JAZZBAAT 24 BANGLA
২৫ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম
Breaking
Today horoscope : বদলাচ্ছে কোন রাশির ভাগ্য, কার রয়েছে চিন্তা! Weather Update : উৎসবের মাঝেও মিলছে না স্বস্তি, এক নজরে আবহাওয়া! Voice of Abhaya : সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে পথে নামছে ‘ভয়েস অফ অভয়া’ উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস! Madan Mitra : একদিনেই দুই সুর, বিস্ফোরক মদন! Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা Gangsters: লাস ভেগাসে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া, দেশে ফের... Today horoscope : বদলাচ্ছে কোন রাশির ভাগ্য, কার রয়েছে চিন্তা! Weather Update : উৎসবের মাঝেও মিলছে না স্বস্তি, এক নজরে আবহাওয়া! Voice of Abhaya : সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে পথে নামছে ‘ভয়েস অফ অভয়া’ উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস! Madan Mitra : একদিনেই দুই সুর, বিস্ফোরক মদন! Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা Gangsters: লাস ভেগাসে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া, দেশে ফের...

Weather Update : উৎসবের মাঝেও মিলছে না স্বস্তি, এক নজরে আবহাওয়া!

Weather Update : উৎসবের মাঝেও মিলছে না স্বস্তি, এক নজরে আবহাওয়া!
আজকের আবহাওয়া ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক : উৎসবের আবহে যেন মিলছে না স্বস্তি। পিছু ছাড়ছে না বৃষ্টি। টানা বৃষ্টির প্রভাব না থাকলেও নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গে। তবে লক্ষী পূজোর দিন মোটের উপর শুষ্ক থাকছে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা থাকছে না পুজোর দিনে। তবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবহাওয়া বদলাতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নতুন করে বঙ্গেপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার ফলে বদলাচ্ছে আবহাওয়া। 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তবে লক্ষী পুজোর দিন বৃষ্টি হবে না দক্ষিণের কোনও জায়গাতে। মেঘলা আকাশে ঢাকতে পারে কয়েকটি জায়গা তবে বৃষ্টির দেখা মিলবে না। মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে। 

শহর কলকাতাতেও আকাশ পরিষ্কার থাকছে। আবহাওয়ার খুব বেশি পরিবর্তন হবে না। রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। বুধবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতার কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। 

একইভাবে উত্তরের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভিজবে উত্তরের একাধিক জায়গা।

6 Views 0 Likes 0 Comments

Related News

CycloneArnab: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’! ওড়িশার উপকূলে লাল সতর্কতা, বাতিল সরকারি কর্মীদের ছুটি
আবহাওয়া

CycloneArnab: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’! ওড়িশার উপকূলে লাল সতর্কতা, বাতিল সরকারি...

মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, নিম্নচাপটি উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে ২৫ অক্টোবরের মধ্যেই পুরোপুরি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। এরপর সমুদ্রের উষ্ণ জলের সংস্পর্শে এসে শক্তি বাড়িয়ে আগামী ২৭ অক্টোবরের মধ্যে এটি ‘তীব্র ঘূর্ণিঝড়’ বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

২৪ অক্টো ২০২৬, ০১:৩৫ পিএম · 2 মিনিট
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! অক্টোবরের শেষেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, নজরে আবহাওয়া দফতর
আবহাওয়া

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! অক্টোবরের শেষেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, নজরে আবহাওয়া দফত...

অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাথমিক পূর্বাভাসে ২৬ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড় তৈরির ইঙ্গিত মিলেছে। সম্ভাব্য গতিপথ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে হলেও, এর তীব্রতা ও গতিপথ এখনও নিশ্চিত নয়। বাংলার দক্ষিণের কিছু জেলায় ২৭ ও ২৮ অক্টোবর বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতরের পরবর্তী আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

২৩ অক্টো ২০২৬, ০৬:৪০ পিএম · 1 মিনিট
Weather Update: ৩৩ ডিগ্রি ছুঁতে পারে পারদ, আর্দ্রতায় অস্বস্তি, সপ্তমীতে কেমন থাকছে আবহাওয়া
আবহাওয়া

Weather Update: ৩৩ ডিগ্রি ছুঁতে পারে পারদ, আর্দ্রতায় অস্বস্তি, সপ্তমীতে কেমন থাকছে...

আবহাওয়া বদল হচ্ছে ধীরে ধীরে। উৎসবের আমেজে মোটামুটি অনুকূল থাকবে আবহাওয়া।

১৭ অক্টো ২০২৬, ১১:১১ এএম · 1 মিনিট
Weather Update :উত্তর থেকে দক্ষিণ, বদলাচ্ছে বাংলার আবহাওয়া
আবহাওয়া

Weather Update :উত্তর থেকে দক্ষিণ, বদলাচ্ছে বাংলার আবহাওয়া

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে, ধীরে কমতে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমে আসবে।

১৬ অক্টো ২০২৬, ১০:০০ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.