JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৭:১০ পিএম
Breaking
Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার

SIR- র তালিকায় নাম বাদ পঞ্জাব-সাংসদের, চাপে বিজেপি শিবির

SIR- র তালিকায় নাম বাদ পঞ্জাব-সাংসদের, চাপে বিজেপি শিবির

পঞ্জাব, নিউজ ডেস্ক: বৈধ ভোটারদের নাম সংরক্ষণ এবং অবৈধ ভোটার নাম বাদ দেওয়ার জন্য প্রয়োগ করা হয় 'বিশেষ নিবিড় সংশোধন' বা SIR। এবার এই তালিকা থেকেই নাম বাদ গেল রাঘব চাড্ডার! চাঞ্চল্যকর এই খবরটি আসা মাত্রই নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহল। এ ব্যাপারে প্রতিক্রিয়া রয়েছে সাংসদের। ২০২২ সালে পঞ্জাবে 'আম আদমি পার্টি'র রাজ্যসভার সাংসদ  হন রাঘব চাড্ডা। সাম্প্রতিক সময়ে আম আদমি পার্টি ছেড়ে এবছরেরই এপ্রিল মাসে বিজেপিতে যোগ দেন তিনি।

রাজনৈতিক মহলে জল্পনা ওঠে, আসন্ন 'পঞ্জাব বিধানসভা নির্বাচন'র সময় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন রাঘব চাড্ডা। এই সময়েই বিনা মেঘে বাজ!পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে রাঘব চাড্ডার নাম। গত ১৩ই অগাস্ট প্রকাশিত হয় নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা। সেই তালিকাতেই রাঘব চাড্ডার নাম 'স্থায়ীভাবে স্থানান্তরিত' হিসাবে জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য, খসড়া তালিকায় মোট ২০.৬৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে পঞ্জাবে। হিসেবে দেখা যায় মোট ভোটারের ৯.৭% নাম বাদ পড়েছে।

নাম বাদ পড়ায় ফুঁসছেন এই বিজেপি নেতা। তিনি অভিযোগের আঙুল তোলেন শাসক দল আম আদমি পার্টির বিরুদ্ধেই। তাঁর দাবি 'আপ প্রতিহিংসার আগুনে জ্বলছে। তাঁর নাম বাদ দেওয়া  রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। রাঘব চাড্ডা আরও জানান পঞ্জাবের মোহালিতে তাঁর ভোটার আইডি রেজিস্টার্ড।তাহলে কেন তাঁকে স্থানান্তরিত হিসাবে উল্লেখ করা হল? বোঝাই যাচ্ছে, এই ঘটনা নিয়ে যথেষ্টই চাপে রয়েছে বিজেপি শিবির।

এপ্রসঙ্গে তিনি বলেন, 'এটা ভুল করে হয়েছে বলে মনে হচ্ছে না। এটা স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপ সরকার প্রশাসনিক আধিকারিকদের ব্যবহার করছেন যারা দল ছেড়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে। যবে থেকে আমি আম আদমি পার্টি ছেড়েছি, এর নেতৃত্ব রাগে ফুঁসছে। আমরা যারা ওদের বিরুদ্ধে চুপ থাকেনি, তাদের বিরুদ্ধে পঞ্জাব পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করেছে। অন্য যে সকল সাংসদরা আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের পঞ্জাব সরকার নিশানা করছে।'

পঞ্জাবের রাজ্যসভার এই সাংসদ উল্লেখ করেন 'SIR গাইডলাইনে বিধান রয়েছে সাংসদ, বিধায়ক সহ জনপ্রতিনিধিদের সুরক্ষা দেওয়ার। পঞ্জাবের এসআইআরের খসড়া তালিকায় নাম বাদ পড়লে বা অন্য কোনও সমস্যা হলে, আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। অক্টোবর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে।'

তবে এই ঘটনাতেও অর্থাৎ, পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও, পঞ্জাবের রাজ্যসভার সাংসদের পদ খোয়াচ্ছেন না রাঘব চাড্ডা। কারণ  হিসেবে জন্য গিয়েছে, রাজ্যসভার সাংসদদের সেই রাজ্যের ভোটার হিসাবে নথিবদ্ধ থাকার নিয়ম আগে থাকলেও, ২০০৩ সালে জনপ্রতিনিধিত্ব আইনে সংশোধন করে সেই নিয়ম  বাদ দেওয়া হয়। আর তাই রাজ্যসভার সাংসদ হিসেবে পদ খোয়ানোর আশঙ্কা থাকছে না রাঘব চাড্ডার। সেখানেই স্বস্তি সাংসদের।

60 Views 0 Likes 0 Comments

Related News

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের
দেশ

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের

জম্মু: গবেষণার কাজ, প্রবন্ধ লেখা, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা—শুরুতে সবই ছিল চর্চার মতো। কিন্তু তদন্তকারীদের সন্দেহ, সেই পরিচয়ের আড়ালেই চলছিল অন্য খেলা। চিনের সঙ্গে যুক্ত বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যেরা নিজেদের শিক্ষাবিদ বা...

১৮ অক্টো ২০২৬, ০৬:০১ পিএম · 3 মিনিট
Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের
দেশ

Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের

নিউজ ডেস্ক: ‘ভোট চুরি’ ইস্যুতে ফের সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গোয়ার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা কর...

১৮ অক্টো ২০২৬, ০৫:৫২ পিএম · 2 মিনিট
পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে
দেশ

পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে

নয়াদিল্লি: ভাড়া দিতে এক দিন দেরি হলেই জরিমানা! অথচ বাড়ির মেরামতির আবেদন দিনের পর দিন উপেক্ষিত হলেও কোনও জবাবদিহি নেই বাড়িওয়ালার। এই বৈষম্যের অভিযোগ তুলেই অভিনব পাল্টা চাল দিলেন এক Gen Z ভাড়াটে। সরাসরি ঝগড়া বা তর্কে...

১৮ অক্টো ২০২৬, ০২:১১ পিএম · 3 মিনিট
Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে র...

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সভার মঞ্চের সামনে লাল রঙের চেয়ারের দীর্ঘ সারি পাতা রয়েছে, কিন্তু তার সিংহভাগই ফাঁকা। মঞ্চে নেতারা বক্তব্য রাখলেও দর্শকদের জন্য নির্দিষ্ট অংশে উপস্থিতির হার ছিল একেবারেই হাতে গোনা। বিরোধী শিবির এবং নেটিজেনদের একাংশ দৃশ্যটিকে ‘অনুষ্ঠান শেষের পর বিয়ের বাড়ির ফাঁকা মণ্ডপ’-এর সঙ্গে তুলনা করে খোঁচা দিতে ছাড়েননি।

১৭ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.