JAZZBAAT 24 BANGLA
০৫ সেপ্টে ২০২৬, ০২:৪০ এএম
Breaking
চিকিৎসাবিদ্যায় অভাবনীয় মোড়, অঙ্গ প্রতিস্থাপনে সাফল্য আমেরিকায় র‌্যাঙ্কিংয়ে কিছু এসে যায় না! খালিদ জামিলের দলকে বিশেষ পরামর্শ ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবল... ক্যাপ্টেনের বাড়ির অন্দরমহলেও প্রভাব, প্রমাণ দিল জয়শ্রী-আরিয়া একই সময়ের ভিন্ন দর্শন,মনের টানাপোড়েনের সিনেমা উইঙ্কিল টুইঙ্কিল জন্মাষ্টমীর আবহে বিকট শব্দ, ভেঙে পড়ল বিপজ্জনক পুরনো বাড়ি! পাক দল নির্বাচন নিয়ে তামাশা! মহসিন নকভিকে 'বরফশীতল' খোঁচা খুদে ক্রিকেট বোর্ডের মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত! গঙ্গাভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর! বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি, জন্মাষ্টমীতে বানান মনমোহন পিঠে ৬২ জন ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল সিএবি সাংবাদিককে হেনস্তার অভিযোগে সরব তেজস্বী,দিল্লি পুলিশকে ঘিরে বিতর্ক! ‘চাটন’ ঋতব্রতকে নিশানা, শাহের হস্তক্ষেপের দাবি কুণালের! চিকিৎসাবিদ্যায় অভাবনীয় মোড়, অঙ্গ প্রতিস্থাপনে সাফল্য আমেরিকায় র‌্যাঙ্কিংয়ে কিছু এসে যায় না! খালিদ জামিলের দলকে বিশেষ পরামর্শ ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবল... ক্যাপ্টেনের বাড়ির অন্দরমহলেও প্রভাব, প্রমাণ দিল জয়শ্রী-আরিয়া একই সময়ের ভিন্ন দর্শন,মনের টানাপোড়েনের সিনেমা উইঙ্কিল টুইঙ্কিল জন্মাষ্টমীর আবহে বিকট শব্দ, ভেঙে পড়ল বিপজ্জনক পুরনো বাড়ি! পাক দল নির্বাচন নিয়ে তামাশা! মহসিন নকভিকে 'বরফশীতল' খোঁচা খুদে ক্রিকেট বোর্ডের মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত! গঙ্গাভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর! বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি, জন্মাষ্টমীতে বানান মনমোহন পিঠে ৬২ জন ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল সিএবি সাংবাদিককে হেনস্তার অভিযোগে সরব তেজস্বী,দিল্লি পুলিশকে ঘিরে বিতর্ক! ‘চাটন’ ঋতব্রতকে নিশানা, শাহের হস্তক্ষেপের দাবি কুণালের!

মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরার নির্দেশ

মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরার নির্দেশ

কলকাতা, নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আগামী শনিবার বেলা ১১টায় তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১ সেপ্টেম্বর রাতে। নিজের এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে একটি পোস্ট করেন মহুয়া। সেখানে তিনি দাবি তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে রাজ্যের সংখ্যালঘু আইএএস ও আইপিএস আধিকারিকদের ইচ্ছেকৃতভাবে ব্রাত্য রাখা হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা, এসটিএফের ডিজি জাভেদ শামিম এবং আইএএস খলিল আহমেদের নাম উল্লেখ করে সাংসদ অভিযোগ করেন, কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, আবার কাউকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

এই পোস্টের মাধ্যমে সমাজে সাম্প্রদায়িক বিদ্বেষ ও উসকানি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন এক ব্যক্তি। তাঁর দায়ের করা অভিযোগের জেরেই জামিন অযোগ্য ধারায় তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সাংসদের গ্রেপ্তারির আশঙ্কা নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হলেও, সাংসদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগেও কৃষ্ণনগর সার্কিট হাউসে ডিম হামলার ঘটনায় আদালতে যেতে গিয়ে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল এই তৃণমূল সাংসদকে। সেই জল শেষ পর্যন্ত থানা অবধি গড়ায় এবং আদালতের নির্দেশে তিনি হাজিরাও দেন। সেই অস্বস্তি কাটতে না কাটতেই এবার নতুন অভিযোগের মুখে মহুয়া। শনিবার তিনি ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম দপ্তরে হাজিরা দেন কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

121 Views 0 Likes 0 Comments

Related News

সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা!
মহানগর

সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা!

কলকাতা, নিউজ ডেস্ক - মাত্র একদিন আগেই সবকিছু মুছে দেওয়া হয়েছিল। দেওয়াল ছিল ধবধবে সাদা। ধরে  নেওয়া হয়েছিল এবার বোধহয় শান্তি ফিরবে। কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গেই চমকে ওঠে সবাই। সাদা দেওয়াল আর সাদা দেওয়াল নেই, ...

০৩ সেপ্টে ২০২৬, ১০:৩৬ পিএম · 2 মিনিট
নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি
মহানগর

নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি

রোগীদের সেবাশশ্রূষা, রক্তদান শিবির, দুস্থদের সহায়তা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের আয়োজন করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শ, নেতৃত্ব এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারন মানুষের কাছে তুলে ধরার কথাও জানান তিনি।

০৩ সেপ্টে ২০২৬, ০৬:৩৫ পিএম · 2 মিনিট
বিজেপির বাড়বাড়ন্তে মমতার মদত, মমতার বিরুদ্ধে বিস্ফোরক মদন
মহানগর

বিজেপির বাড়বাড়ন্তে মমতার মদত, মমতার বিরুদ্ধে বিস্ফোরক মদন

ঋতব্রত শিবিরের নেতাদের ঘরে ফেরার বার্তা দিয়ে অভিষেক শর্ত দিয়েছিলেন, তাঁরা ফিরে এলে এক ঘণ্টার মধ্যে পদ ছাড়বেন তিনি। এর জবাবে ২১ জুলাইয়ের বিকল্প সমাবেশ থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে তীব্র আক্রমণ শানান কামারহাটির বিধায়ক।

০৩ সেপ্টে ২০২৬, ০৫:১৩ পিএম · 2 মিনিট
সাংসদ পদ থাকবে, নাকি অযোগ্য ঘোষণা হবে, সিদ্ধান্তের অপেক্ষা
মহানগর

সাংসদ পদ থাকবে, নাকি অযোগ্য ঘোষণা হবে, সিদ্ধান্তের অপেক্ষা

সূত্রের খবর, গত ২৬ আগস্ট লোকসভা সচিবালয়ের তরফে কুড়িজন সাংসদকে নোটিশ পাঠানো হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নোটিসের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর করা আবেদনের প্রতিলিপিও দেওয়া হয়েছিল।

০৩ সেপ্টে ২০২৬, ০৩:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.