কলকাতা, নিউজ ডেস্ক: সামনেই টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস। ওই বিশেষ দিনের প্রস্তুতি এবং জনসমাবেশ নিয়ে বক্তব্য রাখলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। উপস্থিত ছিলেন বজবজ এর বিধায়ক অশোক দেব। অশোক দেব'র উপস্থিতিতে কুনাল ঘোষ বলেন 'সমাবেশ এবং তার প্রস্তুতিতে এভারগ্রিন ছাত্রনেতা অশোক-দা। অশোকদার চুল পাকলেও অশোক-দা আমাদের কাছে অশোক-দা। আমরা যারা ছাত্র পরিষদ করেছি, এবং এখন যারা রয়েছেন অশোকদার নেতৃত্বে একটা চিরাচরিত প্রস্তুতি সভা উত্তর এবং মধ্য কলকাতাতে হবে।'
এরপর ছাত্র আন্দোলনের ইতিহাস নিয়ে বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন '৮০-র দশক থেকে সিপিএম; যাদের বিরুদ্ধে অশোকদা আন্দোলন করতে শিখিয়েছিলেন, তারা কলেজে কলেজে মারামারি রক্তারক্তি করত। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা থেকেই ইংরেজি তুলে দেওয়া হলো যখন কম্পিউটার ঢুকছে তখন বলা হল আমরা এখানে কম্পিউটার ঢুকতে দেবো না। পিছিয়ে দিয়ে গেছে, কয়েকটা প্রজন্ম পিছিয়ে দিয়ে গেছে।
সেই আন্দোলন কিন্তু তখন আমরা অশোকদার নেতৃত্বে করেছিলাম। ছাত্র-ছাত্রীদের স্বার্থে আন্দোলন ছাত্র পরিষদ করেছে। আজ আমার বলতে দ্বিধা নেই,যে মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনে দেখতে পেতেন কিছু ধান্দাবাজ নেতাদের।অশোক দেব-দের মতন নেতাদের দেখতে পাননি।'
এরপর ছাত্রদের সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে কুনাল ঘোষ বলেন ‘এখন যেমন কিছু ছাত্রনেতা এসেছে,নেতার সাথে সেলফি তোলে। পাড়ায় পাড়ায় দৌড়াত্ম্য করে বেড়ায়। এদের জন্যই তৃণমূল ছাত্র পরিষদ উঠে যেতে বসেছে।’ সব মিলিয়ে প্রতিষ্ঠা দিবসের আগে কুনাল ঘোষের লক্ষ্য পুনরায় তৃণমূল ছাত্র পরিষদ কে জাগ্রত করে তোলা। সেটা তার বক্তব্য শুনেই বোঝা যাচ্ছে।