JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০৪:৩৩ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

বাংলাদেশে পিরোজপুরের বোম্বাই মরিচের ঝাঁজ এখন চীন-জাপান-থাইল্যান্ডে

বাংলাদেশে পিরোজপুরের বোম্বাই মরিচের ঝাঁজ এখন চীন-জাপান-থাইল্যান্ডে

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশে পিরোজপুরের বোম্বাই মরিচ শুধু দেশে নয়, রপ্তানী হচ্ছে দেশের বাইরেও। আর এ চাষ করে স্বাবলম্বী হয়েছেন জেলার নেছারাবাদ ও  নাজিরপুর উপজেলায় কয়েক হাজার পরিবার। এ উপজেলা দুটিতে চাষ হওয়া ঘৃত্তকুমারী নামের এক জাতের বোম্বাই মরিচের ব্যাপক চাহিদা রয়েছে চীন, জাপানের মতো দেশে। ফলে মরিচ রপ্তানী করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে ব্যবসায়ীরা।

পিরোজপুর জেলার প্রায় অধিকাংশ বাড়িতে পরিবারের চাহিদা পূরনের জন্য বাড়ির আঙিনায় বোম্বাই মরিচ গাছ রোপন করা প্রচলিত নিয়ম হয়ে দাড়িয়েছে। কিন্তু পিরোজপুরের নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার গ্রামগুলোও এর ব্যাতিক্রম নয়। এসব এলাকায় পারিবারিক চাহিদা পুরন থেকে সৃষ্টি হয় ব্যবসায়ীক পরিকল্পনা। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে চাষাবাদ। ঘৃত্তকুমারী নামে এক জাতের মরিচের ভাল ফলন হওয়া শুরু করে। সুন্দর ঘ্রান ও প্রচুর ঝাল থাকায় বাজারে এর চাহিদা বেড়ে যায়। মৌসুমে এক একটি মরিচ বিক্রি হয় ৫ থেকে ১০ টাকায়। ফলে নেছারাবাদের আটঘর, কুড়িয়ানা, মাহামুদকাঠি, কামারকাঠি ও নাজিরপুরের বেলুয়া, মুগারঝোড়, বৈঠাকাটা, বিলডুমুরিয়াসহ বিভিন্ন এলাকায় চাষ শুরু হয় এ মরিচের। বিভিন্ন জেলায় বিক্রির পাশাপাশি ২০১২ সালে প্রথম এখান থেকে জাপানে রপ্তানি করা হয় এ মরিচ। এরপর থেকে প্রতিবছর দেশটিতে মরিচ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে ব্যবসায়ীরা।

একটি গাছ উৎপাদন মৌসুমে ৭ থেকে ৮ মাস ফল দেয়। আর এক একটি গাছে চার শত থেকে এক হাজার পর্যন্ত ফল পাওয়া যায়। ফলে এটি একটি লাভজনক ফসল হওয়ায় কৃষকদের এটি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। এটির উৎপাদন আরো বাড়লে বিদেশের সাথে কৃষকদের সংযোগ তৈরীর প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

উল্লেখ, পিরোজপুর থেকে বর্তমানে প্রতি বছর প্রায় ৩’শ মেট্রিক টন বোম্বাই মরিচ রপ্তানি হচ্ছে চীন, জাপান ও থাইল্যান্ডে এবং এ থেকে আয় হচ্ছে কয়েক কোটি টাকা।

43 Views 0 Likes 0 Comments

Related News

Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক  মার্কিন যুবককে ঘিরে চাঞ্চল্য
বিদেশ

Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক মার্কিন যুবককে ঘিরে চাঞ্চ...

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই যুবক তার সহকর্মীদের কাছে ভারতীয়দের খুন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে অভিযোগ।

১৬ অক্টো ২০২৬, ০২:১৯ পিএম · 2 মিনিট
আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার
বিদেশ

আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার

নিউজ ডেস্ক: ফের আমেরিকায় স্কুলে বন্দুকবাজের হামলা। বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এখনও স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ...

১৬ অক্টো ২০২৬, ১১:৪১ এএম · 1 মিনিট
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের
বিদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের

হাবিবুর রহমান, ঢাকা: রেহাই মিলল না, ৬৬৬ কোটি টাকা  আয়কর পরিশোধ করতে হবে গ্রামীণ কল্যাণকে। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কো...

১৫ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 3 মিনিট
Pakistan: ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল স্কুলের ছাদ, পাকিস্তানে প্রাণ গেল ২৮ পড়ুয়ার
বিদেশ

Pakistan: ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল স্কুলের ছাদ, পাকিস্তানে প্রাণ গেল ২৮ পড়...

নিউজ ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলের ছাদ ভেঙে প্রাণ গেল ২৯ জনের। মৃতদের মধ্যে ২৮ জনই পড়ুয়া। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধান...

১৫ অক্টো ২০২৬, ০৫:০৮ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.