JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৮ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

নিট আন্দোলনের পর জেন জি-কে বার্তা, তরুণ প্রজন্মের আস্থা ফেরাতে এবার ক্যাম্পাসে মোদী

নিট আন্দোলনের পর জেন জি-কে বার্তা, তরুণ প্রজন্মের আস্থা ফেরাতে এবার ক্যাম্পাসে মোদী

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: ছাত্র আন্দোলনের ক্ষত মেটাতে ময়দানে খোদ মোদি। নিট প্রশ্নপত্র ফাঁসের ধাক্কায় দেশজুড়ে যে তরুণ বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল, তার রেশ এখনও কাটেনি দিল্লির অলিন্দে। ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি-র ব্যানারে জেন জি-র সেই শান্তিপূর্ণ অথচ অনড় আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। আন্দোলনের সেই উত্তাপ স্তিমিত হলেও তরুণ প্রজন্মের সঙ্গে তৈরি হওয়া ফাটল মেরামতে এবার সরাসরি হাল ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিয়ে পড়ুয়াদের মুখোমুখি হতে চলেছেন তিনি। সিজেপি আন্দোলনের দিনগুলিতে তরুণদের উদ্দেশে শুধুমাত্র ভার্চুয়াল বার্তার মাধ্যমেই সীমাবদ্ধ ছিলেন প্রধানমন্ত্রী। তবে এবার আর কোনো আড়াল নয়, ক্যাম্পাসে গিয়ে সরাসরি তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলবেন তিনি। নিছক মঞ্চের চর্বিতচর্বণ বক্তৃতা নয়, তরুণদের প্রশ্ন, ক্ষোভ এবং দৃষ্টিভঙ্গি সরাসরি শুনতেই এই উদ্যোগ বলে জানা গেছে।

নিট বিক্ষোভের পর থেকেই তরুণ সমাজের মানসিকতায় যে বড়সড় বদল এসেছে, তা বিলক্ষণ টের পাচ্ছে গেরুয়া শিবির। তাই সরকার ও দল উভয় মাধ্যমেই জেন জি-র কাছে বিশ্বাসযোগ্যতা ফেরাতে একগুচ্ছ পরিকল্পনা সাজানো হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে তরুণদের অভাব-অভিযোগ শুনতে এবং শিক্ষা সংস্কার ও কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের পদক্ষেপগুলি তুলে ধরতে। একই সঙ্গে তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে মন্ত্রীদের সামাজিক মাধ্যমে উপস্থিতি ও রিচ বাড়ানোর কড়া বার্তাও গিয়েছে।

বিজেপির সাংগঠনিক পদেও আনা হচ্ছে এমন নতুন মুখ, যারা তরুণদের ভাষায় কথা বলতে পারেন। এই সার্বিক পটভূমিতে দাঁড়িয়ে শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর ক্যাম্পাস সফর জেন জি-র আস্থা অর্জনে এক বড়সড় কূটনৈতিক চাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

40 Views 0 Likes 0 Comments

Related News

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের
দেশ

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের

জম্মু: গবেষণার কাজ, প্রবন্ধ লেখা, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা—শুরুতে সবই ছিল চর্চার মতো। কিন্তু তদন্তকারীদের সন্দেহ, সেই পরিচয়ের আড়ালেই চলছিল অন্য খেলা। চিনের সঙ্গে যুক্ত বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যেরা নিজেদের শিক্ষাবিদ বা...

১৮ অক্টো ২০২৬, ০৬:০১ পিএম · 3 মিনিট
Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের
দেশ

Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের

নিউজ ডেস্ক: ‘ভোট চুরি’ ইস্যুতে ফের সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গোয়ার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা কর...

১৮ অক্টো ২০২৬, ০৫:৫২ পিএম · 2 মিনিট
পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে
দেশ

পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে

নয়াদিল্লি: ভাড়া দিতে এক দিন দেরি হলেই জরিমানা! অথচ বাড়ির মেরামতির আবেদন দিনের পর দিন উপেক্ষিত হলেও কোনও জবাবদিহি নেই বাড়িওয়ালার। এই বৈষম্যের অভিযোগ তুলেই অভিনব পাল্টা চাল দিলেন এক Gen Z ভাড়াটে। সরাসরি ঝগড়া বা তর্কে...

১৮ অক্টো ২০২৬, ০২:১১ পিএম · 3 মিনিট
Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে র...

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সভার মঞ্চের সামনে লাল রঙের চেয়ারের দীর্ঘ সারি পাতা রয়েছে, কিন্তু তার সিংহভাগই ফাঁকা। মঞ্চে নেতারা বক্তব্য রাখলেও দর্শকদের জন্য নির্দিষ্ট অংশে উপস্থিতির হার ছিল একেবারেই হাতে গোনা। বিরোধী শিবির এবং নেটিজেনদের একাংশ দৃশ্যটিকে ‘অনুষ্ঠান শেষের পর বিয়ের বাড়ির ফাঁকা মণ্ডপ’-এর সঙ্গে তুলনা করে খোঁচা দিতে ছাড়েননি।

১৭ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.