি-টেন্ডার সিন্ডিকেটে দলের একাংশ, কড়া বার্তা শমীকের
রাজ্য

ক্ষমতায় আসতেই ‘বিচ্যুতি’! তোলাবাজি-টেন্ডার সিন্ডিকেটে দলের একাংশ, কড়া বার্তা শমীক...

 শিলিগুড়ি: দীর্ঘদিনের বিরোধী রাজনীতির পর বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু সরকার গঠনের মাত্র পাঁচ মাসের মধ্যেই দলের একাংশের ভূমিকা নিয়ে অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তোলাবাজি, টেন্ডার ও ...

০৯ অক্টো ২০২৬, ০৯:৪১ এএম · 3 মিনিট
Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য

Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ...

নিউজ ডেস্ক: মালদহের বন্যাকবলিত এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসহায় পরিবারে পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'বন্যায় বিধ্বস্ত প্রায় ২৪ হাজার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ২৪২ কোটি টাকার ক্ষতিপূরণ...

০৮ অক্টো ২০২৬, ০২:৪০ পিএম · 2 মিনিট
Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের
রাজ্য

Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের

দিনের পর দিন পাহাড় কেটে পাথর তোলার কাজ চলছে। প্রশাসনের কড়া নির্দেশের পরও পরিস্থিতির বদল না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।

০৭ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.